• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
তারেকের টার্গেটে  মন্ত্রীদের বেফাঁস মন্তব্য শুরুতেই হোঁচট বিএনপি সরকারের

তারেকের টার্গেটে মন্ত্রীদের বেফাঁস মন্তব্য শুরুতেই হোঁচট বিএনপি সরকারের

Rupendu Das by Rupendu Das
10 hours ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
8
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

দেশ শাসনের ভার হাতে নেওয়ার পর থেকে রাষ্ট্রপরিচালনায় একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রশাসনিক সংস্কার, দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ায়, কর্মসংস্থান বৃদ্ধি, শিক্ষা ও স্থাস্থ্যখাতে কাঠামোগত পরিবর্তন। এমন  নানা নীতির মাধ্যমে তিনি একটি তিনি রাজনৈতিক বার্তা দিতে চাইছেন। সরকার প্রধানের এই সব উদ্যোগ বিভিন্ন মহলে প্রশংসা কুড়িয়েছে। তবে একই সঙ্গে সরকারের কয়েকজন মন্ত্রীর বিতর্কিত মন্তব্য সেই ইতিবাচক বার্তাকে ম্লান করে দিচ্ছে কি না, তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। বিশেষ করে পরিবহন, সংস্কৃতি, জ্বালানি এবং পররাষ্ট্র মন্ত্রকের কয়েকজন মন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য সরকারের ভাবমূর্তিকে প্রশ্নচিহ্নের মধ্যে ফেলেছে। সমালোচকদের মতে, এই সব ব্যক্তিগত মন্তব্য নয়, বরং সরকারের সামগ্রিক অবস্থান নিয়েই জনমনে বিভ্রান্তি তৈরি করবে। সবচেয়ে বিতর্কের জন্ম দিয়েছে পরিবহনমন্ত্রী শেখ রুবিউল আলম।  তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। যদিও তিনি সেই অভিযোগ অস্বীকার করেছেন।

ADVERTISEMENT

তাঁর মতে, সড়ক এবং পরিবহনখাতে বিভিন্ন যানবাহন থেকে ‘সমঝোতার ভিত্তিতে’ যে টাকা নেওয়া হয়, সেটিকে চাঁদা বলতে চান না সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। তবে ‘বাধ্য’ করে যে টাকা নেওয়া হয় সেটিকে চাঁদা আখ্যায়িত করে ‘এরকম চাঁদাবাজির কোন সুযোগ নেই’ বলেছেন তিনি। গত ১৯ ফেব্রুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তারেক রহমানের এই মন্ত্রী বলেন, “ মালিক  সমিতি, শ্রমিক সমিতি নিজেদের কল্যাণে জন্য নির্দিষ্ট হারে অর্থ তোলে। এটি এক ধরনের অলিখিত বিধির মতো। ” তাঁর যুক্তি অনুযায়ী, চাঁদা সেই অর্থে যা কেউ দিতে চায় না বা বাধ্য হয়ে দেয়। কিন্তু পরিবহন খাতে সংগঠনগুলি তোলা অর্থ না কি সমঝোতার ভিত্তিতে সংগৃহীত হয়। প্রশ্ন হল, বাস্তবে সেই সমঝোতা কতটা স্বতস্ফূর্ত এবং কতটা ক্ষমতার ভারসাম্যের ওপর নির্ভরশীল। কারণ, বাংলাদেশের সড়ক ও পরিবহন খাতে মালিক ও শ্রমিক সংগঠনগুলির শক্ত অবস্থান ও পুরনো এবং প্রভাবশালী রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক অস্বীকার করার উপায় নেই। রবিউল আলম আরও বলেন, “ শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ অনেক সংস্থা আছে। তারা এটা সমঝোতার ভিত্তিতে করে। সেখানে আবার প্রাধান্য পায় যখন যার প্রভাব থাকে। এমন মালিকদের বা দলের প্রভাব থাকে। যে দল ক্ষমতায় থাকে সেই দলের শ্রমিক সংগঠনের একটা আধিপত্য থাকে। কিন্তু এটা চাঁদা আকারে আমাদের কাছে দেখার সুযোগ হচ্ছে না। কারণ, তারা সমঝোতার ভিত্তিতে করছে। ”

RelatedPosts

যুক্তরাষ্ট্রের সাথে এ কেমন চুক্তি? যা তারেকের সরকাররে বিপদে ফেলেছে!

বাংলাদেশের তিন বাহিনীতে বড় পরিবর্তন! এবার কী জেনারেল ওয়াকারের পালা?

প্রাসাদবন্দি রাষ্ট্রপতির রোমহর্ষক গল্প, এবার মুখ পোড়ালেন ইউনূস সাহেবের!

মন্ত্রী বলেছেন, যখন যাঁর প্রভাব থাকে, তখন তাঁর দলের শ্রমিক সংগঠনের আধিপত্য দেখা দেয়। এই স্বীকারোক্তি আসলে সমস্যার গভীরতা প্রকাশ করে। যদি ক্ষমতসীন দলের প্রভাবেই সংগঠনের নিয়ন্ত্রণ নির্ধারিত হয়, তবে সেটা কতটা স্বতন্ত্র ও সমঝোতাভিত্তিক, তা নিয়ে প্রশ্ন থাকবেই। গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্রের দায়িত্ব হল সকল নাগরিকের জন্য সমান সুযোগ ও ন্যায়বিচার নিশ্চিত করা। কিন্তু পরিবহনখাতের মতো গুরুত্বপূর্ণ সেবাখাতে রাজনৈতিক প্রভাব ও অলিখিত বিধির মাধ্যমে অর্থ আদায়কে স্বাভাবিক হিসেবে দেখানো হয়, তাহলে জনগণের আস্থায় চিড় ধরাতে পারে।

২০২৪-য়ের ৫ মার্চ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদন অনুসারে, দেশের মালিকানাধীন বাস ও মিনিবাস থেকে বছরে এক কোটি ৫৯ কোটি টাকা চাঁদাবাজি হয়। এই চাঁদার ভাগ পান দলীয় পরিচয়ধারী ব্যক্তি বা গোষ্ঠী, ট্রাফিক ও হাইওয়ে পুলিশ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারী, মালিক-শ্রমিক সংগঠন ও পৌরসভা বা সিটি কর্পোরেশন প্রতিনিধিরা। গবেষণা আরও এসেছে, দেশের বৃহৎ বাস কোম্পানির প্রায় ৯২ শতাংশ পরিচালনার সঙ্গে রাজনীতিবিদেরা জড়িত। এর মধ্যে ৮০ শতাংশ ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পরিহন খাতের চাঁদার নিয়ন্ত্রণ করতেন ক্ষমতাসীন দলের নেতারা। আওয়ামী লীগের পতনের পর এর নিয়ন্ত্রণ এসেছে বিএনপি পন্থীদের হাতে।

Author

  • Rupendu Das
    Rupendu Das

    View all posts

Tags: Tarique cabinet
Previous Post

“জুলাই সনদ” ঘিরে রাজনৈতিক সংঘাত সংঘর্ষে বিএনপি-জামায়াত

Next Post

খুশির খবর। ঈদের আগেই তারেকের ফ্যামিলি কার্ড উপহার!

Rupendu Das

Rupendu Das

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

যুক্তরাষ্ট্রের সাথে এ কেমন চুক্তি? যা তারেকের সরকাররে বিপদে ফেলেছে!

by Raja Majumder
February 23, 2026
0
6
যুক্তরাষ্ট্রের সাথে এ কেমন চুক্তি?  যা তারেকের সরকাররে বিপদে ফেলেছে!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক তিনদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের শুল্ক চুক্তি স্বাক্ষর নিয়ে আজও আলোচনা হচ্ছে। বাংলাদেশে গত...

Read more

বাংলাদেশের তিন বাহিনীতে বড় পরিবর্তন! এবার কী জেনারেল ওয়াকারের পালা?

by Raja Majumder
February 23, 2026
0
9
বাংলাদেশের তিন বাহিনীতে বড় পরিবর্তন!  এবার কী জেনারেল ওয়াকারের পালা?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে পালাবদল ঘটেছে। ২০২৪ সালের আগস্ট মাসে সেই তথাকথিত গণঅভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন নির্বাচিত...

Read more

প্রাসাদবন্দি রাষ্ট্রপতির রোমহর্ষক গল্প, এবার মুখ পোড়ালেন ইউনূস সাহেবের!

by Raja Majumder
February 23, 2026
0
6
প্রাসাদবন্দি রাষ্ট্রপতির রোমহর্ষক গল্প,  এবার মুখ পোড়ালেন ইউনূস সাহেবের!

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগেই আন্তর্জাতিক বার্তা সংবাদসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সে দেশের রাষ্ট্রপতি কয়েকটি ইঙ্গিত দিয়েছিলেন।...

Read more

বিদায়ের আগে আমেরিকার ‘গোলামীর’ চুক্তি ইউনূসের ছিল দেশ বিক্রির ষড়যন্ত্র?

by Sumana Sarkar
February 23, 2026
0
13
বিদায়ের আগে আমেরিকার ‘গোলামীর’ চুক্তি ইউনূসের  ছিল দেশ বিক্রির ষড়যন্ত্র?

তিনি সংকটের সময় দেশের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। তিনি সমস্ত সমালোচনা দূরে সরিয়ে রেখে, জনগণকে ভালো রাখার দায়িত্ব নিয়েছিলেন।...

Read more

সমস্ত কুকীর্তি ফাঁস! ইউনূসের বিরুদ্ধে বিস্ফোরক রাষ্ট্রপতি চুপ্পু।

by Sumana Sarkar
February 23, 2026
0
8
সমস্ত কুকীর্তি ফাঁস!  ইউনূসের বিরুদ্ধে বিস্ফোরক রাষ্ট্রপতি চুপ্পু।

অন্তর্বর্তীকালীন সরকারের পতন ঘটেছে। মুহাম্মদ ইউনূস সরকারের বিদায় ঘটেছে সরকার থেকে। প্রশ্ন উঠছে, ইউনূসের সরকার কি করেছে এই ১৬ মাসে?...

Read more

ইউনূস ষড়যন্ত্রের বিরুদ্ধে রনংদেহি রাষ্ট্রপতি চুপ্পু

by Partha Hazra
February 23, 2026
0
7
ইউনূস ষড়যন্ত্রের বিরুদ্ধে  রনংদেহি রাষ্ট্রপতি চুপ্পু

বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিন প্রাক্তন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় হচ্ছে বাংলাদেশের রাজ্য...

Read more

চাকরি গেল ওয়াকারের? দিল্লি-ঢাকার নয়া সমীকরণে বাংলাদেশ সেনাবাহিনীতে ছাঁটাই!

by Partha Hazra
February 23, 2026
0
46
চাকরি গেল ওয়াকারের?  দিল্লি-ঢাকার নয়া সমীকরণে  বাংলাদেশ সেনাবাহিনীতে ছাঁটাই!

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই দেশের সেনাবাহিনীতে ক্ষমতা পেয়েই বাংলাদেশের সেনাবাহিনীতে বড় পরিবর্তন তারেক সরকারের!ভারতই যে 'বন্ধু' বুঝিয়ে দিলেন একটি...

Read more

ইউনূসের বিরুদ্ধে চুপ্পুর বদলা শুরু?

by Susanta Khan
February 23, 2026
0
3
ইউনূসের বিরুদ্ধে চুপ্পুর বদলা শুরু?

তিনি হয়তো সব বলেননি, এখনও অনেক জানানোর বাকি। তিনি হয়তো মবের বিষ ধিরে ধিরে পান করেও, নিজেকে সংবিধানের শেষ রক্ষাকর্তা...

Read more

খুলে যাচ্ছে বন্ধ তালা! নতুন সমীকরণে দিল্লি-ঢাকা।

by Gopa Dutta
February 23, 2026
0
3
খুলে যাচ্ছে বন্ধ তালা!  নতুন সমীকরণে দিল্লি-ঢাকা।

বাংলাদেশিদের জন্য ভিসা আবার চালু করতে যাচ্ছে ভারত। বাংলাদেশ ভারত রেল যোগাযোগও শুরু হচ্ছে শীঘ্রই। এবার ঈদের শপিং করতে কলকাতার...

Read more

হাসিনার সাথে গোপনে যোগাযোগ সেনাপ্রধানের! কি চলছে পর্দার আড়ালে?

by Gopa Dutta
February 23, 2026
0
5
হাসিনার সাথে গোপনে যোগাযোগ সেনাপ্রধানের!  কি চলছে পর্দার আড়ালে?

২০২৪ সালের ৫ অগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়েছিলেন। বোন রেহানাকে সঙ্গে নিয়ে ঢাকার বাসভবন, অর্থাৎ গণভবন ছেড়েছিলেন। তাকে কপ্টারে করে...

Read more
Next Post
খুশির খবর। ঈদের আগেই তারেকের ফ্যামিলি কার্ড উপহার!

খুশির খবর। ঈদের আগেই তারেকের ফ্যামিলি কার্ড উপহার!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি