• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
দেশে ফিরতে চেয়ে ইউনূসকে খোলা চিঠি দিলেন তসলিমা

দেশে ফিরতে চেয়ে ইউনূসকে খোলা চিঠি দিলেন তসলিমা

Raja Majumder by Raja Majumder
2 years ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
57
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশে পালাবদলের পর থেকে সোশ্যাল মিডিয়ায় একের পর এক বোমা নিক্ষেপ করে চলেছেন বিতর্কিত লেখিকা তথা সমাজসেবী তসলিমা নাসরিন। এবার তাঁর ফেসবুক পেজে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন তদারকি সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসকে লিখলেন খোলা চিঠি। আর তা নিয়ে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে শুরু হয়েছে জোর বিতর্ক। কি এমন লিখলেন এই বিতর্কিত লেখিকা?

ADVERTISEMENT

তসলিমা ওই ফেসবুক পোস্টে দাবি করেছেন, বাংলাদেশের বর্তমান প্রশাসক কয়েক বছর আগে তসলিমাকে দেশে ফেরার পরামর্শ দিয়েছিলেন। তসলিমা এও মনে করিয়ে দিয়েছেন, ডঃ ইউনূস সে সময় তাঁকে বলেছিলেন, “যেতে দেবে না আবার কী? ওটা তো আপনার দেশ, আপনার দেশে আপনার যাওয়ার ও থাকার অধিকার জন্মগত। আপনাকে বাঁধা দেওয়ার রাইট কোনও সরকারের নেই”। প্রসঙ্গত, বাংলাদেশ থেকে বিতারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন ভারতে আশ্রয় নিয়েছেন। তেমনই তসলিমা বহুকাল ধরেই ভারতের রাজনৈতিক আশ্রয়ে আছেন। এই আবহেই তসলিমার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে দেওয়া খোলা চিঠির তাৎপর্য অনেকটাই বেশি বলে মনে করছেন রাজনৈতিক ওয়াকিবহাল মহল।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

তসলিমা নাসরিন তাঁর ফেসবুক পোস্টে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে শ্রদ্ধেয় প্রফেসর ইউনূস বলে সম্বোধন করে লিখেছেন, “আপনার কি মনে আছে আমাদের দেখা হয়েছিল, একবার বা দু’বার, ইউরোপে? সম্ভবত ফ্রান্সের দোভিলে। উইমেন’স ফোরামের প্রোগ্রামে। সম্ভবত সাল ছিল ২০০৫। গালা ডিনারে অথবা লাঞ্চে এক টেবিলে আমাদের বসার ব্যবস্থা হয়েছিল, যে টেবিলে বড় বড় লোক ছিলেন। চেরি ব্লেয়ার ছিলেন, সে কথা মনে আছে। আমি সম্ভবত কী-নোট স্পিকার ছিলাম সেবার। আপনি খাবার টেবিলে বেশ কিছুক্ষণ আমার সঙ্গে কথা বলেছিলেন, খাবার শেষ হয়ে যাওয়ার পরেও কিছুক্ষণ”। তারপরই তিনি লেখেন, “আপনি বার বার বলছিলেন, ”দেশে চলে আসুন, দেশে চলে আসুন”। আমি বলেছিলাম, ”কী করে যাবো? আমাকে তো দেশের সরকার যেতে দেয় না দেশে”। আপনি বলেছিলেন, ”যেতে দেয় না আবার কী? ওটা তো আপনার দেশ, আপনার দেশে আপনার যাওয়ার, থাকার অধিকার আপনার জন্মগত, আপনাকে বাধা দেওয়ার রাইট কোনও সরকারের নেই”। আমি দুঃখ করে বলেছি, ”আমি তো দূতাবাসে গেলাম কতবার, আমাকে ভিসাও দেয় না, আমার বাংলাদেশের পাসপোর্ট রিনিউও করে না”। আপনি বলেছিলেন, ”রিনিউ করবে না, বললেই হলো? দেশের মেয়ে দেশে চলে আসুন তো!” আমি বলেছিলাম, ”আপনি তাহলে চেষ্টা করুন”।

রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে, মুহাম্মদ ইউনূসের উপর চাপ সৃষ্টি করতেই এই ধরণের পোস্ট করেছেন তসলিমা নাসরিন। কারণ এই পোস্টের পরবর্তী অংশে তসলিমা লিখেছেন, “এখন তো আপনি দেশের সর্বোচ্চ ক্ষমতা ধারণ করে আছেন। এখন কি আর আগের মতো বলবেন না, ” কী এত বাইরে বাইরে থাকছেন, দেশের মেয়ে দেশে চলে আসুন”? আগের মতো কি বলবেন না ”ও দেশ তো আপনার দেশ, আপনার দেশে আপনার যাওয়ার, থাকার অধিকার আপনার জন্মগত, আপনাকে বাধা দেওয়ার রাইট কোনও সরকারের নেই”? বলুন আবার আগের মতো। দেশে ফিরতে দিন। এখন তো আপনার হাতেই সব”। শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ যে মৌলবাদীদের রমরমা বেড়েছে এ কথাও মনে করিয়ে দিয়েছেন তসলিমা। তিনি কটাক্ষের সুরেই মুহাম্মদ ইউনূসকে চ্যালেঞ্জ করে ফেসবুকে লিখেছেন, আপনাকে ঘিরে আছে যারা, তারা যে সবাই ইসলামী মৌলবাদি, তা তো আমার চেয়ে বেশি আপনি জানেন। আপনি কি ভয় পাচ্ছেন আমাকে সাহায্য করলে আপনার বিরুদ্ধে সরব হবে আপনার নতুন জিহাদি বন্ধুরা? শুধু আমার মুণ্ডুই নয়, আপনার মুণ্ডুও কেটে ফেলে রাখবে ঢাকার রাস্তায়?

সোশ্যাল মিডিয়ায় তসলিমার এই পোস্ট সামনে আসতেই বাংলাদেশে তোলপাড় শুরু হয়েছে। কারণ আগে থেকেই মুহাম্মদ ইউনূসের বিভিন্ন কর্মকাণ্ড এবং নির্দেশিকা নিয়ে ধারাবাহিক সমালোচনা করে যাচ্ছেন তসলিমা। এমনকি বাংলাদেশে ঘটে যাওয়া সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণের বিরুদ্ধেও সরব হয়েছিলেন তিনি। এবার সরাসরি মুহাম্মদ ইউনূসকে খোলা চিঠি দিয়ে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বাংলাদেশ থেকে বিতারিত লেখিকা তসলিমা নাসরিন।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: BANGLADESHMUHAMMAD YUNUSTASLIMA NASRIN
Previous Post

বন্যার ক্ষত না শোকাতেই ধেয়ে এলো প্রবল ঝড়

Next Post

এবার বাংলাদেশের পথে শ্রীলঙ্কাও ভারতের মাথাব্যাথার কারণ!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
7
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
5
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
8
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
6
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
5
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
6
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
12
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
4
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি