• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
এবার বাংলাদেশের পথে শ্রীলঙ্কাও ভারতের মাথাব্যাথার কারণ!

এবার বাংলাদেশের পথে শ্রীলঙ্কাও ভারতের মাথাব্যাথার কারণ!

administrator by administrator
2 years ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
66
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

অনুরাকুমার দেশনায়কে, শ্রীলঙ্কার নতু প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ২৩ সেপ্টেম্বর, সোমবার। আর একদিনের মধ্যেই তিনি ভারতের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছেন। বামপন্থী ঘরানার এই রাজনীতিবিদ চিনপন্থী বলেই পরিচিত। শ্রীলঙ্কার পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়া ভারতের কাছে ভূমিকম্পের থেকে কিছু কম নয় বলেই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। এর মূল কারণ হিসেবে উঠে আসছে, একজন মার্কসবাদী-লেলিনবাদী দলকে তিনি শ্রীলঙ্কায় প্রথমবার ক্ষমতায় নিয়ে এসেছেন। শুধু তাই নয়, শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর তাঁর একটি মন্তব্য ভারতের পক্ষে যথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। সোমবারই তিনি বলেছেন, “আমরা স্যান্ডউইচ হতে চাই না। বিশেষত চিন এবং ভারতের মধ্যে”। তাঁর এই মন্তব্যের মধ্যেই সিঁদূরে মেঘ দেখছেন ভারতের কূটনৈতিক মহল।

ADVERTISEMENT

এমনিতেই ভারতের সঙ্গে চিনের সম্পর্ক এখন সাপে-নেউলের মতো। সেই সঙ্গে পাকিস্তানের সঙ্গে চিনের সম্পর্ক বরাবরই ভালো। শেখ হাসিনার পতনের পর মুহাম্মদ ইউনূসের বাংলাদেশ আবার পাকিস্তান ও চিনের দিকে ঝূঁকছে। এবার তাঁদের সঙ্গে যুক্ত হতে চলেছে শ্রীলঙ্কাও। গত রবিবার চিনপন্থী বামপন্থী নেতা অনুরাকুমার দেশনায়কে শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। শ্রীলঙ্কার বামপন্থী জোট পিপলস লিবারেশন ফ্রন্ট বা জেভিপি-র নেতা দেশনায়কে সর্বোচ্চ ভোট পেয়েছেন। তিনি ৪২.৩১ শতাংশ ভোট পেয়েছেন। তাঁর অন্যতম প্রতিদ্বন্দ্বী বিদায়ী প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংঘে পেয়েছেন মাত্র ১৭.২৭ শতাংশ ভোট। পাশাপাশি তিনি পরাজিত করেন প্রাক্তন রাষ্ট্রপতি মাহিন্দা রাজাপাকসের ছেলে নামাল রাজাপাকসের মতো বেশ কয়েকজন বিশিষ্ট প্রার্থীকে। যা ভারতের প্রতিবেশী ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের এক উল্লেখযোগ্য পরিবর্তন বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। উল্লেখ্য ২০২২ সালে শ্রীলঙ্কায় গোটাবায়া রাজাপাকসেকে ক্ষমতাচ্যুত করার জন্য গণবিক্ষোভের পর এই নির্বাচন হয়।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট দেশনায়কে, যিনি একেডি নামে পরিচিত। যার দল পূর্বে ভারত বিরোধী মনোভাবের জন্য পরিচিত। ফলে এই একেডি যে ভারত মহাসারগরীয় অঞ্চলে নয়া দিল্লির স্বার্থরক্ষার জন্য ভালো হবে না এটাই স্বাভাবিক। কারণ চিনপন্থী এই নেতা আগামীদিনে চিনের প্রতি আনুগত্য দেখালে ভারতের কাছে তা খুব কঠিন পরিস্থিতি তৈরি করবে এটা বলাই বাহুল্য। দেশনায়কে অনেকটা বাংলাদেশের মতোই আন্দোলনের মধ্যে দিয়ে উঠে এসেছেন। ২০২২ সাল থেকে তিনি শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে পদপ্রার্থী ঘোষণা করেছিলেন। এবং লাগাতার আন্দোলনের মধ্যে দিয়ে শ্রীলঙ্কায় গণঅভ্যুত্থানে মুখ্য ভূমিকা পালন করেছিলেন। যদিও দেশনায়কে এই আন্দোলনে নিজের কৃতিত্ব অস্বীকার করেছিলেন। শ্রীলঙ্কার জনগণকে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে তিনি বহিরাগত, তিনি এই আন্দোলনকে শুধুমাত্র সমর্থন করছেন। তিনিও সকলের মতো চান শ্রীলঙ্কার আমূল পরিবর্তন হোক।

এবারের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে দেশনায়কে নিজেকে একজন দুর্নীতিবিরোধী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। পাশাপাশি ভারতের প্রতিবেশী এই দ্বীপরাষ্ট্রে অর্থনৈতিক ত্রাণ নিয়ে আনার ব্যপারে জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ-এর বেলআউটের শর্তাদি পুনরায় আলোচনা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। শ্রীলঙ্কা যখন সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল, তখনই দেশনায়কে দ্বীপবাসীকে আশার আলো দেখিয়েছিলেন। এবার তিনিই ভারতের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছেন। এর মূল কারণ, শ্রীলঙ্কার হাম্বানটোট বন্দরকে চিনের কাছে লিজ দেওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছিল। এবার দেশনায়কের এই জয় নরেন্দ্র মোদির কাছে যথেষ্টই মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়াবে।

এই মুহূর্তে ভারতের প্রতিবেশী দেশসমূহ নিয়ে এমনিতেই চিন্তায় ভারত। বিশেষ করে নেপালে এই মুহূর্তে কমিউনিস্ট শাসক,  বাংলাদেশ ও পাকিস্তানে ইসলামপন্থী সামরিক-সমর্থিত শাসক, মালদ্বীপেও এই মুহূর্তে চিনপন্থী ইসলামিক শাসক রয়েছেন। আবার মিয়ানমারে মার্কিন সামরিক সহায়তায় শাসক রয়েছেন। ফলে সবমিলিয়ে এখন প্রতিবেশী দেশসমূহের সঙ্গে ভারতকে নতুন করে সম্পর্ক স্থাপনের চেষ্টা করতে হবে। যা এই মুহূর্তে খুবই চ্যালেঞ্জিং কাজ নরেন্দ্র মোদির সামনে।

Author

  • administrator
    administrator

    View all posts

Tags: INDIAPRESIDENTSRI LANKA
Previous Post

দেশে ফিরতে চেয়ে ইউনূসকে খোলা চিঠি দিলেন তসলিমা

Next Post

এবার পাকিস্তান থেকে অস্ত্র কিনছে বাংলাদেশ

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
79
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
55
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
75
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
45
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
36
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
44
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
52
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
85
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
35
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি