• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
২০২৫ সালে যে যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হতে হবে বাংলাদেশকে…

২০২৫ সালে যে যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হতে হবে বাংলাদেশকে…

Raja Majumder by Raja Majumder
1 year ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
15
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

২০২৫ সাল বাংলাদেশের জন্য খুব চ্যালেঞ্জয়িং হতে চলেছে, এ কথা বলাই বাহুল্য। এই বছরে দেশের অভ্যন্তরীণ সমস্যায় জর্জরিত বাংলাদেশকে মোকাবিলা করতে হবে আন্তর্জাতিক চাপকেও। কারণ জানুয়ারি মাসের ২০ তারিখ মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক মহলের কৌতূহল থাকবে প্রচারের সময়ই ট্রাম্প যে ভাষায় বাংলাদেশের মুহাম্মদ ইউনুসের তদারকি সরকারকে হুমকি দিয়েছিলেন, পদে বসার পর তাঁর রূপ কি হতে চলেছে সেটা দেখার জন্য। প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ট্রাম্প সরাসরি বাংলাদেশে ঘটে চলা হিন্দুদের উপর ধারাবাহিক নির্যাতন নিয়ে সরব হন। তিনি বলেন, আমি প্রেসিডেন্ট থাকলে এটা হতে দিতাম না। উল্লেখ্য, মুহাম্মদ ইউনুসের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক একেবারেই খারাপ। অপরদিকে ইউনুস মার্কিন ডেমোক্রেটিক দলের সঙ্গে ভালো সম্পর্ক রেখে চলেন। বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভালো সম্পর্ক কাজে লাগিয়ে মুহাম্মদ ইউনুস বিপুল পরিমান আর্থিক সাহায্য আদায় করেছিলেন বাংলাদেশের জন্য। ওয়াকিবহাল মহলের ধারণা, ট্রাম্প এসেই সেই অনুদান বন্ধ করতে পারেন। পাশাপাশি ট্রাম্প বাংলাদেশ নিয়ে আরও কড়া কোনও সিদ্ধান্ত নিলেও অবাক হওয়ার কিছু নেই। এ ক্ষেত্রে বাংলাদেশ কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে, এটা বলাই বাহুল্য।

অপরদিকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসলেই চিন ও পাকিস্তান নানা কারণে চাপে পড়বে। যার প্রভাব বাংলাদেশের ওপরেও আসবে। কারণ, ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদির ব্যক্তিগত সম্পর্ক অতি মধুর ও বন্ধুত্বপূর্ণ। আবার প্রস্তাবিত ট্রাম্প প্রশাসনের অনেকেই ভারত বন্ধু ও চিন-পাকিস্তানের বিরোধী বলে পরিচিত। ফলে দক্ষিণ এশিয়ায় মার্কিন নীতি অনেকটাই ভারত নির্ভর হবে, এটা বলাই যায়। এ ক্ষেত্রে বাংলাদেশের ভারত বিরোধিতার অনেকটাই নরম করতে হবে। কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ইউনুস প্রশাসনকে এই কাজ কতটা করতে দেবে সেটাই বড় চ্যালেঞ্জ ইউনুসের সামনে। অপরদিকে জানুয়ারির পর থেকে  ভারতও বাংলাদেশকে বাড়তি চাপ দিতে শুরু করবে এটাও মনে করছে ওয়াকিবহাল মহল। বাংলাদেশের সামনে আরেকটি বড় চ্যালেঞ্জ হল আরাকান আর্মির উত্থান। ২০২৫ সালে যা বড় আকার নিতে পারে। ইতিমধ্যেই চট্টগ্রামের কক্সবাজার, সেন্ট মার্টিনের খুব কাছেই ঘাঁটি গেড়েছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর যোদ্ধারা। এদের মোকাবিলা করার উপায় খুঁজতে হবে মুহাম্মদ ইউনূস প্রশাসনকে। যা একটা বড় চ্যালেঞ্জ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

তবে ২০২৫ সালে বাংলাদেশকে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জেটির মুখোমুখি হতে হবে, তা হল অর্থনীতির হাল ফেরানো। কারণ অস্বাভাবিক মূল্যস্ফীতি, টাকার বিপরীতে বাড়তে থাকা ডলারের দাম এবং আর্থিক খাতে যে সংকট ২০২৪ সালে দেখা গিয়েছে, তা ২০২৫ সালেও বাংলাদেশকে বেশ ভোগাবে বলেই মত বিশ্লেষকদের। ইতিমধ্যেই ২০২৪-২৫ অর্হবছরে বাংলাদেশের জিডিপি বৃদ্ধির হার সাড়ে চার শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ।আর সার্বিক মূল্যস্ফীতির হার ছুঁতে পারে নয় দশমিক সাত শতাংশ। যার মোকাবিলা কড়া অবশ্যই একটা বড় চ্যালেঞ্জ অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনুসের কাছে। এর ওপর আছে দেশের রিজার্ভ সংকট। যা অবস্থা বাংলাদেশের বিদেশী মুদ্রার রিজার্ভ কোনও ভাবেই ২০-২২ বিলিয়নের ওপরে যাচ্ছে না। এছাড়া ব্যাঙ্ক খাতে অস্থিরতার প্রভাব থাকবে সামনের বছরও। বিশেষ করে টাকা ছাপিয়ে ব্যাঙ্কগুলিকে উদ্ধার করার যে নীতি বাংলাদেশের তদারকি সরকার নিয়েছে, তার নেতিবাচক প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে পড়বে বলেই মনে করছেন অর্থনীতিবিদরা। তাঁদের দাবি, একটা বড় সমস্যা হল বিনিয়োগ বাড়ছে না। বাংলাদেশের জি়ডিপি ২২ থেকে ২৪ শতাংশে স্থির হয়ে আছে। ফলে জিডিপির হার যদি ৪০ শতাংশে পৌঁছে দেওয়া না যায় তবে বাংলাদেশের হাল আরও বেহাল হতে পারে বলেই ইঙ্গিত। এই পরিস্থিতিতে অর্থনীতির অধ্যাপক মুহাম্মদ ইউনূস কি করেন সেটাও দেখার বিষয়।

৫ আগস্টের পর থেকে পাঁচ মাস কেটে গেলেও বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়নি। বরং তা দিনে দিনে চরম অবনতির দিকে রয়েছে। চুরি, ছিনতাই, রাহাজানি, লুটপাট, চাঁদাবাজির অভিযোগ বেড়েই চলেছে। যা বাংলাদেশের আইনশৃঙ্খলাবাহিনীও স্বীকার করে নিচ্ছেন। পাশাপাশি বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অমানুসিক নির্যাতনের অভিযোগও সেঞ্চুরি পার করে ডবল সেঞ্চুরির পথে। সবমিলিয়ে মুহাম্মদ ইউনূসের সামনে আইনশৃঙ্খলা স্বাভাবিক করার চ্যালেঞ্জও রয়েছে সামনের বছরে। কারণ, ইউরোপীয় দেশগুলি এবং আমেরিকা বারবার মুহাম্মদ ইউনূস সরকারকে দেশের আইনশৃঙ্খলা ঠিকঠাক করার পরামর্শ দিয়েছে। কিন্তু কার্য ক্ষেত্রে দেখা যায়, বাংলাদেশের পুলিশবাহিনী এখনও ঘুরে দাঁড়াতে পারেনি, সেনাবাহিনী রাস্তায় নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। অপরদিকে মব জাস্টিস প্রথার উত্থান হচ্ছে ক্রমাগত। বাংলাদেশে মব জাস্টিসের নামে চুরান্ত অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবেই বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। তবে মুহাম্মদ ইউনূসের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল দেশে জাতীয় নির্বাচন করানো। যদিও তিনি ঘোষণা করেছিলেন ২০২৫ সালের শেষ দিকে অথবা ২০২৬ সালের মাঝামাঝি বাংলাদেশে নি্র্বাচন হবে। কিন্তু এই ব্যাপারে ছাত্রনেতারা এবং জামাতের সঙ্গে মতোবিরোধ তৈরি হয়েছে বিএনপি-র মতো রাজনৈতিক দলগুলি। তাঁরা চায় দ্রুত নির্বাচন। অপরদিকে ছাত্রনেতারা চাইছেন সার্বিক সংস্কার। এই দুই পক্ষকে সামলে নির্বাচন করানো মুহা্ম্মদ ইউনূসের সামনে বড় চ্যালেঞ্জ। কারন আন্তর্জাতিক মহলও চাপ দিচ্ছে দ্রুত সুষ্ঠ ও সার্বিক নির্বাচন করানোর জন্য।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Tags: BANGLADESHBANGLADESH ARMYBANGLADESH CRISISBANGLADESH DURGA PUJABANGLADESH ECONOMYবাংলাদেশ
Previous Post

গেমচেঞ্জার হতে চলেছে ডিআরডিও-র দুই যুদ্ধাস্ত্র! এক ছোবলেই ছবি চিন-পাকিস্তান

Next Post

বর্ষশুরুতে কনকনে ঠান্ডা! তবে নতুন বছরের উইকেন্ডে উষ্ণতা

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
1
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
0
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
2
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
1
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
3
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
7
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
11
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি