• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
প্যারিস অলিম্পিক্সের মাথায় ‘কালো মেঘ’

প্যারিস অলিম্পিক্সের মাথায় ‘কালো মেঘ’

Raja Majumder by Raja Majumder
2 years ago
in অলিম্পিক ২০২৪, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
12
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

প্যারিস অলিম্পিক্স শুরু হয়েছে মাত্র কয়েকদিন হল। এরমধ্যেই নানান গোলমালের জন্য খবরের শিরোনামে প্যারিস। কোথাও ট্রেন লাইনে আগুন ধরিয়ে আতঙ্কের পরিবেশ তৈরির চেষ্টা, তো কোথাও ইন্টারনেট, টেলিফোনের লাইন কেটে যোগাযোগ ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে। এর জেরে ইতিমধ্যেই সমস্যার সম্মুখীন হতে হয়েছে অলিম্পিক্স আয়োজকদের। জানা যাচ্ছে, এখনও পর্যন্ত অলিম্পিক্স চলাকালীন গোলমাল সৃষ্টির জন্য একজনকে গ্রেফতার করেছে ফরাসি পুলিশ। গোটা ফ্রান্স জুড়েই নজরদারি বাড়ানো হয়েছে।

ADVERTISEMENT

 

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

ঠিক কি চলছে প্যারিস জুড়ে? ফ্রান্সের ডিজিটাল বিষয়ক দফতরের সচিব মারিনা ফেরারি এক্স হ্যান্ডলে জানিয়েছেন, রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত গোটা প্যারিসে টেলি যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত ছিল। মূলত অপটিক্যাল ফাইবার কেবল লাইনে আক্রমণ করা হয়েছিল। ফলে প্যারিস এবং আশেপাশের এলাকায় ইন্টারনেট এবং টেলিফোন পরিষেবা বিঘ্নিত হয়েছিল। তিনি আরও জানান, যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে কর্মীরা মেরামত করার চেষ্টা করেছেন। অপরদিকে সংবাদ সংস্থা এপি সূত্রে জানা গিয়েছে, ফ্রান্সের অন্তত ৬টি প্রশাসনিক দফতরের কাজকর্ম বিঘ্নিত গয়েছে এই অপটিক্যাল ফাইবার নষ্ট হওয়ায়। ফ্রান্সের মার্সেই শহরের কিছু অংশেও টেলি যোগাযোগ বিঘ্নিত হয়েছিল। এখানে অলিম্পিক্স ফুটবল এবং সেইলিং ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে। ফলে প্যারিস এবং মার্সেই শহরের এই অপটিক্যাল ফাইবার হানায় বিপর্যস্থ হয়েছে অলিম্পিক্সের খেলাও। আবার জানা গিয়েছে, দক্ষিণ ফ্রান্সের কিছু অংশে আন্দোলনকারীরা বিদ্যুতের লাইনও কেটে দিয়েছিলেন। ফরাসি পুলিশের তরফে দাবি করা হয়েছে, অতি বাম সমর্থকরা এই ঘটনার জন্য দায়ী। ইতিমধ্যেই এক অতি বামপন্থী দলের সদস্যকে গ্রেফতার করা হয়েছে ফাইবার নষ্ট করার দায়ে।

 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিনভর রেললাইনের ওপর তাণ্ডব চালানো হয়েছিল। ফরাসি সংবাদমাধ্যমগুলির দাবি, অতি বামপন্থী সংগঠনগুলি একের পর এক হামলা চালানোর চেষ্টা করছে প্যারিস অলিম্পিক্স বানচাল করার উদ্দেশ্যে। গত বৃহস্পতিবার ফ্রান্সের রেল ব্যবস্থাকে পুরোপুরি বিপর্যস্থ করার উদ্দেশ্যে একাধিক জায়গায় রেললাইন এবং স্টেশনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। এর প্রভাব পড়ে ট্রেন পরিচালনার উপর। রাতের অন্ধকারে অজ্ঞাতপরিচয় আততায়ীরা একাধিক এলাকায় তাণ্ডব চালায় বলে দাবি। রেলের একাধিক পরিকাঠামোয় আগুন ধরিয়ে দেওয়ার ফলে ফ্রান্সের আটলানন্টিক, নর্দান এবং ইস্টার্ণ শাখায় ট্রেন চলাচল স্তব্ধ হয়ে যায়। এতে ফ্রান্সে অলিম্পিক দেখতে আসা দর্শক থেকে প্রতিযোগীদের একাংশ সমস্যায় পড়েন। যদিও প্যারিস অলিম্পিক্সের আয়োজকরা দাবি করেছেন, এই সমস্ত হামলায় খুব একটা সমস্যা হয়নি গেমসের। কে বা কারা বারবার হামলা চালাচ্ছেন সেটা নিয়ে এখনও সরকারিভাবে মুখ খোলেনি ফরাসি প্রশাসন। তবে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেই খবর।

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলির একাধিক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, সাম্প্রতিককালে ফ্রান্স একাধিকবার জিহাদি আক্রমণের শিকার হয়েছে। কিন্তু অলিম্পিক্সের সময় যে আক্রমণগুলি সংগঠিত হচ্ছে তার সঙ্গে আগের আক্রমণের কোনও সম্পর্ক নেই। এর পিছনে রয়েছে ফ্রান্সের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি। বর্তমানে ফ্রান্সে অতি বামপন্থী সংগঠনগুলি মাথা চাড়া দিচ্ছে। সম্প্রতি ফ্রান্সের সাধারণ নির্বাচনেও অতি বামপন্থীরা ভালো ফল করেছে। উল্লেখযোগ্য বিষয় হল ফ্রান্সের আভ্যন্তরিন মন্ত্রী জানিয়েছেন, আমরা অতি দ্রুত  রেল নেটওয়ার্ক মেরামত করে পুনরায় পরিষেবা শুরু করার চেষ্টা করছি। যাতে সকলেই অলিম্পিক গেমস উপভোগ করতে পারেন। কিন্তু তিনি এটা খোলসা করেননি, যে কে বা কারা এই হামলার পিছনে দায়ী। ফরাসী ক্রীড়ামন্ত্রীও জানিয়েছেন, প্যারিস অলিম্পিক্সে এই ধরণের হামলার প্রভাব পড়ছে না, তবে তিনিও এর পিছনে কাদের হাত সেটা স্পষ্ট করেননি। ফলে বোঝাই যাচ্ছে আন্তর্জাতিক মহলে দেশের বদনাম রুখতেই ফরাসি সরকার তৎপর। অপরদিকে অতি বামপন্থীরা যাতে নিজেদের প্রচার না করতে পারে সে দিকেও সচেতন রয়েছে ফরাসি প্রশাসন। তবুও প্যারিস অলিম্পিক্সের উপর অশান্তির কালো মেঘ সরছে না বলেই মত ওয়াকিবহাল মহলের।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: FRANCEOlympic Games Paris 2024PARIS OLYMPICS
Previous Post

অলিম্পিক্সে ইতিহাস গড়ার অপেক্ষায় কলকাতার অনুষ‍‍

Next Post

গর্ভে সন্তান, হাতে তরোয়াল, সাত মাসের অন্তঃসত্তা নাদা হাফেজকে কুর্ণিশ বিশ্বের  

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
7
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
5
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
9
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
6
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
5
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
8
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
6
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
14
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি