বর্তমানে আধার কার্ড খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। যেটির সঙ্গে ব্যাঙ্কিং পরিষেবা অতপ্রতভাবে জড়িত। সরকারি কোনও প্রকল্পের কাজের জন্যও এই কার্ড দরকার পড়ে। আর এখানেই যদি ভুল থাকে তাহলে সব গণ্ডোগোল। আটকে যায় বহু প্রয়োজনীয় কাজ। তবে আঁধার কার্ডের বৈধতা নিয়ে মাসখানেক ধরে স্যোশাল মিডিয়ায় একটি পোস্ট খুবই ঘুরপাক খাচ্ছিল। সেখানে জনসাধারণের উদ্দেশ্যে বার্তা ছিল আধার কার্ডের বয়স যদি ১০ বছর পার করে গিয়ে থাকে, তাহলে অতি অবশ্যেই তা আপডেটের প্রয়োজন। তা না হলে বন্ধ হয়ে যাবে আপনার আধারের পরিষবা। যা চাউর হতেই আঁধার আপডেটের জন্য হুলুস্থুল পড়ে যায় বিভিন্ন সেন্টারগুলিতে। তবে এই তথ্য সম্পূর্ণ ভুল যে তা খোলসা করে জানিয়ে দিল U.I.D.A.I.
সংস্থা জানিয়েছে, যদি কারও আধারের বয়স ১০ বছরের বেশি হয়ে থাকে। সেক্ষেত্রে যদি সেই কার্ড আপডেট করা না হয় তাহলে কখনওই তা বন্ধ হবে না। কারণ, কিছুদিন আগেই আধার আপডেটের সময়সীমা ১৪ ই মার্চের পরিবর্তে তা বাড়িয়ে ১৪ ই জুন পর্যন্ত করা হয়েছে বলে জানিয়েছে U.I.D.A.I. সংস্থা এও জানিয়েছে, যদি কারও আধার কার্ডে নাম বা কোনও তথ্য ভুল থাকে তা আধারের অফিশিয়াল ওয়েবসাইড থেকে সংশোধন করতে পারবেন। কিন্তু কীভাবে করবেন সংশোধন। এক ঝলকে জেনে নিন সেই পদ্ধতি…
U.I.D.A.I.- এর সেল্ভ সার্ভিস পোর্টালে গিয়ে লগ-ইন অপশনে ক্লিক করতে হবে।
সেখানে আপনার আধার কার্ডের ১২ ডিজিটের নম্বর দিতে হবে। তারপর দিতে হবে স্ক্রিনে থাকা ক্যাপচা কোর্ড।
এরপরই আপনাকে সেন্ট OTP অপশনে গিয়ে ক্লিক করতে হবে। তারপরই আপনার মোবাইলে আসবে একটি OTP নম্বর।
পরবর্তী পেজে সার্ভিস ট্যাবের অধীনে আপডেট আঁধার অধীনে থাকা আপডেট আধার অনলাইন অপশনে গিয়ে ক্লিক করতে হবে।
এরপর প্রসেস টু আপডেট আধার অপশনে গিয়ে ক্লিক করলে আপনি ঠিক করতে পারবেন ভুল তথ্যগুলি।
সংশোধন করার পর আপনাকে সেই তথ্যের নির্দিষ্ট নথি জমা করতে হবে। সমস্থ নথি জমা করলে তবেই আপনার ভুল থাকা তথ্য সংশোধন করা হবে।












Discussion about this post