• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
দিদির কোপে “প্রিয় ভাই” কেষ্ট! চরম সিদ্ধান্ত কি নিয়েই নিলেন তৃণমূল নেত্রী?

দিদির কোপে “প্রিয় ভাই” কেষ্ট! চরম সিদ্ধান্ত কি নিয়েই নিলেন তৃণমূল নেত্রী?

Raja Majumder by Raja Majumder
11 months ago
in কলকাতা, রাজ্যে
A A
0
ADVERTISEMENT
0
SHARES
20
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

দিদির প্রিয় ভাই কেষ্ট, অর্থাৎ বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তাঁকে সদ্য জেলা সভাপতির পদ থেকে সরিয়ে কোর কমিটি গড়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। তারপর সেই কোর কমিটির প্রথম বৈঠকের মধ্যেই প্রিয় ভাইকে ফোন করেন দিদি। বীরভূমে তৃণমূলের অন্দরে ঠিক কি চলছে? কাজল-কেষ্টর বিবাদ কি মিটবে ভোটের আগে?
সদ্য তৃণমূল কংগ্রেস বিভিন্ন জেলার সভাপতি ও চেয়ারপার্সনের তালিকা প্রকাশ করেছে। কিন্তু বীরভূমে নির্দিষ্ট কাউকে দায়িত্ব না দিয়ে পুরোনো কোর কমিটির ওপরই ভরসা রেখেছিলেন তৃণমূল নেত্রী। উল্লেখ্য, বীরভূমের জন্য তৃণমূল নেত্রী কোর কমিটি গড়ে দিয়েছিলেন তাঁর প্রিয় ভাই অনুব্রত মণ্ডলের জেলে থাকাকালীন। কিন্তু অনুব্রত ফিরে আসার পর প্রায় দু-মাস সেই কোর কমিটির বৈঠক বসেনি কোনও এক অজ্ঞাত কারণে। অবশেষে রবিবার সেই কোর কমিটির বৈঠক বসেছিল বীরভূমে। ঘটনাচক্রে সেই বৈঠক শুরু হওয়ার কিছু ক্ষণ পরেই অনুব্রতকে ফোন করেন মমতা। তাঁদের মধ্যে ঠিক কোন কোন বিষয়ে কথা হয়, সেটা অবশ্য কেউই খোলসা করেননি। তবে ফোনটা যে মমতা বন্দ্যোপাধ্যায়েরই ছিল, সেটা স্বীকার করে নিয়েছেন কোর কমিটির অধিকাংশ সদস্যই। একমাত্র ব্যতিক্রম কাজল শেখ। এমনিতেই বীরভূমের ঘরোয়া রাজনীতিতে তিনি অনুব্রত-বিরোধী বলে পরিচিত। ফলে কোর কমিটি হোক বা বকলমে অনুব্রত মণ্ডলের হাতেই বীরভূমের দায়িত্ব থাক, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বীরভূমের তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব মেটার নয় বলেই মনে করছেন রাজনৈতিক ওয়াকিবহাল মহল।
বীরভূমে দলের অন্তর্দ্বন্দ্ব নিয়ে নাজেহাল নেত্রী জেলা সভাপতির পদটাই তুলে দিয়েছেন। কোর কমিটির হাতেই ছেড়েছেন বীরভূমকে। সেই কমিটিতে যেমন অনুব্রত মণ্ডল রয়েছেন, তেমনই স্থান পেয়েছেন কাজল শেখ। কিন্তু বীরভূমে যে দিদিমনির বল ও ভরসা সেই কেষ্ট, সেটা বোঝা গেল রবিবার কোর কমিটির বৈঠক চলাকালীন। অত্যন্ত কৌশলে তৃণমূল নেত্রী সকলকে সেই বার্তাই দিয়ে দিলেন। বৈঠক চলাকালীনই মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ফোন করেন কেষ্ট ওরফে অনুব্রত মণ্ডলকে। তাঁকেই যা নির্দেশ দেওয়ার দিয়ে দেন কোর কমিটির অন্যান্য সদস্যদের সামনে। বীরভূমে যে এখনও কেষ্টর ওপরেই ভরসা রাখছেন দিদি, সেটা ঠারেঠরে বলেই ফেললেন জেলা চেয়ারপার্সন আশিস বন্দ্যোপাধ্যায়।
তবে কোর কমিটির বৈঠক চলাকালীন তৃণমূল নেত্রীর সঙ্গে টেলিফোনে অনুব্রতর কি কথা হয়েছে সেটা নিয়ে ভিন্ন মত রয়েছে। অনুব্রত-শিবিরের দাবি, অনুব্রতকে মাথা ঠান্ডা রাখার পরামর্শ দিয়েছেন দলনেত্রী। এ-ও বলেছেন, অনুব্রত চাইলে কোর কমিটির বৈঠক ডাকতেই পারেন। কিন্তু অনুব্রত নিজেই ‘দিদি’কে জানান, তিনি বৈঠক আর ডাকতে পারেন না। তাই দলের চেয়ারপার্সন হিসাবে বৈঠক ডাকবেন আশিসই।
অপরদিকে, বীরভূমের অপর নেতা তথা কেষ্ট-বিরোধী কাজল শেখকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন, কে কাকে ফোন করেছিল সেটা বলতে পারবো না।
কাজলের বক্তব্য এখানেই থামেনি। তিনি বৈঠক এবং বীরভূমের কর্মসূচি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম একাধিকবার নিলেন। বোঝাতে চাইলেন, তৃণমূলের সেনাপতি অভিষেকই। তাঁর নির্দেশেই তিনি চলবেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জেল থেকে ছাড়া পাওয়ার পর অনুব্রত মণ্ডলকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর জেলা সভাপতি পদে ফিরিয়ে আনেননি। ফলে অনেকেই ভেবেছিলেন, তাঁর প্রিয় কেষ্টর ওপর হয়তো আস্থা হারিয়েছেন দিদি। কিন্তু আদতে দেখা গেল, জেল থেকে বেরিয়ে ‘অপারেশন বোলপুর’ ছাড়েননি কেষ্ট। নিজের মতো করেই ব্লকে ব্লকে ঘুরছেন, কর্মসূচি করছেন। সম্প্রতিই বীরভূমের মারগ্রামে এক বিরাট কর্মসূচি ঘোষণা করেছিলেন অনুব্রত মণ্ডল। কোর কমিটির বৈঠকে স্বয়ং দিদির থেকেই সেই কর্মসূচির সবুজ সংকেত পেয়ে গেলেন কেষ্ট। তাই পদ হারিয়েও আফসোস নেই তাঁর। বললেন, ‘পদ না পেয়ে অম্বল হবে, এরকম মানুষ আমি নই। আমায় তো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার সাংসদ করতে চেয়েছিল। চাইলে তো তখনই হয়ে যেতাম। কবেই বিধায়ক, সাংসদ হতে পারতাম। কিন্তু ওই পদের মোহ আমি করিনা।
এদিনের কোর কমিটির বৈঠকেই অনুব্রত মণ্ডল বুঝিয়ে দিলেন, বীরভূমে শেষ কথা তিনিই। তাঁর অবর্তমানে দীর্ঘদিন কেন জেলা সভাপতির পদ থেকে তাঁকে সরানো হয়নি সেটাও বুঝিয়ে দিলেন। অন্যদিকে কাজল শেখ, তিনিও নিজের ক্ষমতা প্রদর্শন করতে ব্যস্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অভিষেকের নামেও জয়গান করে বুঝিয়ে দিতে চাইলেন প্রবীণ ও নবীনের বিষয়টি। আর অনুব্রত, তাঁদের স্পষ্ট ভাষায় বার্তা দিলেন, জেল যখন খেটেছি, তখন কোনও দিনই অন্য দলে যাব না। কারণ, অন্য দলে গেলে তো জেলও খাটতে হত না।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

ঢাকা-উত্তর কর্পোরেশনের মাথায় শীর্ষ জঙ্গি নেতা! ফাঁস গোয়েন্দা রিপোর্ট, এবার সহজ হবে অপারেশন সিঁদুর?

Next Post

মমতা সরকারের দ্বিচারিতা! যেখানে দানধ্যানের প্রকল্পে কোটি কোটির ঋণ সেখানে ডিএ দিতে গিয়ে কোমর ভাঙবে রাজ্য সরকারের?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

by Rupendu Das
March 20, 2026
0
17
ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

আমেরিকা কি ভারতের বন্ধু? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একটি মন্তব্যের নিরিখে বিচার করলে অবশ্যই বলতে হবে তিনি এবং তাঁর...

Read more

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

by Rupendu Das
March 9, 2026
0
18
ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...

Read more

ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

by Raja Majumder
November 27, 2025
0
16
ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

গত ১৭ নভেম্বর হাসিনার দোষী সাব্যস্ত হওয়া এবং সাজা ঘোষণার পরপরই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য বেশ জোরালো...

Read more

শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

by Sumana Sarkar
November 4, 2025
0
33
শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

কাননের কামব্যাক হয়েছে। আনুষ্ঠানিকভাবে তৃণমূলে সেকেন্ড ইনিংস শুরু করলেন শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শোভন চট্টোপাধ্যায়ের জন্যই...

Read more

বাতিল পুরোনো ওয়েবসাইট, চালু হল নতুন! কিভাবে দেখবেন ২০০২ ভোটার তালিকা?

by Raja Majumder
October 31, 2025
0
34
বাতিল পুরোনো ওয়েবসাইট, চালু হল নতুন! কিভাবে দেখবেন ২০০২ ভোটার তালিকা?

রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকায় নিবিড় সমীক্ষা বা এসআইআর। আর এই আবহে ২০০২ সালের এসআইআর অনুযায়ী চুরান্ত ভোটার...

Read more

রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR বিরাট বার্তা কল্যাণের

by Rani Chakraborty
October 30, 2025
0
12
রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR   বিরাট বার্তা কল্যাণের

কলকাতা হাইকোর্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অন্তর্বর্তী রক্ষাকবচ তুলে নিয়েছে। গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন শুভেন্দু...

Read more

SIR NRC আতঙ্ক পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে TMC BJP তরজা তুঙ্গে

by Rani Chakraborty
October 30, 2025
0
15
SIR NRC আতঙ্ক   পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে   TMC BJP তরজা তুঙ্গে

NRC এবং SIR কে ঘিরে তৈরি হওয়া আতঙ্কে SIR ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে উত্তর ২৪ পরগনার পানিহাটির বাসিন্দা প্রদীপ কর...

Read more

কলকাতার পর আগরতলা বিশ্বজুড়ে ছড়াচ্ছে হাসিনার অফিস। প্রবল ক্ষমতায় ভয়ানক চাপে ইউনূস।

by Sumana Sarkar
October 29, 2025
0
16
কলকাতার পর আগরতলা বিশ্বজুড়ে ছড়াচ্ছে হাসিনার অফিস। প্রবল ক্ষমতায় ভয়ানক চাপে ইউনূস।

শুধু বাংলাদেশে ঝটিকা মিছিলেই থেমে নেই শেখ হাসিনার দল আওয়ামী লীগ। কিংবা ইংল্যান্ড বা আমেরিকাতেই আটকে নেই। গোটা বিশ্ব জুড়ে...

Read more

কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

by Sumana Sarkar
October 27, 2025
0
11
কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

দুর্গাপুজো করতে না পারার দুঃখ থেকেই জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন রাজা কৃষ্ণচন্দ্র রায়। দুর্গাপুজো, দীপাবলির...

Read more

শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের। ২৬শে নির্বাচনে কি হবে বিরোধী দলনেতার ভাগ্যে?

by Sumana Sarkar
October 25, 2025
0
21
শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের। ২৬শে নির্বাচনে কি হবে বিরোধী দলনেতার ভাগ্যে?

২০২২ সালে শুভেন্দু অধিকারীকে দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট। যার ফলে তাঁর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি...

Read more
Next Post
মমতা সরকারের দ্বিচারিতা! যেখানে দানধ্যানের প্রকল্পে কোটি কোটির ঋণ সেখানে ডিএ দিতে গিয়ে কোমর ভাঙবে রাজ্য সরকারের?

মমতা সরকারের দ্বিচারিতা! যেখানে দানধ্যানের প্রকল্পে কোটি কোটির ঋণ সেখানে ডিএ দিতে গিয়ে কোমর ভাঙবে রাজ্য সরকারের?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি