• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
স্বাধীনতার কী শুধুই পুরুষদের অধিকার?

স্বাধীনতার কী শুধুই পুরুষদের অধিকার?

administrator by administrator
2 years ago
in কলকাতা, স্পেশাল স্টোরি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
25
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

স্বাধীনতা, এই শব্দটার বহুমুথী ব্যবহার রয়েছে। তবে আক্ষরিক অর্থে স্বাধীনতা শব্দের অর্থ হল, কোনও রকম বাঁধা বা সংযম ছাড়া যেমন ইচ্ছা কথা বলা। যেমন ইচ্ছা কাজ করা, পরিবর্তন করার ক্ষমতা বা অধিকার। যেখানে ইচ্ছা সেখানে যাওয়া, সেটা যে কোনও সময় হতে পারে। কেউ আটকানোর থাকবে না। বলা ভালো স্বাধীনতা হল এমন স্বায়ত্বশাসন, যা নিজেকে নিজের আইন প্রদান করার মতোই। এক কথায় স্বাধীনতার বলে আমরা কারও পরাধীন থাকবো না। সেটা যেমন একটি দেশের ক্ষেত্রে প্রযোজ্য, তেমনই একটি মানুষের কাছেও। এ ক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতা শব্দবন্ধ ব্যবহার করা যায়। কিন্তু আজ ভারতের ৭৮তম স্বাধীনতা দিবসের দিন দাঁড়িয়ে আমাদের সোচ্চার হতে হয় নারী স্বাধীনতার দাবিতে। তার মানে, ব্যক্তি স্বাধীনতা শুধুই পুরুষতান্ত্রিক। এখানে নারীরা আজও পরাধীন।

ADVERTISEMENT

১৪ আগস্ট মধ্যরাতে হাজার হাজার নাকি লক্ষ লক্ষ মানুষ বাংলার পথে-ঘাটে নেমেছিলেন সেটা নিয়ে তর্ক-বিতর্ক থাকতেই পারে। কিন্তু নারী স্বাধীনতা, নিরাপত্তার দাবিতে যে স্বতস্ফুর্ত আন্দোলন ঘটে গেল একরাতের মধ্যে, সেটা নিয়ে কোনও তর্ক হতে পারে না। সোশ্যাল মিডিয়ার দৌলতে গোটা ভারত থুড়ি গোটা বিশ্ব একক্ষনে দেখে ফেলেছে পশ্চিমবঙ্গে ১৪ আগস্ট মধ্যরাতে রাস্তার দখল নিয়েছিল মেয়েরা। কি অদ্ভুত সমাপতন, ১৯৪৭ সালের এই ১৪ আগস্ট মধ্যরাতেই ভারতের স্বাধীনতা ঘোষণা করেছিল ব্রিটিশ সরকার। তারপর কেটে গিয়েছে ৭৭ বছর। তবুও নারীদের নিরাপত্তা, স্বাধীনতা নিয়ে পথে নামতে হচ্ছে হাজার হাজার, লক্ষ লক্ষ মহিলাদের। শুধু শহরকেন্দ্রীক নয়, এই পথে নামা ছিল গ্রামে-গঞ্জে, প্রত্যন্ত অঞ্চলেও। এই পথে নামার জন্য কোনও রাজনৈতিক দলের ডাক ছিল না, কোনও বড় সংগঠনের হাত ছিল না। তবুও পথে নামলেন আট থেকে আশির কিশোরী, যুবতী, বৃদ্ধারা। সেই সঙ্গে ছিলেন প্রচুর পুরুষ। যাদের ঘরে বউ-বাচ্চা রয়েছে, যারা আটপৌড়ে জীবনযাপণে অভ্যস্ত। প্রতিদিন তাঁদের মেয়েরা স্কুল, কলেজ বা কাজে গেলে অধীর আগ্রহে অপেক্ষায় থাকতে হয় তাঁদের সুস্থ শরীরে ফিরে আসার জন্য। এখানেই প্রশ্ন আসে, স্বাধীনতাটা ঠিক কাদের জন্য।

RelatedPosts

ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

বর্তমান সময়ে মেয়েরা পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে যে কোনও ক্ষেত্রে লড়াই করছেন। পড়াশোনা থেকে শুরু করে খেলাধুলা, চাকরি সব ক্ষেত্রেই। এমনকি পদাতিক, নৌসেনা এবং বিমানবাহিনীতেও মহিলাদের সক্রিয় উপস্থিতি নজর কাঁড়ে। বেসরকারি চাকরিতেও মেয়েরা এখন সমাজের উঁচু আসনে বসেছেন। এমনকি মহাকাশেও আকছাড় যাতায়াত করছেন মহিলারা। তবুও কোথাও একটা বিচ্যুতি থেকে গিয়েছে। পুরুষরুপী কয়েকজন নরপিসাচের জন্য সমাজে মহিলারা আজও আতঙ্কের রাত কাটান। শুধুই কি তাই! না, এমনটা মোটেই নয়। কথায় আছে, চ্যারিটি বিগিনস হোম। এই আপ্তবাক্য যেমন আমোঘ, তেমনই তার ব্যাপ্তি। যেমন, ভারতের মতো উন্নয়নশীল দেশে মহিলারা সব ক্ষেত্রেই উল্লেখযোগ্য অবদান রাখলেও নিজের ঘরেই অবহেলিত থাকেন। মহিলা মাত্রই সংসার করবেন, সন্তান প্রতিপালন করবেন, বয়স্কদের আদর-যত্ন করবেন, এটাই যেন দস্তুর হয়ে রয়েছে। সে তিনি যতই উঁচু পদে কর্মরত থাকুন না কেন। যেমন, আর জি কর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসকের ঘটনাই ধরুন। তাঁকে কেন মরতে হল? পুলিশের প্রাথমিক তদন্তের রিপোর্ট অনুযায়ী তাঁকে ধর্ষণ করে খুন করা হয়। ফলে স্বাভাবিকভাবেই পরের প্রশ্ন আসে, উনি তো কাজে ছিলেন, তাহলে তাঁর নিরাপত্তা ছিল না কেন? আর জি কর হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সেই সময় প্রশ্ন তুলেছিলেন, ওই মহিলা চিকিৎসক সেমিনার হলের কক্ষে গভীর রাতে কেন একা ছিলেন? এখানেই লুকিয়ে রয়েছে নারী স্বাধীনতার নকল দম্ভ। এখানেই লুকিয়ে রয়েছে নারী স্বাধীনতার নকল দম্ভ। একজন পুরুষ রাতে একা কর্মক্ষেত্রে সুরক্ষিত, কিন্তু নারীরা নয়। এমনটাই হয়তো বলতে চেয়েছিলেন আর জি কর হাসপাতালের অপসৃত অধ্যক্ষ। তাই স্বাধীনতার ৭৭ বছর পরও নারীদের নিজেদের সুরক্ষা, অধিকার এবং স্বাধীনতার দাবিতে পথে নামতে হয়।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

মুখ্যমন্ত্রীর পরিকল্পনায় আর জি করে হামলা, অভিযোগ শুভেন্দুর

Next Post

১২ ঘণ্টা বাংলা বনধ ডাকলো SUCI, কর্মবিরতির ডাক বিজেপির

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

by administrator
March 20, 2026
0
31
ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

আমেরিকা কি ভারতের বন্ধু? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একটি মন্তব্যের নিরিখে বিচার করলে অবশ্যই বলতে হবে তিনি এবং তাঁর...

Read more

ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

by administrator
November 27, 2025
0
27
ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

গত ১৭ নভেম্বর হাসিনার দোষী সাব্যস্ত হওয়া এবং সাজা ঘোষণার পরপরই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য বেশ জোরালো...

Read more

শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

by Sumana Sarkar
November 4, 2025
0
42
শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

কাননের কামব্যাক হয়েছে। আনুষ্ঠানিকভাবে তৃণমূলে সেকেন্ড ইনিংস শুরু করলেন শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শোভন চট্টোপাধ্যায়ের জন্যই...

Read more

বাতিল পুরোনো ওয়েবসাইট, চালু হল নতুন! কিভাবে দেখবেন ২০০২ ভোটার তালিকা?

by administrator
October 31, 2025
0
46
বাতিল পুরোনো ওয়েবসাইট, চালু হল নতুন! কিভাবে দেখবেন ২০০২ ভোটার তালিকা?

রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকায় নিবিড় সমীক্ষা বা এসআইআর। আর এই আবহে ২০০২ সালের এসআইআর অনুযায়ী চুরান্ত ভোটার...

Read more

কলকাতার পর আগরতলা বিশ্বজুড়ে ছড়াচ্ছে হাসিনার অফিস। প্রবল ক্ষমতায় ভয়ানক চাপে ইউনূস।

by Sumana Sarkar
October 29, 2025
0
24
কলকাতার পর আগরতলা বিশ্বজুড়ে ছড়াচ্ছে হাসিনার অফিস। প্রবল ক্ষমতায় ভয়ানক চাপে ইউনূস।

শুধু বাংলাদেশে ঝটিকা মিছিলেই থেমে নেই শেখ হাসিনার দল আওয়ামী লীগ। কিংবা ইংল্যান্ড বা আমেরিকাতেই আটকে নেই। গোটা বিশ্ব জুড়ে...

Read more

শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের। ২৬শে নির্বাচনে কি হবে বিরোধী দলনেতার ভাগ্যে?

by Sumana Sarkar
October 25, 2025
0
28
শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের। ২৬শে নির্বাচনে কি হবে বিরোধী দলনেতার ভাগ্যে?

২০২২ সালে শুভেন্দু অধিকারীকে দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট। যার ফলে তাঁর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি...

Read more

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

by administrator
October 22, 2025
0
76
যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

বাঙালির বারো মাসে তেরো পার্বন। এর মধ্যে অনেক পার্বনই আছে যা গোটা দেশেই পালন করা হয়, তবে অন্য নামে। যেমন...

Read more

জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

by administrator
October 22, 2025
0
54
জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা  বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

জ্যোতি বসু এই মানুষটার নাম সকলেরই জানা। ১৯৭৭ থেকে ২০০০ টানা ২৩ বছর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০০ সালে...

Read more

এক বৈঠকেই চমকের পর চমক একের পর এক দায়িত্বে দিদির প্রিয় কানন তৃণমূলে ফেরা সময়ের অপেক্ষা মাত্র

by administrator
October 21, 2025
0
36
এক বৈঠকেই চমকের পর চমক   একের পর এক দায়িত্বে দিদির প্রিয় কানন   তৃণমূলে ফেরা সময়ের অপেক্ষা মাত্র

মমতা বন্দ্যোপাধ্যায় ও শোভন চট্টোপাধ্যায়ের পাহাড়ে হিম শীতল দু ঘন্টার বৈঠকের পর স্নেহের শোভনকে গুরুদায়িত্ব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছরের...

Read more

ভোগ তৈরি থেকে পুজোর সরঞ্জাম। একা হাতেই বাড়ির পুজোয় মুখ্যমন্ত্রী। মেয়েকে নিয়ে হাজির অভিষেক

by Sumana Sarkar
October 21, 2025
0
32
ভোগ তৈরি থেকে পুজোর সরঞ্জাম। একা হাতেই বাড়ির পুজোয় মুখ্যমন্ত্রী। মেয়েকে নিয়ে হাজির অভিষেক

মা কালীর আরাধনায় মেতে উঠেছে আপামর বাংলা। শক্তিপীঠ থেকে সিদ্ধপীঠ, চলেছে মায়ের আরাধনা। শহর থেকে শহরতলী সেজে উঠেছে আলোর রোশনায়।...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি