মাত্র কয়েক মাস আগেই আর জি করের ঘটনায় উত্তাল হয়েছিল গোটা দেশ। প্রতিবাদ, বিক্ষোভ দেখেছিল তিলোত্তমা। মহিলা থেকে পুরুষ…রাস্তা দখল করে হেঁটেছিল প্রত্যেকে। কিন্তু কোথায় কি! ফের এই তিলোত্তমা গণধর্ষণের সাক্ষী। এবার ঘটনাস্থল কসবা। ২৫ জুন কসবার সাউথ ক্যালকাটা ল কলেজের প্রথম বর্ষের ছাত্রী গণধর্ষণের শিকার হন বলে অভিযোগ। নির্যাতিতা থানায় অভিযোগ করতেই তিনজনকে গ্রেফতার করা হয়। পরে নিরাপত্তারক্ষীকেও গ্রেফতার করে পুলিশ। জানা যায়, গার্ড রুমেই ধর্ষণ করা হয়। ওই নির্যাতিতা জানিয়েছেন, ঘটনার দিন গার্ড রুম থেকে নিরাপত্তারক্ষীকে বের করে দেয় অভিযুক্তিরা। তারা নাকি বাইরে থেকে দরজা আটকে দেওয়ার নির্দেশ দেন। আর সেই মতোই গার্ড বাইরে বসে ছিল। এদিকে ঘরের ভিতর নির্যাতিতা পাশবিক নির্যাতনের শিকার হচ্ছিলেন। নির্যাতিতা নিরাপত্তা রক্ষীর কাছে সাহায্য চেয়েও পাননি বলে অভিযোগ। এই ঘটনায় আর কারা কারা জড়িত, তদন্ত শুরু করেছে পুলিশ। ফের কলকাতা বুকে নির্মম অত্যাচার ও গণধর্ষণের ঘটনা। যা তোলপাড় ফেলে দিয়েছি গোটা রাজ্য জুড়ে। ইতিমধ্যেই এই ঘটনায় বিক্ষোভ দেখিয়েছে বিজেপি যুব মোর্চা। এছাড়াও ডিওয়াইএফআই এর তরফে বিক্ষোভ দেখানো হয়।
এই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঠিক কি বলেছেন তিনি শুনুন
শনিবারও গড়িয়াহাট মোড়ে বিক্ষোভ কর্মসূচি ছিল বিজেপির। নেতৃত্বে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পুলিশ বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের। প্রিজন ভ্যানে তোলা হয় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে।
ক্ষোভ উগরে দিয়ে কি বলেছেন তিনি শুনুন












Discussion about this post