এতদিন ডায়মন্ড হারবারের মানুষের স্বাস্থ্য খাতে নিজেকে মগ্ন রেখেছিলেন। গোটা বাংলা থেকে সরিয়ে ডায়মন্ড হারবারই হয়ে উঠেছিল তার রাজনীতির দুনিয়া। অন্তত শেষ কটা মাসে তাই দেখেছিল বাংলা। এইবার স্বমহিমায় দেখা গেল মঞ্চে। ঠিক একইভাবে বিজেপিকে হুঙ্কার, বিরোধীদের হুশিয়ারি। কিন্তু রাজনৈতিক মহল বলছে অন্য কথা।
বৃহস্পতিবার ইনডোর স্টেডিয়ামে তরুণ কংগ্রেসের মহা সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। সমবেত হয়ে ছিলেন দলের নেতা, কর্মী, বিধায়ক, সাংসদ, সমর্থকরা। উপস্থিত ছিলেন দলের নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এখন লক্ষ্য ২০২৬। বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনে তৃণমূলের লক্ষ্যমাত্রা কি হবে, ঠিক করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি আগে খবর রটেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মতানৈক্য তৈরি হয়েছিল অভিষেকের। সেই কারণে অভিষেক নিজেকে সরিয়ে রেখেছিলেন। পাশাপাশি বলা হচ্ছিল, অভিষেক নাকি গোটা দলের ভার নিতে চাইছেন। অথবা সর্বোচ্চ পদে বসতে চাইছেন। তাই তার নেত্রীর সঙ্গে মতানৈক্য তৈরি হচ্ছে। কিন্তু এদিন নেতাজি ইন্দোর স্টেডিয়ামে মমতা পরিষ্কার করে বলে দিলেন, তৃণমূলের অন্দরে কোনও লড়াই নেই,তৃণমূলের লড়াই বাকি অন্য দলগুলির সঙ্গে।
এছাড়াও তিনি পরিষ্কার করে বলে দিলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে ওয়ান থার্ড মেজরিটি পাবে তৃণমূল। পাশাপাশি তিনি বলেন, জামানত বাজেয়াপ্ত হবে বিজেপি, কংগ্রেস এবং সিপিএমের। আর ঠিক কি বলেছেন শুনুন..
অর্থাৎ দলের রাস যে নেত্রীর হাতেই আছে, সেটা বুঝিয়ে দিলেন মমতা। পাশাপাশি তিনি বুঝিয়ে দিলেন আসন্ন বিধানসভা নির্বাচনে যতই বিজেপি তাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপাপ, জয়ী হবে তৃণমূল ।












Discussion about this post