• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরও কেন চাকরিহারাদের উপর লাঠিচার্জ দিদির পুলিশের?

মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরও কেন চাকরিহারাদের উপর লাঠিচার্জ দিদির পুলিশের?

Raja Majumder by Raja Majumder
10 months ago
in Top Story, কলকাতা
A A
0
ADVERTISEMENT
0
SHARES
23
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

যুদ্ধের লক্ষ্যে ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক প্রতিরক্ষায় গলায় গলায় পাকিস্তান-বাংলাদেশ।

এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত। আঃলীগ ফিরলে কি হবে?

সোমবারই কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই চাকরিহারা এই শিক্ষিকার হাহাকার যেন প্রতিধ্বনিত হচ্ছিল গোটা নেতাজি ইনডোরে। এসএসসিতে নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে ২৫ হাজার ৭৩৫ জনের। তাঁদের মধ্যে কতজন যোগ্য আর কতজন বাঁকা পথে চাকরি পেয়েছিলেন, সেটাই বাছতে পারেনি এসএসসি। যার দায় বর্তায় সরাসরি রাজ্য সরকারের ওপরেই। এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইনডোরে দাঁড়িয়ে দাবি করেছিলেন, কোনও যোগ্য প্রার্থীর চাকরি বাতিল হতে দেবেন না। সেখানে চাকরিহারাদের আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, প্রথমে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে এই রায়ের ব্যাখ্যা চাইবে। যদি আদালতে সমস্যার সমাধান না-হয়, আইন মেনেই তিনি ‘যোগ্য’দের জন্য বিকল্প ব্যবস্থা করে দেবেন। আপাতত স্কুলগুলিতে চাকরিহারাদের স্বেচ্ছায় পরিষেবা বা ভলান্টারি সার্ভিস চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ, আপাতত বিনা পয়সায় কাজ করুন, পরে আমি সব ঠিক করে দেব।

মুখ্যমন্ত্রী এ হেন দাবি করার পরও দেখা গেল চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা আস্বস্ত হতে পারছেন না। নবান্ন সূত্রের খবর, রাজ্য সরকার সমস্ত চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের পার্শ্বশিক্ষক হিসেবে আপাতত মনোনয়ন দেওয়ার চিন্তাভাবনা করছে। অর্থাৎ, যারা সরকারিভাবে শিক্ষকের কাজ করতেন, তাঁরাই এখন পার্শ্বশিক্ষক হয়ে যাবেন। যদিও পার্শ্বশিক্ষকদের বেতন সামান্য বৃদ্ধির প্রস্তাব পাঠানো হয়েছে অর্থ মন্ত্রকের কাছে। ওয়াকিবহাল মহল মনে করছেন, এভাবেই চাকরিহারাদের ক্ষোভ প্রসমনের রাস্তা খুঁজছেন মুখ্যমন্ত্রী। যদিও এদিন দেখা গেল, কলকাতা-সহ বিভিন্ন জেলায় আন্দোলনরত সদ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের ওপর নির্বিচারে লাঠি চালালো পুলিশ। যদিও পরে সাংবাদিক সম্মেলন করে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ জানান, বাধ্য হয়েই ‘হালকা বলপ্রয়োগ’ করা হয়েছে। তাঁর পাশে বসেই কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেন, “পুলিশ কারও বিরুদ্ধে নয়। পরিস্থিতি বাধ্য না-করলে পুলিশ বলপ্রয়োগ করে না”। অর্থাৎ ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা।

কিন্তু তাতেও কি চিঁড়ে ভিজছে? সদ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা হুমকি দিলেন, ‘ সরকারকে আমরাই নামাব।’ পুলিশের লাঠির বাড়ি খেয়ে আরেক চাকরিহারা বললেন, ‘ মিলিয়ে নেবেন, এ সরকার টিকবে না, লিখে দিলাম। সরকারকে আমরাই নামাব। দুপুরে চাকরিহারাদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে কসবার ডিআই অফিস। আর বিকেল গড়াতেই বিক্ষোভের অন্য ছবি দেখা গেল কলকাতার গড়িয়াহাট চত্বরে। পরপর রাস্তায় শুয়ে পড়লেন চাকরিহারারা। তাঁদের দাবি, যোগ্য ও অযোগ্যদের তালিকা পৃথকভাবে প্রকাশ করা হোক। অপরদিকে প্রাক্তন বিচারপতি তথা বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজ উদ্যোগে গিয়েছিলেন এসএসসি দফতরে। তিনি সেখান থেকে বের হয়ে দাবি করেন, রাজনীতির উর্ধ্বে উঠে বিষয়টি সমাধান করার কথা বলেছিলাম। কিন্তু এখন দেখছি পুলিশ চাকরিহারাদের ওপর লাঠিচার্জ করছে। তিনি আরও বলেন, আর ভদ্রলোকের মতো আচরণ করে লাভ নেই। প্রতিবাদে তিনি রাজ্যের শিক্ষামন্ত্রীকে দিতে চাওয়া একটি চিঠি ছিঁড়ে প্রতিবাদ করেন।

সবমিলিয়ে পরিস্থিতি যে দিকে গড়াচ্ছে, তাতে একটা বিষয় পরিস্কার আগামী কয়েকদিনের মধ্যেই চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা মুখ্যমন্ত্রীর মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়াবেন। তিনি যতই নেতাজি ইনডোরে নিজের দোষ-ত্রুটি অস্বীকার করে স্বভাবসুলভ ভঙ্গিমায় বাম ও বিজেপিকে দোষারোপ করুন না কেন। আদতে এসএসসি ও রাজ্য সরকারের অপদার্থতাতেই যে এতজনের চাকরি গেল সেটা এখন সকলেই বুঝতে পারছেন।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: CM MAMATA BANERJEESSC SCAM
Previous Post

সেনাপ্রধানের রাশিয়া সফরের পরেই পুতিন আসছেন ভারতে, তৈরি হচ্ছে “ত্রিশক্তি জোট”

Next Post

রোহিঙ্গাদেরকে ফেরানোর ‘ভাঁওতাবাজি’ শুরু ইউনূস সরকারের

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

যুদ্ধের লক্ষ্যে ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

by Susanta Khan
January 20, 2026
0
10
যুদ্ধের লক্ষ্যে  ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা  সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

বাংলাদেশের  সেনাপ্রধানকে নিয়ে ভারতের সেনাপ্রধান মুখ খুলতেই কি নড়েচড়ে বসল, ইউনূসের জামাতী সরকার। ভারতের সেনাপ্রধানের আশ্বাস এবং বিশ্বাস ছিল দুই...

Read more

দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক প্রতিরক্ষায় গলায় গলায় পাকিস্তান-বাংলাদেশ।

by Partha Hazra
January 10, 2026
0
19
দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক  প্রতিরক্ষায় গলায় গলায়  পাকিস্তান-বাংলাদেশ।

সন্তান বিপদে পড়লে সে তো বাবার কাছে যাবেই এটাই স্বাভাবিক। কিন্তু যে সন্তানের জন্ম আটকাতে বাবার বড় ভূমিকা থাকে পরবর্তীতে...

Read more

এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত। আঃলীগ ফিরলে কি হবে?

by Susanta Khan
January 10, 2026
0
18
এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত।  আঃলীগ ফিরলে কি হবে?

এনসিপি তৈরী  করেছিল জামাত। মানে শিক্ষিত মার্জিত ছাত্রদের সামনে রেখে পিছন থেকে আন্দোলোন চালিয়ে গিয়েছিল জামাত। তার জন্য তারা এই...

Read more

বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

by Susanta Khan
January 9, 2026
0
7
বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

এনসিপির অবস্থা এখন জলে কুমির আর ডাঙায় বাঘ। তাদের এখন বাঁচার মরিয়া চেষ্টা। কিন্তু যার কাছে আশ্রয় নিতে যায়, সেই...

Read more

হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

by Rupendu Das
December 4, 2025
0
18
হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

বঙ্গোপসাগরে ব্রহ্মোসের গর্জন। সোমবার ভারতীয় সেনা সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের পরীক্ষা চালিয়েছে। ভারতীয় সেনার ব্রহ্মস ইউনিটে দক্ষিণ কম্যান্ড এবং তিন...

Read more

ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

by Raja Majumder
November 27, 2025
0
6
ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

গত ১৭ নভেম্বর হাসিনার দোষী সাব্যস্ত হওয়া এবং সাজা ঘোষণার পরপরই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য বেশ জোরালো...

Read more

হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

by Rupendu Das
November 21, 2025
0
23
হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

দিল্লির কেল্লাকাণ্ডের তদন্ত রিপোর্টে ভারতের গোয়েন্দা সংস্থা স্পষ্ট উল্লেখ করে যে পাক সন্ত্রাসীরা বাংলাদেশের মাটি ব্যবহার করেছিল। সেই রিপোর্টে তদারকি...

Read more

কার ফাঁ*সি আগে? হাসিনা নাকি ইউনূস। সব দায় সেনাপ্রধানের

by Susanta Khan
November 17, 2025
0
21
কার ফাঁ*সি আগে? হাসিনা নাকি ইউনূস।  সব দায় সেনাপ্রধানের

বাংলাদেশে ইউনূস সাহেবের বিরু্দ্ধে বেশ কিছু মানুষ প্রচন্ড ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন। যার মধ্যে ইউনূস সাহেবের প্রিয় ছাত্র থেকে শুরু করে...

Read more

ভারতের বিরুদ্ধে যুদ্ধই চায় বাংলাদেশ, সীমান্তে প্রস্তুত ভারতীয় সেনাও

by Raja Majumder
November 8, 2025
0
11
ভারতের বিরুদ্ধে যুদ্ধই চায় বাংলাদেশ, সীমান্তে প্রস্তুত ভারতীয় সেনাও

বাংলাদেশ নৌবাহিনী শনিবার চট্টগ্রাম বন্দরে পাকিস্তান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফকে স্বাগত জানিয়েছে। সেই সঙ্গে তাঁরা স্বাগত জানিয়েছে এফ-২২পি জুলফিকার-শ্রেণীর...

Read more

শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

by Sumana Sarkar
November 4, 2025
0
28
শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

কাননের কামব্যাক হয়েছে। আনুষ্ঠানিকভাবে তৃণমূলে সেকেন্ড ইনিংস শুরু করলেন শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শোভন চট্টোপাধ্যায়ের জন্যই...

Read more
Next Post
রোহিঙ্গাদেরকে ফেরানোর ‘ভাঁওতাবাজি’ শুরু ইউনূস সরকারের

রোহিঙ্গাদেরকে ফেরানোর 'ভাঁওতাবাজি' শুরু ইউনূস সরকারের

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি