• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
মমতা সরকারের দ্বিচারিতা! যেখানে দানধ্যানের প্রকল্পে কোটি কোটির ঋণ সেখানে ডিএ দিতে গিয়ে কোমর ভাঙবে রাজ্য সরকারের?

মমতা সরকারের দ্বিচারিতা! যেখানে দানধ্যানের প্রকল্পে কোটি কোটির ঋণ সেখানে ডিএ দিতে গিয়ে কোমর ভাঙবে রাজ্য সরকারের?

Raja Majumder by Raja Majumder
11 months ago
in কলকাতা, রাজ্যে
A A
0
ADVERTISEMENT
0
SHARES
19
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

রাজ্য সরকারি কর্মচারীরা বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে দীর্ঘদিন ধরেই লড়ছেন। মামলাটি এখন সুপ্রিম কোর্টের অধীনে। তবে সম্প্রতি সুপ্রিম কোর্ট রাজ্যকে নির্দেশ দিয়েছে ২৫ শতাংশ ডিএ মিটিয়ে দিতে। রাজ্যের আইনজীবীর দাবি, এতেই রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে।

 রাজ্য সরকারি কর্মচারীদের বহু প্রতীক্ষিত ডিএ মামলার শুনানি অবশেষে শুরু হয়েছে। ২০২২ সালের নভেম্বর মাসে রাজ্যের ডিএ মামলা প্রথম সুপ্রিম কোর্টে উঠেছিল। ফলে বোঝাই যাচ্ছে, প্রায় তিন বছরের বেশি সময় ধরে এই মামলাটি বারেবারে পিছিয়ে যাচ্ছিল সুপ্রিম কোর্টে। এবার বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চে শুনানি শুরু হয়েছে। আর তাতেই বড় ধাক্কা খেল রাজ্য সরকার। সেই ধাক্কার অভিঘাত এতটাই বেশি যে, নির্দেশমতো বকেয়া ডিএ মেটাতে হলে রাজ্যের নাকি কোমরই ভেঙে যাবে। আর এই দাবি করেছেন স্বয়ং রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভী। ডিএ মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট রাজ্যকে বলে, ৫০ শতাংশ মহার্ঘ ভাতা দিয়ে দিন। মামলা চলুক। যা শুনে রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিঙভি রীতিমতো কেঁপে ওঠেন। সুপ্রিম কোর্টের লাইভ স্ট্রিমিং থেকেই বোঝা যায়, বিচারপতি মৌখিকভাবে যখন ৫০ শতাংশ বকেয়া মিটিয়ে দেওয়ার কথা বলে কোর্ট অফিসারকে ডেকে নেন সেই নির্দেশ লিখিত আকারে নথিভুক্ত করার জন্য, ঠিক সেই সময়ই অভিষেক মনু সিংভী রীতিমতো আর্তনাদ করে ওঠেন। ভার্চুয়াল মাধ্যমে তিনি সওয়াল করছিলেন, বিচারপতির মন্তব্য শুনেই তিনি বলতে থাকেন, “এটা বিপুল পরিমাণ টাকা। এই টাকা দিতে হলে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে”।

রাজ্যের প্রধান আইনজীবীর আর্তনাদ শুনে দুটো প্রশ্ন জাগে মনে। প্রথমটা হল ইংরেজিতে সওয়াল করতে গিয়ে তিনি যে শব্দবন্ধ ব্যবহার করেছিলেন তার সঠিক বাংলা তর্জমা কি? আর দ্বিতীয় প্রশ্ন, এই রাজ্য সরকার যে এত খেলা, মেলা, দানধ্যান করে থাকে, তাঁদের কাছে বকেয়া ডিএ মিটিয়ে দিতে এত সমস্যা কোথায়?
অভিষেক মনু সিংভি, যিনি কংগ্রেস নেতা এবং দেশের একজন প্রথমসারির দাপুটে আইনজীবী হিসেবে পরিচিত। ফলে সর্বোচ্চ আদালতে সওয়াল জবাবের সময় তিনি নেহাত নাটুকে আবেদন করবেন না, এটাই স্বাভাবিক। কারণ, রাজ্য সরকারের আসল সমস্যাটা তিনি জানেন, এবং সেই কারণেই ডিএ দেওয়া নিয়ে বিরোধিতা করছেন সরকারি কর্মচারিদের মামলায়। যখনই বিচারপতি ৫০ শতাংশ ডিএ দিয়ে দেওয়ার কথা বললেন এবং তা নির্দেশে লেখার তোড়জোড় শুরু করলেন, তখনই অভিষেক মনু সিংভি ইংরেজিতে বললেন, “মাই লর্ড, ইট উইল বি এ হিউজ ফাইন্যান্সিয়াল ব্যাকব্রেকিং লায়লাবিলিটি”। অনেকেই রসিকতা করছেন এই “ব্যাকব্রেকিং” শব্দবন্ধটি নিয়ে। গোদা বাংলায় এটির একটি অর্থ হয় “পিছন ফাঁটা”, আর ভালোভাষায় অর্থ করা যেতে পারে কোমর ভাঙা। এখন রাজ্যের আইনজীবী কোন অর্থে এই ব্যবহার করেছেন সেটা নিয়েই যত তর্ক। ওয়াকিবহাল মহলের একটা অংশ অবশ্য বলছেন, এই ২৫ শতাংশ বকেয়া ডিএ মেটাতেই রাজ্য সরকারের পিছন ফেটে যাবে। নির্দেশ অনুযায়ী যে অর্থের সংস্থান রাজ্য সরকারকে করতে হবে, তার পরিমাণ ১০ হাজার কোটি টাকার একটু বেশি। আগামী বছর বিধানসভা ভোট, তার আগে ডিএ মামলায় কার্যত পর্যদুস্ত হওয়ার পর সরকারি কর্মচারীদের বকেয়া যেভাবেই হোক মেটাতে হবে। ফলে সুপ্রিম কোর্টের এই নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ল বলে মনে করছেন শাসক শিবির এবং রাজ্য প্রশাসনের একাংশ। তৃণমূলের একাংশ দাবি করছে, আগামী ভোটের আগে রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডারের মতো কয়েকটি প্রকল্পে অনুদান বৃদ্ধি করার চিন্তাভাবনা করছিল। এখন বকেয়া ডিএ বাবদ ১০-১২ হাজার কোটি টাকা জোগাড় করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে।

ADVERTISEMENT

সংস্কৃতি একটি কথা আছে, “ঋণম কৃত্যা, ঘৃতম পিবেত”। অর্থাৎ ধার করে হলেও ঘি খেতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের প্রকৃত দশা এখন এটাই। ৩৫ বছরে বামেদের ছেড়ে যাওয়া ঋণ ছিল ১ লক্ষ ৯০ হাজার কোটি টাকার মতো। কিন্তু তৃণমূলের শাসনকালের বিগত ১৪ বছরে বামেদের ১০ গোল দিয়ে ঋণের বোঝা বাড়িয়ে প্রায় ৭ লক্ষ কোটি টাকায় ঠেকিয়ে দেওয়া হয়েছে। চলতি বাজেট পরিসংখ্যান বলছে, এই আর্থিক বছরে পশ্চিমবঙ্গ সরকার প্রায় ৪৯ হাজার কোটি টাকা খালি ঋণ শোধ করবে। চলতি আর্থিক বছরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বরাদ্দ ২৬ হাজার ৭০০ কোটি টাকা। বাংলার বাড়ি প্রকল্পে বাজেট বরাদ্দ প্রায় ১৬ হাজার কোটি টাকা। বাজেট পরিসংখ্যান বলছে, চলতি আর্থিক বছরে রাজ্যের রাজস্ব ঘাটতি ৩৫ হাজার কোটি টাকা। আর আর্থিক ঘাটতি প্রায় ৭৩ হাজার কোটি টাকা। এই কারণেই অভিষেক মনু সিংভি সুপ্রিম কোর্টে আর্তনাদ করছিলেন, হুজুর মোট বকেয়ার পরিমাণ প্রায় ৪১ হাজার কোটি টাকা। ৫০ শতাংশ মেটাতে হলে খরচ হবে ২০ হাজার কোটি। সত্যিই তো, এই বিপুল ঋণের বোঝা মাথায় নিয়ে রাজ্য সরকার যদি বাড়তি ২০ হাজার কোটি টাকা জোগাড় করতে হতো, তাহলে পিছন ফেঁটে যাওয়ারই সামিল। তবে রাজ্যের আইনজীবীর সাওয়াল শুনে বিচারপতিরা আপাতত ২৫ শতাংশ বকেয়া মেটানোর নির্দেশই দিয়েছেন। এটাই যা স্বস্তির।

RelatedPosts

ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

দিদির কোপে “প্রিয় ভাই” কেষ্ট! চরম সিদ্ধান্ত কি নিয়েই নিলেন তৃণমূল নেত্রী?

Next Post

এ কি যুদ্ধের পূর্বাভাস? ভারত একের পর এক বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা জারি করছে

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

by Rupendu Das
March 20, 2026
0
15
ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

আমেরিকা কি ভারতের বন্ধু? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একটি মন্তব্যের নিরিখে বিচার করলে অবশ্যই বলতে হবে তিনি এবং তাঁর...

Read more

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

by Rupendu Das
March 9, 2026
0
17
ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...

Read more

ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

by Raja Majumder
November 27, 2025
0
15
ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

গত ১৭ নভেম্বর হাসিনার দোষী সাব্যস্ত হওয়া এবং সাজা ঘোষণার পরপরই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য বেশ জোরালো...

Read more

শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

by Sumana Sarkar
November 4, 2025
0
33
শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

কাননের কামব্যাক হয়েছে। আনুষ্ঠানিকভাবে তৃণমূলে সেকেন্ড ইনিংস শুরু করলেন শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শোভন চট্টোপাধ্যায়ের জন্যই...

Read more

বাতিল পুরোনো ওয়েবসাইট, চালু হল নতুন! কিভাবে দেখবেন ২০০২ ভোটার তালিকা?

by Raja Majumder
October 31, 2025
0
33
বাতিল পুরোনো ওয়েবসাইট, চালু হল নতুন! কিভাবে দেখবেন ২০০২ ভোটার তালিকা?

রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকায় নিবিড় সমীক্ষা বা এসআইআর। আর এই আবহে ২০০২ সালের এসআইআর অনুযায়ী চুরান্ত ভোটার...

Read more

রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR বিরাট বার্তা কল্যাণের

by Rani Chakraborty
October 30, 2025
0
12
রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR   বিরাট বার্তা কল্যাণের

কলকাতা হাইকোর্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অন্তর্বর্তী রক্ষাকবচ তুলে নিয়েছে। গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন শুভেন্দু...

Read more

SIR NRC আতঙ্ক পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে TMC BJP তরজা তুঙ্গে

by Rani Chakraborty
October 30, 2025
0
15
SIR NRC আতঙ্ক   পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে   TMC BJP তরজা তুঙ্গে

NRC এবং SIR কে ঘিরে তৈরি হওয়া আতঙ্কে SIR ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে উত্তর ২৪ পরগনার পানিহাটির বাসিন্দা প্রদীপ কর...

Read more

কলকাতার পর আগরতলা বিশ্বজুড়ে ছড়াচ্ছে হাসিনার অফিস। প্রবল ক্ষমতায় ভয়ানক চাপে ইউনূস।

by Sumana Sarkar
October 29, 2025
0
16
কলকাতার পর আগরতলা বিশ্বজুড়ে ছড়াচ্ছে হাসিনার অফিস। প্রবল ক্ষমতায় ভয়ানক চাপে ইউনূস।

শুধু বাংলাদেশে ঝটিকা মিছিলেই থেমে নেই শেখ হাসিনার দল আওয়ামী লীগ। কিংবা ইংল্যান্ড বা আমেরিকাতেই আটকে নেই। গোটা বিশ্ব জুড়ে...

Read more

কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

by Sumana Sarkar
October 27, 2025
0
11
কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

দুর্গাপুজো করতে না পারার দুঃখ থেকেই জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন রাজা কৃষ্ণচন্দ্র রায়। দুর্গাপুজো, দীপাবলির...

Read more

শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের। ২৬শে নির্বাচনে কি হবে বিরোধী দলনেতার ভাগ্যে?

by Sumana Sarkar
October 25, 2025
0
21
শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের। ২৬শে নির্বাচনে কি হবে বিরোধী দলনেতার ভাগ্যে?

২০২২ সালে শুভেন্দু অধিকারীকে দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট। যার ফলে তাঁর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি...

Read more
Next Post
এ কি যুদ্ধের পূর্বাভাস? ভারত একের পর এক বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা জারি করছে

এ কি যুদ্ধের পূর্বাভাস? ভারত একের পর এক বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা জারি করছে

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি