• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
আরজি কর মামলায় সঞ্জয়ের মুখ বন্ধে ‘কুণাল অস্ত্রের’ ব্যবহার

আরজি কর মামলায় সঞ্জয়ের মুখ বন্ধে ‘কুণাল অস্ত্রের’ ব্যবহার

Raja Majumder by Raja Majumder
1 year ago
in কলকাতা
A A
0
ADVERTISEMENT
0
SHARES
21
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

সারদা কেলেঙ্কারিতে যখন কুণাল ঘোষ গ্রেফতার হয়েছিলেন সেই সময়ের কথা নিশ্চই আপনাদের মনে আছে? যদি ভুলেও যান, তবে হয়তো সম্প্রতি কলকাতা পুলিশের এক অদ্ভুত আচরণ আপনাদের সেই বিস্মৃত অতীত মনে করিয়ে দিয়েছে। ওই যে কুনাল ঘোষকে যখন আদালতে হাজির করানো হচ্ছিলো তখন সমবেতভাবে পুলিশকর্মীদের প্রিজন ভ্যানের দেওয়াল বাজানোর মজার দৃশ্য। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ কুণাল ঘোষ করে যাচ্ছিলেন।

ADVERTISEMENT

আর তাতে চরম অস্বস্তিতে পড়ছিলেন মুখ্যমন্ত্রী। ফলে এক অভিনব পন্থা আবিষ্কার করে কলকাতা পুলিশ। প্রিজন ভ্যানে একাধিক পুলিশকর্মী হাত দিয়ে চাপড় মারতে শুরু করে, নিজেরাও জোরে জোরে চিৎকার করতে শুরু করেন। যাতে কুণালের গলার আওয়াজ মিডিয়ার ক্যামেরায় ধরা না পড়ে, সেটাই ছিল পুলিশের উদ্দেশ্য। এবার আর জি কর কাণ্ডের বিচার শুরু হতেই শিয়ালদা আদালত চত্বরে সেই দৃশ্য ফের দেখা যাচ্ছে। এবার, এক ধর্ষণ ও খুনে অভিযুক্তর মুখ বন্ধ করতে কলকাতা পুলিশের কর্মীদের দেখা গেল গাড়ির বনেটে জোরে জোরে চাপড় মারছেন। যা দেখে সোশ্যাল মিডিয়ায় হাসাহাসি শুরু হয়েছে।

RelatedPosts

ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

বাতিল পুরোনো ওয়েবসাইট, চালু হল নতুন! কিভাবে দেখবেন ২০০২ ভোটার তালিকা?

ঘটনার সূত্রপাত সোমবার অর্থাৎ ১৮ নভেম্বর। আর জি কর হাসপাতালে এক তরুণী চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুনের মামলায় ধৃত কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে আদালতে হাজির করানো হয়েছিল। তখনই দেখা গেল সেই অভিনব দৃশ্যপট। ধৃতকে যে গাড়িতে করে আদালতে নিয়ে আসা হয়েছিল, তাতে অনবরত চাপড় মেরে চলেছেন কয়েকজন পুলিশকর্মী। এছাড়াও সেই গাড়ির চালক বিনা কারণে ক্রমাগত হর্ন বাজিয়ে চলেছেন। স্বভাবতই এই দৃশ্য দেখে আদালতের সামনে অন্যান্যদের চক্ষু ছানাবড়া হয়ে যায়।

কিন্তু সেখানে উপস্থিত সাংবাদকর্মীদের ব্যাপারটা বুঝতে অসুবিধা হল না। কারণ, বছর কয়েক আগেই সারদা কেলেঙ্কারিতে ধৃত কুণাল ঘোষের বেলাতেও একই ঘটনা ঘটিয়েছিল কলকাতা পুলিশ। আসলে আর জি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায় এর আগে দুবার মুখ খুলেছিলেন আদালতের বাইরে। সাংবাদিকদের ক্যামেরার সামনেই তিনি দাবি করেছিলেন তাঁকে ফাঁসানো হয়েছে। এবং কলকাতার পূর্বতন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নাম উল্লেখ করে তাঁর অভিযোগ ছিল, তিনিই তাঁকে ফাঁসিয়েছেন। ফলে চরম অস্বস্তিতে পড়ে কলকাতা পুলিশ। এবার যাতে সঞ্জয় আর টিভি ক্যামেরার সামনে মুখ খুলতে না পারেন, তার জন্য বিশেষ ব্যবস্থা নিল কলকাতা পুলিশের কর্মীরা। কিন্তু প্রশ্ন উঠছে, এটা কী কর্তব্যরত পুলিশকর্মীরা করতে পারেন?

ওয়াকিবহাল মহল মনে করছে, যেহেতু সঞ্জয় এর আগে ‘ডিপার্টমেন্ট’ ও কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে তাকে ফাঁসানোর অভিযোগ করেছে তাই এহেন অতি সতর্কতা নিচ্ছে পুলিশ। যাতে চিৎকার করে ধৃত সিভিক ভলান্টিয়ার কিছু বলতে চাইলেও তা শোনা না যায়। প্রসঙ্গত, এর আগে সঞ্জয় প্রিজন ভ্যানের ভিতর থেকে চিৎকার করে বলেছিল, ‘আমাকে কলকাতার প্রাক্তন সিপি বিনীত গোয়েল এবং ডিসি স্পেশ্যাল ফাঁসিয়েছেন!’ এবার যাতে সঞ্জয় সেরকম কোনও মন্তব্য করতে না পারে, তাই আগাম সতর্কতা পুলিশের। কেউ-কেউ বলতে শুরু করেছেন যে আরজি কর মামলায় ‘কুণাল অস্ত্রের’ ব্যবহার করছে পুলিশ। সারদা মামলায় কুণাল ঘোষকে যখন আদালতে আনা হত, তখন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সরকার বিরোধী বিভিন্নরকম বিস্ফোরক মন্তব্য করতেন। সেইসময় কুণালের মুখ বন্ধ করতে গাড়ি চাপড়াতে দেখা যেত পুলিশকে। সোমবার সঞ্জয়ের ক্ষেত্রেও সেটাই হল।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: KOLKATA POLICEKUNAL GHOSHR G KAR CASESANDHYA ROY
Previous Post

টানা ৭টি টেস্ট খেলবেন তিন তারকা পেসার

Next Post

পুলিশমন্ত্রী হোক অভিষেক, তৃণমূল নেতাদের দাবিতে মমতার জামানা কী শেষ হতে চলেছে?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

by Raja Majumder
November 27, 2025
0
6
ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

গত ১৭ নভেম্বর হাসিনার দোষী সাব্যস্ত হওয়া এবং সাজা ঘোষণার পরপরই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য বেশ জোরালো...

Read more

শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

by Sumana Sarkar
November 4, 2025
0
28
শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

কাননের কামব্যাক হয়েছে। আনুষ্ঠানিকভাবে তৃণমূলে সেকেন্ড ইনিংস শুরু করলেন শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শোভন চট্টোপাধ্যায়ের জন্যই...

Read more

বাতিল পুরোনো ওয়েবসাইট, চালু হল নতুন! কিভাবে দেখবেন ২০০২ ভোটার তালিকা?

by Raja Majumder
October 31, 2025
0
26
বাতিল পুরোনো ওয়েবসাইট, চালু হল নতুন! কিভাবে দেখবেন ২০০২ ভোটার তালিকা?

রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকায় নিবিড় সমীক্ষা বা এসআইআর। আর এই আবহে ২০০২ সালের এসআইআর অনুযায়ী চুরান্ত ভোটার...

Read more

কলকাতার পর আগরতলা বিশ্বজুড়ে ছড়াচ্ছে হাসিনার অফিস। প্রবল ক্ষমতায় ভয়ানক চাপে ইউনূস।

by Sumana Sarkar
October 29, 2025
0
10
কলকাতার পর আগরতলা বিশ্বজুড়ে ছড়াচ্ছে হাসিনার অফিস। প্রবল ক্ষমতায় ভয়ানক চাপে ইউনূস।

শুধু বাংলাদেশে ঝটিকা মিছিলেই থেমে নেই শেখ হাসিনার দল আওয়ামী লীগ। কিংবা ইংল্যান্ড বা আমেরিকাতেই আটকে নেই। গোটা বিশ্ব জুড়ে...

Read more

শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের। ২৬শে নির্বাচনে কি হবে বিরোধী দলনেতার ভাগ্যে?

by Sumana Sarkar
October 25, 2025
0
20
শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের। ২৬শে নির্বাচনে কি হবে বিরোধী দলনেতার ভাগ্যে?

২০২২ সালে শুভেন্দু অধিকারীকে দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট। যার ফলে তাঁর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি...

Read more

জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

by Rani Chakraborty
October 22, 2025
0
15
জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা  বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

জ্যোতি বসু এই মানুষটার নাম সকলেরই জানা। ১৯৭৭ থেকে ২০০০ টানা ২৩ বছর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০০ সালে...

Read more

এক বৈঠকেই চমকের পর চমক একের পর এক দায়িত্বে দিদির প্রিয় কানন তৃণমূলে ফেরা সময়ের অপেক্ষা মাত্র

by Rani Chakraborty
October 21, 2025
0
21
এক বৈঠকেই চমকের পর চমক   একের পর এক দায়িত্বে দিদির প্রিয় কানন   তৃণমূলে ফেরা সময়ের অপেক্ষা মাত্র

মমতা বন্দ্যোপাধ্যায় ও শোভন চট্টোপাধ্যায়ের পাহাড়ে হিম শীতল দু ঘন্টার বৈঠকের পর স্নেহের শোভনকে গুরুদায়িত্ব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছরের...

Read more

ভোগ তৈরি থেকে পুজোর সরঞ্জাম। একা হাতেই বাড়ির পুজোয় মুখ্যমন্ত্রী। মেয়েকে নিয়ে হাজির অভিষেক

by Sumana Sarkar
October 21, 2025
0
16
ভোগ তৈরি থেকে পুজোর সরঞ্জাম। একা হাতেই বাড়ির পুজোয় মুখ্যমন্ত্রী। মেয়েকে নিয়ে হাজির অভিষেক

মা কালীর আরাধনায় মেতে উঠেছে আপামর বাংলা। শক্তিপীঠ থেকে সিদ্ধপীঠ, চলেছে মায়ের আরাধনা। শহর থেকে শহরতলী সেজে উঠেছে আলোর রোশনায়।...

Read more

পাহাড়ে হিম শীতল বৈঠকে মমতা শোভন তৃণমূলে ফিরছে কালীপুজোর আগে

by Rani Chakraborty
October 17, 2025
0
10
পাহাড়ে হিম শীতল বৈঠকে মমতা শোভন   তৃণমূলে ফিরছে কালীপুজোর আগে

কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় চলতি বছরের ২২ শে সেপ্টেম্বর বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে। সেই...

Read more

নভেম্বরেই রাজ্যে শীত কনকনে ঠান্ডায় জমবে জেলাগুলি

by Rani Chakraborty
October 15, 2025
0
47
নভেম্বরেই রাজ্যে শীত  কনকনে ঠান্ডায় জমবে জেলাগুলি

শীতের অপেক্ষা। দুই বঙ্গ ডুবিয়ে অবশেষে রাজ্য থেকে বিদায় বর্ষার। বর্ষা বিদায়ে বাংলার হাওয়া বদল। ক্রমশ শুষ্ক বাংলার আবহাওয়া। আগামী...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি