• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
উপনির্বাচনেও তৃণমূলের ছাপ্পা অব্যাহত!

উপনির্বাচনেও তৃণমূলের ছাপ্পা অব্যাহত!

Raja Majumder by Raja Majumder
1 year ago
in Top Story, কলকাতা
A A
0
ADVERTISEMENT
0
SHARES
15
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

বুধবার ৮১ আসনে ঝাড়খণ্ডে প্রথম দফায় ৪৩টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হল। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের ৬টি বিধানসভায় উপনির্বাচনও অনুষ্ঠিত হল। এই নির্বাচনে ঝাড়খণ্ডে সেরকম কোনও গোলমাল না হলেও এই বাংলায় কিন্তু হল। ভোটের দিন সাত সকালেই নৈহাটি বিধানসভা লাগোয়া ভাটপাড়ায় শুটআউট হল। তাতে এক তৃণমূল নেতার মৃত্যু হয়। যদিও পুলিশের দাবি, এই ঘটনার সঙ্গে ভোটের কোনও সম্পর্ক নেই। তবে নৈহাটি বিধানসভা উপনির্বাচনে এর প্রভাব পড়ল।

আবার উত্তরবঙ্গের একমাত্র যে বিধানসভা বিজেপির দখলে ছিল, সেই মাদারিহাটে দিনভর শাসকদলের দাপাদাপি লক্ষ্য করা গেল। মুজনাই চা বাগানে বিজেপি প্রার্থী রাহুল লোহারের গাড়ি আটকে বিক্ষোভ হল। তাঁর গাড়ি লক্ষ্য করে ইট-পাথর ছোঁড়ার অভিযোগ উঠল। তাতে মাদারিহাটের বিজেপি প্রার্থীর গাড়ির কাঁচ ভাঙে। বিজেপি প্রার্থী রাহুল লোহারের দাবি, “তৃণমূল জানে শান্তিতে ভোট হলে ওরা হেরে যাবে। বিজেপি সব ভোট পাবে। উল্লেখ্য, বিজেপির সাংসদ তথা প্রাক্তন বিধায়ক মনোজ টিগ্গার ছেড়ে যাওয়া আসনে ভোট হচ্ছে মাদারিহাটে। এই কেন্দ্র থেকেই সবচেয়ে বেশি অভিযোগ আসল দিনভর। মাদারিহাটের ১১৪ বুথে ভোটারদের তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

অপরদিকে, ইভিএম মেশিন বসানো নিয়ে গণ্ডগোল বেঁধে যায় হাড়োয়া বিধানসভার সদরপুরের হাই স্কুলের ২০০ নম্বর বুথে। অভিযোগ, বুথে জানালার পাশে ইভিএম মেশিন বসানোর চেষ্টা হচ্ছিল। অভিযোগের তির অবশ্যই তৃণমূলের দিকে। সেই সময় বিজেপি গিয়ে বাধা দেয়। জানালার বাইরে থেকে ইভিএমের ভিডিও করা হচ্ছিল তৃণমূলের পক্ষ থেকে। এই খবর জানতে পেরে বিজেপি প্রার্থী বিমল দাস সেখানে গিয়ে বাধা দেন। শুরু হয় উভায় পক্ষে বসচা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। অন্যদিকে মেদিনীপুরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে বচসা বেঁধে যায় তৃণমূল প্রার্থীর। জানা যাচ্ছে, মেদিনীপুরের ২১ নম্বর ওয়ার্ডের একটি বুথে তৃণমূল প্রার্থীর সুজয় হাজরার পোলিং এজেন্টকে হেনস্থা করা হয়েছে। খবর পেয়েই সেখানে পৌঁছে যান তৃণমূল প্রার্থী। যদিও কেন্দ্রীয় বাহিনী মাইকিং করে ভিড় সরিয়ে দেয়।

নৈহাটিতে ভোট গ্রহণকে কেন্দ্র করে আবার বিতর্কে জড়াল বিখ্যাত বড়মার মন্দির। জানা যাচ্ছে, এদিন উপনির্বাচনে ভোটগ্রহন হবে বলে প্রশাসন বড়মার মন্দির বন্ধ রাখে। কিন্তু এই খবর প্রচার না হওয়ায় দূর-দূরান্ত থেকে ভক্তরা নৈহাটি চলে আসেন। কিন্তু মন্দিরে ঢুকতে বাঁধা পান। কিন্তু বুধবার সকালেই ওই মন্দিরে উপস্থিত হন নৈহাটির তৃণমূল প্রার্থী সনৎ দে। তিনি বিনা বাঁধায় মন্দিরে ঢুকে পুজো দেন। যা নিয়ে উত্তেজনা ছড়ায় নৈহাটির অরবিন্দ রোডে। ভক্তদের অভিযোগ নির্বাচনের কারণে যদি মন্দির বন্ধ রাখা হয় সেখানে কীভাবে তৃণমূল প্রার্থী গিয়ে পুজো দিতে পারলেন? এরপরই মন্দির খোলার দাবিতে তৃণমূল প্রার্থীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন ভক্তরা। নৈহাটির মালঞ্চ এলাকায় একটি বুথেও উত্তেজনা ছড়িয়েছে। বিজেপি প্রার্থীর এক মহিলা এজেন্টকে মারধর করার অভিযোগ ওঠে। একই ভাবে দেগঙ্গার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোষাল আবাদ এলাকায় ১৪৬ ও ১৪৭ নম্বর বুথে ISF এজেন্টদের ঢুকতেই দেওয়া হয়নি বলে অভিযোগ।

এতকিছুর পরও বিকেল পাঁচটা পর্যন্ত রাজ্যের ৬ আসনে ভোট পড়ল প্রায় ৭০ শতাংশ।   সিতাইয়ে ভোট পড়েছে ৬৬.৩৫ শতাংশ, মাদারিহাটে ভোট পড়েছে ৬৬.৩৫ শতাংশ, নৈহাটিতে ভোট পড়েছে ৬২.১০ শতাংশ, হাড়োয়ায় ভোট পড়েছে ৭৩.৯৫ শতাংশ, মেদিনীপুরে ভোট পড়েছে ৭১.৮৫ শতাংশ এবং তালড্যাংরায় ভোট পড়েছে ৭৫.২০ শতাংশ। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ দাবি করছেন, আর জি কর পরবর্তী সময়ে রাজ্যের এই ৬ আসনের উপনির্বাচনে নিজেদের কর্তৃত্ব বজার রাখতে চায় শাসকদল। তাই সামান্য এই ভোটেও গোলমাল অশান্তি চিত্র দেখা গেল দিনভর। শাসকদলের নেতাকর্মীরা দিনভর দাপিয়ে বেরালেন। বিশেষ করে মাদারিহাট দখলে মরিয়া তাঁরা। বিরোধীদের অভিযোগ, রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে তৃণমূল জায়গায় জায়গায় ভোটারদের বাঁধা দিয়েছে। অনেক জায়গায় বুথে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। অভিযোগ জানিয়েও ফল হয়নি। সবমিলিয়ে এই উপনির্বাচনেও প্রমান হল, বাংলা আছে বাংলাতেই। কারণ পাশের রাজ্য ঝাড়খণ্ডে যেখানে সরকার গঠনের ভোট হচ্ছে, সেখানেও গোলমালের খবর নেই। কিন্তু বাংলায় উপনির্বাচনেও গোলমাল হল।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Tags: BJPBY ELECTIONELECTIONTMC
Previous Post

টেট শিক্ষাকতায় অনীহা প্রার্থীদের

Next Post

ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! লাইনচ্যুত হল মালগাড়ি

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

by Rupendu Das
March 20, 2026
0
15
ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

আমেরিকা কি ভারতের বন্ধু? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একটি মন্তব্যের নিরিখে বিচার করলে অবশ্যই বলতে হবে তিনি এবং তাঁর...

Read more

পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

by Rupendu Das
March 12, 2026
0
7
পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

কপাল বা ভাগ্য বলে একটি কথা আছে? অনেকে ধরে নিয়েছিল তারাই সরকার গঠন করবে। এমনকী জামাতও সেটাই বিশ্বাস করেছিল। কিন্তু...

Read more

হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

by Rupendu Das
March 4, 2026
0
20
হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

প্রধানমন্ত্রী পদে আসীন হতে না হতেই মারাত্মক চাপে পড়ে গিয়েছে তারেক রহমান এবং সরকার। চাপ ঘরে এবং বাইরে। ঘরে যে...

Read more

এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

by Susanta Khan
February 14, 2026
0
25
এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

সারজিস আলম নাসিরউদ্দিনরা বিএনপিকে হুমকি দিচ্ছে এক মাঘে শীত যায় না। তারা আবার আন্দোলোন করে বিএনপিকেও আওয়ামীলীগের মত দেশ ছাড়া...

Read more

যুদ্ধের লক্ষ্যে ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

by Susanta Khan
January 20, 2026
0
18
যুদ্ধের লক্ষ্যে  ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা  সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

বাংলাদেশের  সেনাপ্রধানকে নিয়ে ভারতের সেনাপ্রধান মুখ খুলতেই কি নড়েচড়ে বসল, ইউনূসের জামাতী সরকার। ভারতের সেনাপ্রধানের আশ্বাস এবং বিশ্বাস ছিল দুই...

Read more

দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক প্রতিরক্ষায় গলায় গলায় পাকিস্তান-বাংলাদেশ।

by Partha Hazra
January 10, 2026
0
22
দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক  প্রতিরক্ষায় গলায় গলায়  পাকিস্তান-বাংলাদেশ।

সন্তান বিপদে পড়লে সে তো বাবার কাছে যাবেই এটাই স্বাভাবিক। কিন্তু যে সন্তানের জন্ম আটকাতে বাবার বড় ভূমিকা থাকে পরবর্তীতে...

Read more

এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত। আঃলীগ ফিরলে কি হবে?

by Susanta Khan
January 10, 2026
0
19
এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত।  আঃলীগ ফিরলে কি হবে?

এনসিপি তৈরী  করেছিল জামাত। মানে শিক্ষিত মার্জিত ছাত্রদের সামনে রেখে পিছন থেকে আন্দোলোন চালিয়ে গিয়েছিল জামাত। তার জন্য তারা এই...

Read more

বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

by Susanta Khan
January 9, 2026
0
10
বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

এনসিপির অবস্থা এখন জলে কুমির আর ডাঙায় বাঘ। তাদের এখন বাঁচার মরিয়া চেষ্টা। কিন্তু যার কাছে আশ্রয় নিতে যায়, সেই...

Read more

হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

by Rupendu Das
December 4, 2025
0
19
হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

বঙ্গোপসাগরে ব্রহ্মোসের গর্জন। সোমবার ভারতীয় সেনা সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের পরীক্ষা চালিয়েছে। ভারতীয় সেনার ব্রহ্মস ইউনিটে দক্ষিণ কম্যান্ড এবং তিন...

Read more

ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

by Raja Majumder
November 27, 2025
0
15
ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

গত ১৭ নভেম্বর হাসিনার দোষী সাব্যস্ত হওয়া এবং সাজা ঘোষণার পরপরই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য বেশ জোরালো...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি