সাত দফার লোকসভা নির্বাচনে ইতিমধ্যেই পাঁচ দফার ভোট সম্পন্ন হয়েছে। বাকি রয়েছে মাত্র ২ দফার ভোট। ফলে পাঁচ দফার সমস্ত প্রার্থীদের ভাগ্য ইতিমধ্যেই ইভিএমে সিল হয়ে গিয়েছে। কিন্তু জানেন কি এই ইভিএম তৈরি করে যে কোম্পানি, সেই কোম্পানির শেয়ার রকেটের গতিতে উত্থান হচ্ছে। ফলে যে সমস্ত লগ্নিকারীরা এই সংস্থায় বিনিয়োগ করেছেন, তাঁরা এখন মালামাল হয়ে গিয়েছেন। আর যারা শেয়ার বাজারে এখনও লগ্নি করতে চান, তাঁরা এই সংস্থার শেয়ারে টাকা বিনিয়োগ করতেই পারেন। উল্লেখ্য ভারত সরকারের অন্যতম ‘নবরত্ন’ সংস্থা ভারত ইলেকট্রনিক্স বা BEL শেয়ার বাজারে নথিভূক্ত রয়েছে। আর লোকসভা ভোটের বাজারে এই সরকারি সংস্থার শেয়ারের দাম হু হু করে বেড়ে চলেছে।
ভারত ইলেকট্রনিক্স মূলত প্রতিরক্ষা খাতের সরজ্ঞাম তৈরি করে। কিন্তু এই সংস্থাই জাতীয় নির্বাচন কমিশনের জন্য EVM এবং VVPAT মেশিন বানায়। ২০২৪ লোকসভা ভোটের জন্য বিইএল নির্বাচন কমিশনের থেকে বড় মাপের বরাত পেয়েছিল। ফলে লোকসভা ভোট চলাকালীন শেয়ার মার্কেটে লগ্নিকারীরা এই সংস্থার শেয়ারে বড় মাত্রায় বিনিয়োগ করছেন। ফলে হু হু করে বাড়ছে ভারত ইলেকট্রনিক্সের শেয়ারের দাম। প্রাথমিক লেনদেনের সময়ই BEL-এর শেয়ার প্রায় ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। গত এক বছরে এই সংস্থার শেয়ারের দাম বেড়েছে প্রায় আড়াই গুণ। ফলে যারা BEL-এর শেয়ার কিনে রেখেছিলেন, তাঁরা এখন মালামাল হয়ে গিয়েছেন।
শেয়ার বাজারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার শেয়ার বাজারে মন্দার আবহ ছিল। কিন্তু ধুঁকতে থাকা শেয়ার মার্কেটেও মঙ্গলবার BEL-এর শেয়ারের দাম কয়েক মিনিটের ব্যাবধানে ৯ শতাংশ লাফ দিয়ে পৌঁছে গিয়েছিল ২৮৩ টাকায়। বৃহস্পতিবার এই সংস্থার শেয়ারের দাম চলছে ২৮৭.৪০ টাকা। যা গত ৫২ সপ্তাহে সর্বোচ্চ। সূত্রের খবর, বর্তমানে ভারত সরকারের এই নবরত্ন সংস্থার মুলধন বেড়েছে ২.০৩ লক্ষ কোটি টাকা। শেয়ার মার্কেট সূত্রে জানা যাচ্ছে, গত এক বছরে লগ্নিকারীদের প্রায় ১৫২ শতাংশ রিটার্ন দিয়েছে ভারত ইলেকট্রনিক্স। অর্থাৎ গত এক বছরে প্রায় আড়াই গুণ বৃদ্ধি পেয়েছে এই সংস্থার শেয়ারের দাম। শেষ পাঁচদিনে বৃদ্ধি পেয়েছে ২১.৫৫ শতাংশ।
একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...
Read more












Discussion about this post