• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
গুজরাটে লোকালয়ে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, ২০৪ দেহ উদ্ধার

গুজরাটে লোকালয়ে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, ২০৪ দেহ উদ্ধার

Raja Majumder by Raja Majumder
10 months ago
in Top Story, দেশ
A A
0
ADVERTISEMENT
0
SHARES
98
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ভারতের কম্যান্ডো! অশনিক সংকেত ঢাকায়?

ভয়াবহ বিমান দুর্ঘটনা ভারতে। গুজরাটের আহমেদাবাদের মেঘানিনগর এলাকায় ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। সূত্রের খবর, এয়ার ইন্ডিয়ার একটি বিমান অহমদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে যাচ্ছিল। রানওয়ে থেকে কিছুটা দূরেই ওই বিমান ভেঙে পড়ে। বৃহস্পতিবার দুপুর ১টা ১৭ নাগাদ আমদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে ওড়ার সময় দুর্ঘটনাটি হয়। আহমেদাবাদের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বিমানটিতে ২৪২জন যাত্রী ছিলেন। যেখানে বিমানটি ভেঙে পড়ে সেটি জনবসতিপূর্ণ এলাকা। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে, এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটিতে ২৪২ জন যাত্রী ছিলেন, যার মধ্যে ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্য ছিলেন। যার নম্বর এআই-১৭১। আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে দুপুর ১:১০ মিনিটে উড়েছিল অভিষপ্ত। ওড়ার সাত-আট মিনিটের মধ্যেই বিমানটি ভেঙে পড়ে। ফলে সেটি বেশি উচ্চতায় পৌঁছোতে পারেনি। তার আগেই মাটিতে আছড়ে পড়ে বিমানটি। দুর্ঘটনাস্থল  লোকালয় হওয়ায় অনেকেরই প্রাণহানি হতে পারে বলে আশঙ্কা। দ্রুতই ঘটনাস্থলের দিকে ছুটে যায় দমকল ও পুলিশের দল। সেই সঙ্গে একাধিক অ্যাম্বুলেন্স পাঠানো হয়। গুজরাট পুলিশ মেঘানিনগর এলাকার সমস্ত রাস্তা আটকে দিয়ে উদ্ধারকাজ শুরু করেছে। আশেপাশের সবকটি হাসপাতালকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার চিত্রও ধরা পড়েছে। তবে আহতরা ওই বিমানের যাত্রী নাকি স্থানীয় বাসিন্দা সেটা জানা যায়নি। বিভিন্ন ভাইরাল ভিডিওতে যে চিত্র সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে বিমানটি খুব বেশি উচ্চতায় উড়তে পারেনি। তার আগেই নিচের দিকে নামতে শুরু করে এবং মাটিতে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে আগুনের গোলা আকাশ ছেয়ে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা।

জানা যাচ্ছে, ওই বিমানে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপানী। তবে এই খবরের সত্যতা এখনও জানা যায়নি।  ইতিমধ্যেই গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলকে ফোন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাত সরকারকে প্রয়োজনীয় সব ধরনের সাহায্য করার আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যেই গুজরাতের উদ্দেশে রওনা দিয়েছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী রামমোহন নায়ডু। বিশেষজ্ঞরা দাবি করছেন, বিমানটি যেহেতু লন্ডন যাচ্ছিল তাই প্রচুর পরিমাণে জ্বালানি ছিল।  এত পরিমাণ জ্বালানি থাকার ফলেই আগুনের তীব্রতা এতটা বেশি। এই মাত্রায় জ্বালানি থাকায় জনবহুল এলাকায় ক্ষয়ক্ষতির পরিমান অনেক বেশি হবে। স্থানীয় সূত্রে খবর, আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে গোটা বিমানই প্রায় পুড়ে ছাই। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিমানের অংশ। ফলে বিমানের যাত্রীদের বেঁচে থাকার আশা অতি ক্ষীণ। শেষ খবর পাওয়া পর্যন্ত ২০৪ জনের দেহ পাওয়া গিয়েছে। নিখোঁজ বহু।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: ahmedabad plane crashPLANE CRUSH
Previous Post

সাড়া দিলেন না ব্রিটিশ প্রধানমন্ত্রীও! প্রশ্নবিদ্ধ বাংলাদেশের গণতন্ত্র!

Next Post

ভারতের সঙ্গে সীমান্তে যুদ্ধ! গদি বাঁচাতে ইউনূসের মারাত্মক প্ল্যান। গোপনে দেশকে বাঁচিয়েছিলেন সেনাপ্রধান

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

by Rupendu Das
March 27, 2026
0
13
ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব অনেক আগেই দক্ষিণ এশিয়ায় পড়তে শুরু করে। দেখা দিয়েছে জ্বালানি সংকট। বাজার অগ্নিমূল্য। ভারতে এর প্রভাব যতনা...

Read more

দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

by Rupendu Das
March 27, 2026
0
19
দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

যে কোনও কিছুর একটা সলতে পাকানোর পর্ব থাকে। বিশেষ করে এর যদি বড়ো কোনও একটা লক্ষ্য থাকে। সেই লক্ষ্যে কোনোভাবেই...

Read more

বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ভারতের কম্যান্ডো! অশনিক সংকেত ঢাকায়?

by Rupendu Das
March 26, 2026
0
9
বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ভারতের  কম্যান্ডো! অশনিক সংকেত ঢাকায়?

বাংলাদেশ সেনাবাহিনীতে ভারতীয় কম্যান্ডো রয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ, তারা না কি বাংলাদেশে অপারেশন চালিয়ে নীরবে ভারতে চলে যাচ্ছে। যদিও...

Read more

ভারতে লুকিয়ে পাক গুপ্তচর! দিল্লির বিরুদ্ধে পাকিস্তানের অ*স্ত্র বাংলাদেশ! আবারও যু*দ্ধের পরিস্থিতি?

by Rupendu Das
March 26, 2026
0
9
ভারতে লুকিয়ে পাক গুপ্তচর! দিল্লির বিরুদ্ধে পাকিস্তানের অ*স্ত্র বাংলাদেশ! আবারও যু*দ্ধের পরিস্থিতি?

দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক বেশ হৃদ্যতাপূর্ণ। সাউথব্লক যখন নিশ্চিত হয়ে যায় যে আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার সম্ভাবনা আপাতত নেই, তখন...

Read more

বাংলাদেশের তেল সংকট মেটাতে বিরাট চ্যালেঞ্জের মুখে বিএনপি সরকার

by Rupendu Das
March 24, 2026
0
13
বাংলাদেশের তেল সংকট মেটাতে বিরাট চ্যালেঞ্জের মুখে বিএনপি সরকার

আমেরিকা সেই হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য লাগাতার হুমকি দিয়ে চলেছে। তেহরান ওয়াশিংটনের কোনও হমকিকে পাত্তা দিতে চাইছে না। এই...

Read more

চর্চায় ঢাকা – দিল্লি সম্পর্ক। বন্ধুত্ব না কি দর কষাকষি ?

by Rupendu Das
March 24, 2026
0
13
চর্চায় ঢাকা – দিল্লি সম্পর্ক।  বন্ধুত্ব না কি দর কষাকষি ?

বদলে গিয়েছে বাংলাদেশ? বদল হয়েছে দেশের জাতীয় রাজনীতির প্রেক্ষাপট। অনেকে বলছেন, দীর্ঘ ১৮ মাসের দুঃশাসন শেষ হওয়ার পর বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত...

Read more

প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে রাজনৈতিক ঝড় উঠেছে বাংলাদেশে

by Rupendu Das
March 21, 2026
0
26
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে রাজনৈতিক ঝড় উঠেছে বাংলাদেশে

প্রতিবেদন শুরু করা যাক মির্জা ফখরুলের একটি ভাষ্য দিয়ে। মির্জা ফখরুল বলছেন, ‘এরা হঠাৎ হঠাৎ করে বেরিয়ে আসে। এগুলোকে খুব...

Read more

মির্জা ফখরুলের বিতর্কিত বক্তব্যে তারেকের থেকে ব্যাখ্যা চাইছেন ডোভাল

by Rupendu Das
March 21, 2026
0
18
মির্জা ফখরুলের বিতর্কিত বক্তব্যে তারেকের থেকে ব্যাখ্যা চাইছেন ডোভাল

প্রতিবেদন শুরু করা যাক কয়েকটি দৃশ্যপট তৈরির মধ্যে দিয়ে। টেক ওয়ান - নেতা দু’জন। দল একটি। সেই দলের একজন প্রধানমন্ত্রী...

Read more

ভারত-বাংলাদেশ টুকরো করে খ্রিস্টান রাষ্ট্র তৈরির মার্কিন ষড়যন্ত্র

by Rupendu Das
March 21, 2026
0
18
ভারত-বাংলাদেশ টুকরো করে  খ্রিস্টান রাষ্ট্র তৈরির মার্কিন ষড়যন্ত্র

ভারত-বাংলাদেশ ভেঙে কি সত্যি নতুন কোনও রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র চলছে? সম্প্রতি ভূ-রাজনৈতিক অঙ্গনে এই বিস্ফোরক দাবি ঘিরে তোলপাড় শুরু হয়েছে।...

Read more

খেলা শেষ ট্রাম্পের! ভারতের ঝুঁকিতে মার্কিন সৈন্যদের আটকে দিল রাশিয়া।

by Rupendu Das
March 20, 2026
0
8
খেলা শেষ ট্রাম্পের! ভারতের ঝুঁকিতে  মার্কিন সৈন্যদের আটকে দিল রাশিয়া।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে আমেরিকার বিশ্বাস ছিল, এটা দীর্ঘস্থায়ী হবে না। তারা কম সময়ের মধ্যে ইরানকে কবজা করবে। বাস্তবে দেখা গেল...

Read more
Next Post
ভারতের সঙ্গে সীমান্তে যুদ্ধ! গদি বাঁচাতে ইউনূসের মারাত্মক প্ল্যান। গোপনে দেশকে বাঁচিয়েছিলেন সেনাপ্রধান

ভারতের সঙ্গে সীমান্তে যুদ্ধ! গদি বাঁচাতে ইউনূসের মারাত্মক প্ল্যান। গোপনে দেশকে বাঁচিয়েছিলেন সেনাপ্রধান

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি