৯ সেপ্টেম্বর ২০২৫, নিউমোরোলজি বা সংখ্যাতত্ত্বের দিক থেকে বিচার করলে আজকের দিনটি অসাধারণ তাৎপর্যমণ্ডিত। ভারতীয় প্রাচীন জ্যোতিষ শাস্ত্র বরাবরই সংখ্যা তত্ত্বকে গুরুত্ব দিয়ে এসেছে। তারিখের সাথে দিন ও বার সব মিলে যদি রাজযোটক হয়, তাহলে আরও বেশি গুরুত্ব বেড়ে যায় দিনটির। যেমন ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর তৈরি হয়েছে ৯- ৯- ৯ এর মহাসংযোগ। এই তারিখটি সংখ্যাতত্ত্ব অনুযায়ী জ্যোতিষ শাস্ত্রে খুব গুরুত্বপূর্ণ, কারণ একেই ৯ তারিখ সেপ্টেম্বর মাস, যা নম্বর দিয়ে দেখলে ৯ দাঁড়ায়। আবার অন্যদিকে ২০২৫ সাল, যার যোগ ফলও ৯ অর্থাৎ, ২+২+৫। এর সঙ্গে যুক্ত হয়েছে মঙ্গলবার। এই দিনটি হনুমান জির দিন, অন্যদিকে আবার মঙ্গল গ্রহের অধিপতিও হলেন হনুমানজি। মঙ্গলের দোষ দূর করার জন্য এটি একটি আদর্শ দিন হিসেবে বিবেচিত হয়।
জ্যোতিষ শাস্ত্রের মতে এই দিন বেশ কয়েকটি নিয়ম মানলে জীবনে আসতে পারে সুখ, শান্তি ও উন্নতি আসবে বলেই দাবি করেন জ্যোতিষীরা। পাশাপাশি এই দিন থেকেই শুরু হচ্ছে আশ্বিন কৃষ্ণ পক্ষের দ্বিতীয় তিথি এবং গণ্ড যোগ। এই দিনটিতে মন্দিরে গিয়ে পুজো দেওয়া যেতে পারে ,মঙ্গলের দোষ কাটাতে টোটকা করা যেতে পারে এবং বিভিন্ন কাজে বাধা কাটাতে হনুমান চালিশাও পাঠ করা খুবই শুভ বলে মানা হয়। বর্তমান সোশ্যাল মিডিয়ার জগতে ৯-৯-৯ এর মহাসংযোগ নিয়ে নানান কথা কাহিনীর গল্প ও পরামর্শ ঘোরাফেরা করছে। ফলে সাধারণ মানুষের মধ্যেও সৃষ্টি হয়েছে নানা কৌতুহল। এই শুভ দিনে আপনি কি করবেন, কি করবেন না, এই জাতীয় পরামর্শ ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে। কেউ কেউ আবার সন্দেহও প্রকাশ করছেন এই জাতীয় পরামর্শ বা উপদেশ নিয়ে।
পাশাপাশি বিভিন্ন ধরণের জ্যোতিষ সংক্রান্ত ওয়েবসাইট, ব্লগ বা প্রকাশনায় পাওয়া যাচ্ছে নানা ধরেণের অভিমত। তবে, সাধারণত মঙ্গলবার একটি শক্তিশালী ও শুভ দিন হিসেবে বিবেচিত হয় এবং এই দিনে ভালো কিছু কাজ করলে জীবনের বহু বাঁধা দূর হতে পারে বলে বিশ্বাস করা হয়।
এখানে কিছু সাধারণ জ্যোতিষ টোটকা দেওয়া হল যা মঙ্গলের শুভ দিনে কাজে আসতে পারে।
মঙ্গলের অশুভ প্রভাব কমাতে আপনি মঙ্গলবার লাল রঙের পোশাক পরতে পারেন বা লাল রঙের জিনিস দান করতে পারেন।
মঙ্গল একটি শুভ গ্রহ হিসেবে বিবেচিত হয়, তাই এই দিনে সামাজিক কাজ করলে শুভ ফল পাওয়া যায়।
সম্পদ, স্বাস্থ্য এবং পরিবারের ক্ষেত্রে আমাদের জীবনে মঙ্গল গ্রহের প্রভাব থাকে। তাই মঙ্গলবারের শুভ দিনে কিছু ভালো কাজ করলে এই সব ক্ষেত্রে উন্নতি হতে পারে।
এই দিন হনুমান মন্দিরে পুজো দিয়ে মনে ভালো সংকল্প নিলে ভালো ফল পাওয়া যেতে পারে।
যদিও যারা জ্যোতিষ বা পূজা-অর্চনা মানেন না, তাঁদের কাছে এই সমস্ত পরামর্শ বা কাজকর্ম সম্পর্কে খুব একটা উৎসাহী হতে দেখা যায় না। ফলে সামাজাকি যোগাযোগ মাধ্যমে ৯-৯-৯ এর মহাসংযোগ নিয়ে জোরদার তর্ক-বিতর্ক চলছে। কেউ কেউ বলছেন, ভারতের প্রাচীন জ্যোতিষশাস্ত্র খুবই কার্যকর, যা আধুনিক সংখ্যাতত্ত্ব মেনেই চলে। আবার কেউ এটাকে আজগুবি ও বিভ্রান্তিকর বলেও আক্রমণ করছেন।











Discussion about this post