• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ভারত বিরোধীতা করতে গিয়ে সর্বনাশ ডেকে আনছিল বাংলাদেশ?

ভারত বিরোধীতা করতে গিয়ে সর্বনাশ ডেকে আনছিল বাংলাদেশ?

Raja Majumder by Raja Majumder
1 year ago
in স্পেশাল স্টোরি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
12
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

সম্প্রতি বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তন হয়েছে। এক ভয়ানক গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিংহাসনচ্যুত হন এবং দেশ ছাড়তে বাধ্য হন। এরপর বাংলাদেশে কয়েকদিনের সেনা শাসনের পর গঠিত হয়েছে এক অন্তর্বর্তীকালীন তদারকি সরকার। যার নেতৃত্বে রয়েছেন আবার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস। ফলে অর্থনীতির খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা বাংলাদেশ ফের মাথা তুলে দাঁড়াবে এই আশাই করেছিলেন সে দেশের সাধারণ নাগরিক। কিন্তু অহেতুক ভারত বিরোধীতা করতে গিয়ে এখন দেউলিয়া হওয়ার মতো অবস্থায় পৌঁছে গিয়েছে বাংলাদেশ। যদিও এই ভারত বিরোধীতার পিছনে রয়েছে হাসিনা বিরোধীদের হাত, এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।

ADVERTISEMENT

 

RelatedPosts

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

একদিকে প্রচুর বৈদশিক ঋণ এবং চিনা ঋণের ফাঁদ এবং অন্যদিকে ভারত বিরোধীতা করে একসময় দেউলিয়া হয়েছিল পাকিস্তান এবং শ্রীলঙ্কা। যদিও শ্রীলঙ্কা নিজেদের ভুল বুঝতে পেরে পরে ভারতের সাহায্য নিয়েই মাথা তুলে দাঁড়িয়েছে। কিন্তু পাকিস্তান সে পথে হাঁটেনি। ফলে এখনও প্রায় দেউলিয়া অবস্থা শাহবাজ শরীফের দেশের। এবার সেই পথেই হাঁটতে চলেছিল বাংলাদেশ। শেখ হাসিনার পতনের পর ভারতের সঙ্গে প্রায় সব ধরণের সম্পর্ক বন্ধ করে দিয়েছিল বাংলাদেশ। বিশেষ করে বাণিজ্য। যদিও এর লাভ অনেকটাই এসেছিল ভারতের। তবুও নয়া দিল্লির একটা শঙ্কা ছিল, বাংলাদেশ না দেউলিয়া হয়ে যায় ঋণের ফাঁদে পড়ে। এই মুহূর্তে বাংলাদেশের বৈদশিক ঋণের পরিমান ছাড়িয়েছে ১০০ মিলিয়ন মার্কিন ডলার। পাশাপাশি বিদেশী মুদ্রার ভাণ্ডারও নেমে এসেছে মাত্র ১৬০০ কোটি মার্কিন ডলারে। বাংলাদেশের রাজকোষ কার্যত শূন্যই বলা চলে। এই পরিস্থিতিতেও বাংলাদেশের নতুন তদারকি সরকারের একের পর এক উপদেষ্টা ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নিয়ে তোপ দেগেছিলেন। বিশেষ করে উৎসবের মরশুমে ইলিশ রফতানিতে না করে দেওয়া। কিন্তু পরিস্থিতি পাল্টেছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানেই বাংলাদেশের মৎস এবং প্রাণী সম্পদ উপদেষ্টা ১৮০ ডিগ্রি ঘুরে ভারতকে ইলিশ পাঠানোয় সবুজ সংকেত দিয়েছেন। কারণ হিসেবে তিনি বলেছেন, বাংলাদেশের বিদেশী মুদ্রার প্রয়োজন। ভারতে ইলিশ রফতানি হলে রাজকোষে কিছুটা সুরাহা হবে। কিন্তু ইউনূস সরকারের এই সিদ্ধান্ত মোটেই সহজ ছিল না।

 

তদারকি সরকারের পিছনে একদিকে যেমন বাংলাদেশের সেনার হাত রয়েছে। অন্যদিকে তেমনই বিএনপি এবং জামাতের মতো আওয়ামী লিগ বিরোধী দলগুলির হাত রয়েছে বলে মনে করেন ওয়াকিবহাল মহল। আর বিএনপি ও জামাত বরাবরই পাকিস্থানপন্থী বলে পরিচিত। ফলে তাঁদের পক্ষে ভারত বিরোধীতা স্বাভাবিক। তাই তদারকি সরকারও ক্ষমতায় এসে ভারত বিরোধীতা করছে। কিন্তু খেলা ঘুরতে শুরু করে ভারতেরই চালে। আমেরিকায় রাষ্ট্রসংঘের সাধারণ সভার ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মুহাম্মদ ইউনূসের একটি একান্ত বৈঠকের আহ্বান জানায় ঢাকা। বারবার আবেদনেও সাড়া দেয়নি নয়া দিল্লি। ফলে বাধ্য হয়েই আমেরিকায় বৈঠক করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী এস জয় শঙ্কার এবং তৌহিদ হোসেন।

 

অন্যদিকে, ঢাকায় ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠকে বসে বিএনপি নেতৃত্ব। যা যথেষ্টই চাঞ্চল্যকর একটা ব্যাপার। কারণ, হাসিনার পলায়নের পর এই প্রথম বিএনপির সঙ্গে কোনও আলোচনায় বসলেন ভারতের হাইকমিশনার প্রণয় বর্মা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন এই বৈঠকের নেতৃত্বে। সূত্রের খবর, এই বৈঠকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো নিয়ে কোনও আলচনা হয়নি। যা যথেষ্টই তাৎপর্যপূর্ণ। কারণ, হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে অনেকবারই সরব হয়েছিল বিএনপি নেতারা। গত রবিবার ঢাকার গুলশনে বিএনপির সদর দফতরেই এই বৈঠক হয়েছে। প্রায় এক ঘণ্টা ধরে চলে এই বৈঠক। এরপর এক সাংবাদিক সম্মেলনে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম বলেন, “ভারত-বাংলাদেশের সম্পর্ক কী ভাবে গভীর করা যায়, দৃঢ় করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের যে সমস্যাগুলো রয়েছে আমরা সেগুলি তুলে ধরেছি। ভারতের সঙ্গে বাংলাদেশের জল চুক্তি দ্রুত রূপায়নের জন্য বলা হয়েছে। সীমান্ত হত্যা বন্ধ করা প্রয়োজন, সে কথাও বলেছি”।

 

এর থেকেই বোঝা যাচ্ছে বিএনপিও এবার কিছুটা হলেও ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক পুণরায় স্থাপন করতে আগ্রহী। ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্তেই এটা পরিস্কার। অপরদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর ঘটে চলা লাগাতার হামলা নিয়ে মতামত তৈরি করতে সক্ষম হয়েছেন। ফলে আন্তর্জাতিক মহলের একটা চাপ আসছে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার। ফলে সবমিলিয়ে পরিস্থিতির চাপে পড়ে বাংলাদেশ ফের ভারতের সঙ্গে সম্পর্ক উন্নতি করতে উঠেপড়ে লেগেছে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: BANGLADESHBANGLADESH GOVTINDIAINDO BANGLADESH TRADE
Previous Post

কে এই বৃন্দা গ্রোভার?

Next Post

চিনা রক্তচক্ষু উড়িয়ে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পাবে ভারত?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

by Raja Majumder
October 22, 2025
0
23
যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

বাঙালির বারো মাসে তেরো পার্বন। এর মধ্যে অনেক পার্বনই আছে যা গোটা দেশেই পালন করা হয়, তবে অন্য নামে। যেমন...

Read more

অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

by Priyanka Bharati
September 9, 2025
0
9
অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

৯ সেপ্টেম্বর ২০২৫, নিউমোরোলজি বা সংখ্যাতত্ত্বের দিক থেকে বিচার করলে আজকের দিনটি অসাধারণ তাৎপর্যমণ্ডিত। ভারতীয় প্রাচীন জ্যোতিষ শাস্ত্র বরাবরই সংখ্যা...

Read more

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

by Priyanka Bharati
August 22, 2025
0
29
আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ সহ বিভিন্ন কালী মন্দিরে মায়ের পূজার্চনার জন্য নেমেছে পূর্ণার্থীদের ঢল।কৌশিকী অমাবস্যা মানে হলো ভাদ্র মাসের অমাবস্যা...

Read more

“নতুন বাংলাদেশ” গর্বের নাকি লজ্জার?

by Raja Majumder
June 27, 2025
0
112
“নতুন বাংলাদেশ”  গর্বের নাকি লজ্জার?

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য দিন হিসেবে লেখা থাকবে। তবে ইতিহাসই ঠিক করবে সেটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে...

Read more

অবিশ্বাস্য হলেও সত্য, বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু, অক্ষত অবস্থায় জ্বলজ্বল করছে ভগবত ‘গীতা’

by Ritu Saha
June 14, 2025
0
46
অবিশ্বাস্য হলেও সত্য, বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু, অক্ষত অবস্থায় জ্বলজ্বল করছে ভগবত ‘গীতা’

আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় গোটা দেশ শোকস্তব্ধ, এই দুর্ঘটনার ভয়াবহতা দেখে শিউরে উঠেছে বিশ্ব। ঠিক এই পরিস্থিতিতেই এই দুর্ঘটনা কে...

Read more

রাখে হরি মারে কে’ ভয়ানক বিমান দুর্ঘটনায় জীবিত একমাত্র যাত্রী রমেশ

by Ritu Saha
June 13, 2025
0
26
রাখে হরি মারে কে’ ভয়ানক বিমান দুর্ঘটনায় জীবিত একমাত্র যাত্রী রমেশ

'রাখে হরি মারে কে' এই প্রবাদটি এই মুহূর্তে সবচেয়ে প্রাসঙ্গিক। অভিশপ্ত বিমানতিতে দুর্ঘটনায় ২৪২ জন যাত্রীর মধ্যে বরাত জোরে প্রাণে...

Read more

লন্ডন যাওয়ার আগে সপরিবারে শেষ সেলফি। এক লহমায় শেষ গোটা পরিবার

by Sumana Sarkar
June 13, 2025
0
43
লন্ডন যাওয়ার আগে সপরিবারে শেষ সেলফি। এক লহমায় শেষ গোটা পরিবার

জীবন কতটা অনিশ্চিত, সেটা আরও একবার বুঝিয়ে দিল এই ঘটনা। কে জানত, তাদের তোলা এই সেলফি জীবনের শেষ ছবি হবে।...

Read more

ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর! একটামাত্র নম্বরেই যে কেউ পৌঁছে যাবে আপনার ঠিকানায়

by Raja Majumder
June 7, 2025
0
31
ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর! একটামাত্র নম্বরেই যে কেউ পৌঁছে যাবে আপনার ঠিকানায়

এতদিন পিন কোডই ছিল একমাত্র সহায়। এবার আশ্চর্য এক পরিষেবা নিয়ে আসছে ভারতীয় ডাক। ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর!...

Read more

চাকরিহারাদের চোখের জল কি ২০২৬-এ ভাসিয়ে দেবে মাননীয়াকে?

by Raja Majumder
April 5, 2025
0
32
চাকরিহারাদের চোখের জল কি ২০২৬-এ ভাসিয়ে দেবে মাননীয়াকে?

আর জি কর আন্দোলনের আগুন যখন প্রায় নিবে গিয়েছে, তখন চাকরি বাতিল নিয়ে পশ্চিমবঙ্গ সরকার তথা তৃণমূলের বিরুদ্ধে নতুন আন্দোলনের...

Read more

পবিত্র ঈদে রেড রোডে দেখা যায় মমতাকে, রামনবমীতে কী স্বমহিমায় পাওয়া যাবে?

by Raja Majumder
April 3, 2025
0
78
পবিত্র ঈদে রেড রোডে দেখা যায় মমতাকে,  রামনবমীতে কী স্বমহিমায় পাওয়া যাবে?

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার এক সাংবাদিক সম্মেলন করে প্রত্যেকে তাঁর তাঁর ধর্মপালন করার পরামর্শ দেন। একই সঙ্গে মানুষকে সতর্ক...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি