কুকুরকে বলা হয় প্রভুভক্ত।প্রভুর জন্য তারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পরে। রাস্তা ঘাটে কত কুকুরই আমরা দেখি, কখনো তাদেরকে অবহেলা করে এড়িয়ে চলে যাই আবার কখনো তাদেরকে বিস্কুট, কেক , রুটি এইসব খাবার দিয়ে থাকি। তবে আপনি যদি তাকে বাড়িতে ডেকে একদিন খাবার দেন, লেজ নাড়াতে নাড়াতে তার পরের দিন আপনার বাড়ির সামনে এসে সে হাজির হয় । কুকুরের মতন বিশ্বস্ত প্রাণী খুব কমই আছে। কিন্তু এই প্রাণীটির সম্পর্কে অনেক কিছুই আমরা জানিনা।আসুন এই প্রভু ভক্ত প্রাণীটির সমন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাক।
কিন্তু জানেন কি, কুকুর লাল ও সবুজ রঙ এর মধ্যে পার্থক্য বুঝতে পারেনা, এমনকি তাদের স্বাদ গ্রন্থি সম্পূর্ন আলাদা। আমাদের মুখে যে খাবার গুলি সুস্বাদু লাগে, সেগুলোর অনেকাংশ খাবারই কিন্তু তাদের কাছে বিস্বাদ লাগে। অর্থাৎ মিষ্টি জাতীয় খাবার তাদের কাছে তেতো লাগে। তাই সব খাবার তাদের জন্য নয়।
মানুষের প্রথম পোষা প্রাণী কুকুর
কুকুর প্রায় ২৩ হাজার বছর বা তারও আগে থেকে মানুষের পোষা প্রাণী। মানুষ প্রায় হাজার হাজার বছর আদিম বা বন্য ছিল তখন তাদের সর্ব প্রথম পোষ্য প্রাণী হলো কুকুর। এমনকি প্লাইস্টোসিন যুগে মানুষের একমাত্র পোষা প্রাণী ছিল কুকুর।
মানুষের প্রত্যেকটি খাবার কুকুরের জন্য নয়
কুকুরের স্বাদ গ্রন্থি মানুষের থেকে সম্পূর্ন আলাদা। তাদের মানুষের মতন স্বাভাবিক স্বাদ ক্ষমতা থাকেনা। মিষ্টি জাতীয় বেশির ভাগ খাবার কুকুরের কাছে তেতো স্বাদের হয়। কিছু কিছু মিষ্টি খাবার কুকুরের লিভারের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশেষ করে জাইলোটিল সমৃদ্ধি মিষ্টি তাদের শুধু মারাত্মক ক্ষতি করে তা নয়, কুকুরের মৃত্যু পর্যন্ত হতে পারে।চিনিবিহীন ক্যান্ডি, চুইংগাম এবং নানা রকম ওষুধে জাইলোটিল থাকতে পারে। কুকুরদের চকলেট, পেঁয়াজ, রসুনও দেওয়া যাবে না।
লাল ও সবুজ রঙের মধ্যে পার্থক্য বুঝতে না পারা
কুকুরের চোখের রেটিনা মানুষের থেকে সম্পূর্ণ আলাদা। আমরা সহজেই লাল ও সবুজ রঙ দেখেই বুঝতে পারি, কুকুর কিন্তু তা পারে না। ফলে এরা রঙের উপস্থিতি বুঝতে পারেনা। বিশেষ করে লাল ও সবুজ রঙের পার্থক্য। কিন্তু অন্ধকারে খুব ভালো দেখতে পায় এরা। যেটা মানুষের পক্ষে সম্ভব হয়না।
কুকুর কামড়ালেই কি জলাতঙ্ক রোগ হয়? এবং কুকুর কেনো কামড়ায়?
কুকুর কামরালেই যে জলাতঙ্ক রোগ হবে তার কোনো কথা নেই। যদি আপনাকে কুকুর কামড়ে দেয়, তাহলে প্রাথমিক চিকিৎসার পর জলাতঙ্কের টিকা নিয়ে নিলে আপনি নিরাপদ। সব কুকুর কিন্তু কামড়ায় না তাদের কে আঘাত না হানলে তারা পাল্টা আঘাত করেনা।তবে পাগলা কুকুর অর্থাৎ মাথায় ঘা এমন কুকুর থেকে সতর্ক থাকুন, এবং কুকুর কামড়ালে, সামান্য আঁচড়ালে কিংবা যদি তার নখও সামান্য লেগে যায় তাহলেও সরকারি হাসপাতালে টিকা নিন। এবং প্রাথমিক চিকিৎসার জন্য ডাক্তারের পরামর্শ নিন।
বাঙালির বারো মাসে তেরো পার্বন। এর মধ্যে অনেক পার্বনই আছে যা গোটা দেশেই পালন করা হয়, তবে অন্য নামে। যেমন...
Read more












Discussion about this post