• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
উত্তরাখণ্ডে হিমালয়ের কোলে ভ্যালি অফ ফ্লাওয়ার্স কিভাবে যাবেন

উত্তরাখণ্ডে হিমালয়ের কোলে ভ্যালি অফ ফ্লাওয়ার্স কিভাবে যাবেন

Raja Majumder by Raja Majumder
2 years ago
in ভ্রমণ, স্পেশাল স্টোরি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
38
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

বর্ষা আসলেই সেজে ওঠে প্রকৃতি। আর সেটা যদি পাহাড়ি উপত্যকা হয়, তাহলে তো সোনায় সোহাগা। ভারতের গোটা উত্তর প্রান্ত জুড়ে রয়েছে হিমালয় পর্বতমালা। আর সুবিশাল হিমালয়ের প্রতিটি বাঁকেই রয়েছে অজানা রহস্য। একদিকে যেমন প্রকৃতিক নৈস্বর্গ, অন্যদিকে ধর্মীয় মাহাত্ম। পাশাপাশি এডভেঞ্চার প্ৰিয় মানুষদের কাছে হিমালয় যেন স্বর্গরাজ্য। সবমিলিয়ে হিমালয় যুগ যুগ ধরে মানুষকে আকৃষ্ট করে আসছে তাঁর অপ্রাকৃত মহিমায়।

আমরা আজ কথা বলবো, ফুলের উপত্যকা নিয়ে। আসলে গোদা বাংলায় এটা বললাম, তাই হয়তো বুঝতে পারলেন না। ভ্রমনপ্রিয়, প্রকৃতিপ্রেমী বা এডভেঞ্চার করতে ভালোবাসেন এমন মানুষদের কাছে ফুলের উপত্যকা পরিচিত “ভ্যালি অফ ফ্লাওয়ার্স” বা “ফুলো কি ঘাঁটি” নামে। যা অবস্থিত উত্তরাখন্ডের চমোলি জেলায়। এটি ইউনেস্কোর ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’ এবং সমুদ্রপৃষ্ট থেকে প্রায় সাড়ে তিন হাজার ফুট উঁচুতে অবস্থিত।

একপাশে পাহাড়ি পুষ্পবতী নদী, অন্যপাশে আদিম অরণ্য। সেখানে নাম না জানা অসংখ্য গাছ, পাখির কলকাকলি আর সুন্দর সুন্দর ফুলে ভরা পাহাড়ি ঢাল। এমনই এক ট্রেকিং পথ ধরে পৌঁছতে হয় ভ্যালি অফ ফ্লাওয়ার্স। কপাল খারাপ বা ভালো থাকলে এখানে বিভিন্ন প্রজাতির ফুলের পাশাপাশি এখানে এশিয় কালো ভল্লুক, স্নো লেপার্ড, লাল শেয়াল বা বিভিন্ন বিরল প্রজাতির হরিণের মুখোমুখি হয়ে যেতে পারেন। তবুও প্রতি বছর পাহাড়ি এই ট্রেকিং পথে বহু মানুষ আসেন রোমাঞ্চ ও প্রকৃতির টানে। আর একদল মানুষ আসেন তাঁদের ধর্মীয় আচার পালন করতে। কারণ এই ভ্যালি অফ ফ্লাওয়ার্স পেরিয়েই যেতে হয় পবিত্র হেমকুণ্ড সাহিব। যা শিখ ও হিন্দুদের কাছে অতি পবিত্র তীর্থস্থান।

ভ্যালি অফ ফ্লাওয়ার্স যেতে হলে আপনাকে আসতে হবে হরিদ্বার বা হৃষিকেশ। কলকাতা বা হাওড়া থেকে এই দুই শহরে সরাসরি ট্রেন চলে। হৃষিকেশ থেকে বাসে বা ছোট গাড়িতে যেতে হবে যোশীমঠ। সড়ক পথে দূরত্ব প্রায় ২৫৫ কিলোমিটার এবং সময় লাগবে ৯-১০ ঘণ্টা। রাতটুকু যোশীমঠে কাটিয়ে পর দিন ভোরে রওনা দিন গোবিন্দঘাটের দিকে। গাড়িতে যোশীমঠ থেকে গোবিন্দঘাটের দূরত্ব মাত্র ২২ কিলোমিটার। আর এই গোবিন্দঘাট থেকেই শুরু পায়ে হাঁটা বা ট্রেকিং পথের। প্রথম দিন হাঁটুন ১০ কিমি মতো। গোবিন্দঘাট থেকে ঘনগরিয়া পর্যন্ত। এই পথ ট্রেক করতে সময় লেগে যাবে প্রায় ৬-৭ ঘণ্টা। কারণ, একধাক্কায় আপনাকে উঠতে হবে প্রায় ১২০০ মিটার উঁচুতে। এই পথের সবচেয়ে কঠিন চড়াই এইটুকুই। ঘনগরিয়ায় একরাত বিশ্রাম নিয়ে পরদিন মাত্র ঘণ্টা দুই-তিন ট্রেক করে পৌঁছে যান ফুলো কি ঘাঁটিতে।
প্রতি বছর ১ জুন থেকে অক্টোবরের শেষ পর্যন্ত এই পথ পর্যটক, তীর্থযাত্রী এবং ট্রেকার্সদের জন্য খোলা থাকে। এই সময় ভ্যালি অফ ফ্লাওয়ার্সে প্রায় প্রতিটি গাছই ঢাকা পড়ে যায় অসংখ্যা ফুলে। যে এক নৈস্বর্গিক দৃশ্য। চারিদিকে নাম না জানা বাহারি ফুল। গোটা উপত্যাকা যেন একটা রঙ-বেরঙের ক্যানভাস। ঘাসেও ফুটে থাকে অসংখ্য ফুল। যেন আপনি ফুলের মেলায় হাজির হয়েছেন। জানা যায়, প্রায় ৬০০ প্রজাতির ফুল ফোটে এই ফুলের উপত্যকায়। সেই সঙ্গে অসংখ্য রঙিন প্রজাপতিও দেখতে পাবেন এখানে। অসংখ্য ফুলে ভরা গাছপালা, নদী, ঝর্ণার মধ্য দিয়ে পায়ে হাঁটা রাস্তা। কিছুটা কঠিন চড়াই হলেও আপনার ক্লান্তি কমিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ভ্যালি অফ ফ্লাওয়ার্স ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হওয়ার জন্য এখানে থাকার কোনও ব্যবস্থা নেই। তাই বিকেল পাঁচটার মধ্যে আপনাকে নেমে আসতে হবে। এখানে কোনও দোকানপাট পাবেন না। তাই জল এবং শুকনো খাবার নিয়ে যেতে হবে।
ভ্যালি অফ ফ্লাওয়ার্স থেকেও অনেকটা উঁচুতে শিখদের পবিত্র ধর্মস্থান হেমকুণ্ড সাহিব। ফলে এই ট্রেক আরও কঠিন। তবে যারা এখানে যেতে চান, তাঁরা সোজা হেমকুণ্ড সাহিব চলে যাবেন প্রথমে। কারণ, দুর্গমতা এবং প্রচন্ড ঠান্ডার কারণে এই তীর্থস্থান দুপুর দুটোয় বন্ধ হয়ে যায়। কথিত আছে এখানেই শিখ ধর্মগুরু গোবিন্দ সিং ধ্যান করেছিলেন। এর উচ্চতা ৪,৩৩০ মিটার। এখানে একটি হ্রদ হয়েছে, যাকে হেমকুণ্ড বলা হয়। বছরের বেশিরভাগ সময়ই এই হ্রদটি বরফের চাদরে ঢাকা থাকে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Previous Post

পাতালেই ত্রিভুবন! গণেশের কাটা মাথাও রয়েছে এখানে

Next Post

কপিল মুনির আশ্রমে আছড়ে পড়ছে বঙ্গোপসাগরের ঢেউ

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

by Raja Majumder
October 22, 2025
0
28
যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

বাঙালির বারো মাসে তেরো পার্বন। এর মধ্যে অনেক পার্বনই আছে যা গোটা দেশেই পালন করা হয়, তবে অন্য নামে। যেমন...

Read more

অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

by Priyanka Bharati
September 9, 2025
0
11
অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

৯ সেপ্টেম্বর ২০২৫, নিউমোরোলজি বা সংখ্যাতত্ত্বের দিক থেকে বিচার করলে আজকের দিনটি অসাধারণ তাৎপর্যমণ্ডিত। ভারতীয় প্রাচীন জ্যোতিষ শাস্ত্র বরাবরই সংখ্যা...

Read more

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

by Priyanka Bharati
August 22, 2025
0
30
আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ সহ বিভিন্ন কালী মন্দিরে মায়ের পূজার্চনার জন্য নেমেছে পূর্ণার্থীদের ঢল।কৌশিকী অমাবস্যা মানে হলো ভাদ্র মাসের অমাবস্যা...

Read more

“নতুন বাংলাদেশ” গর্বের নাকি লজ্জার?

by Raja Majumder
June 27, 2025
0
115
“নতুন বাংলাদেশ”  গর্বের নাকি লজ্জার?

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য দিন হিসেবে লেখা থাকবে। তবে ইতিহাসই ঠিক করবে সেটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে...

Read more

অবিশ্বাস্য হলেও সত্য, বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু, অক্ষত অবস্থায় জ্বলজ্বল করছে ভগবত ‘গীতা’

by Ritu Saha
June 14, 2025
0
49
অবিশ্বাস্য হলেও সত্য, বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু, অক্ষত অবস্থায় জ্বলজ্বল করছে ভগবত ‘গীতা’

আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় গোটা দেশ শোকস্তব্ধ, এই দুর্ঘটনার ভয়াবহতা দেখে শিউরে উঠেছে বিশ্ব। ঠিক এই পরিস্থিতিতেই এই দুর্ঘটনা কে...

Read more

রাখে হরি মারে কে’ ভয়ানক বিমান দুর্ঘটনায় জীবিত একমাত্র যাত্রী রমেশ

by Ritu Saha
June 13, 2025
0
29
রাখে হরি মারে কে’ ভয়ানক বিমান দুর্ঘটনায় জীবিত একমাত্র যাত্রী রমেশ

'রাখে হরি মারে কে' এই প্রবাদটি এই মুহূর্তে সবচেয়ে প্রাসঙ্গিক। অভিশপ্ত বিমানতিতে দুর্ঘটনায় ২৪২ জন যাত্রীর মধ্যে বরাত জোরে প্রাণে...

Read more

লন্ডন যাওয়ার আগে সপরিবারে শেষ সেলফি। এক লহমায় শেষ গোটা পরিবার

by Sumana Sarkar
June 13, 2025
0
43
লন্ডন যাওয়ার আগে সপরিবারে শেষ সেলফি। এক লহমায় শেষ গোটা পরিবার

জীবন কতটা অনিশ্চিত, সেটা আরও একবার বুঝিয়ে দিল এই ঘটনা। কে জানত, তাদের তোলা এই সেলফি জীবনের শেষ ছবি হবে।...

Read more

ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর! একটামাত্র নম্বরেই যে কেউ পৌঁছে যাবে আপনার ঠিকানায়

by Raja Majumder
June 7, 2025
0
32
ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর! একটামাত্র নম্বরেই যে কেউ পৌঁছে যাবে আপনার ঠিকানায়

এতদিন পিন কোডই ছিল একমাত্র সহায়। এবার আশ্চর্য এক পরিষেবা নিয়ে আসছে ভারতীয় ডাক। ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর!...

Read more

চাকরিহারাদের চোখের জল কি ২০২৬-এ ভাসিয়ে দেবে মাননীয়াকে?

by Raja Majumder
April 5, 2025
0
34
চাকরিহারাদের চোখের জল কি ২০২৬-এ ভাসিয়ে দেবে মাননীয়াকে?

আর জি কর আন্দোলনের আগুন যখন প্রায় নিবে গিয়েছে, তখন চাকরি বাতিল নিয়ে পশ্চিমবঙ্গ সরকার তথা তৃণমূলের বিরুদ্ধে নতুন আন্দোলনের...

Read more

পবিত্র ঈদে রেড রোডে দেখা যায় মমতাকে, রামনবমীতে কী স্বমহিমায় পাওয়া যাবে?

by Raja Majumder
April 3, 2025
0
78
পবিত্র ঈদে রেড রোডে দেখা যায় মমতাকে,  রামনবমীতে কী স্বমহিমায় পাওয়া যাবে?

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার এক সাংবাদিক সম্মেলন করে প্রত্যেকে তাঁর তাঁর ধর্মপালন করার পরামর্শ দেন। একই সঙ্গে মানুষকে সতর্ক...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি