• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
কম কাঠেই এ বছর তৈরি হবে পুরীর রথ! কেন এমন ঘটছে?

কম কাঠেই এ বছর তৈরি হবে পুরীর রথ! কেন এমন ঘটছে?

administrator by administrator
2 years ago
in স্পেশাল স্টোরি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
68
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

পুরীর রথযাত্রার প্রস্তুতি হিসেবে কাঠ সংগ্রহের কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আগামীকাল অর্থাৎ ১০ মে অক্ষয় তৃতীয়ার দিন থেকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার নতুন রথ তৈরির কাজও শুরু হয়ে যাবে জোরকদমে। ফলে বলাই যায় বিশ্ববিখ্যাত জগন্নাথধামের রথযাত্রা উৎসবের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। কিন্তু এ বছর একটা ব্যাতিক্রমী ঘটনা ঘটতে চলেছে পুরীর রথযাত্রায়। সেটা হল এবার কম কাঠ দিয়েই তৈরি হবে জগন্নাথের রথ।

অক্ষয় তৃতীয়ার অনেক থেকেই শুরু হয়ে যায় কাঠ সংগ্রহের কাজ। প্রতি বছরই পৌষ মাসের ষষ্ঠী তিথিতে জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে, তাঁর অনুমতি নিয়ে বন থেকে কাঠ সংগ্রহ করা হয়। জানা যায়, পুরীর রথ তৈরির জন্য কাঠ আনা হয় নয়া গড় জেলার দাসপাল্লা ও মহিপুরের জঙ্গল থেকে। এই দুটি জঙ্গল খুবই প্রাচীন। সবাই এই জঙ্গলে কাঠ কাটতে পারেন না, শুধু পুরীর রথ তৈরির জন্যই এই জঙ্গলের কয়েকটি গাছ কাটা হয়ে আসছে বহু যুগ ধরে। স্থানীয়দের বিশ্বাস, বনদেবী এই জঙ্গল পাহাড়া দেন। তাঁর অনুমতি না নিয়ে কাঠ কাটলেই সর্বনাশ। এখানে তাঁর মন্দিরও রয়েছে। বনদেবীর কাছেও পুজো দিয়ে গাছ কাটার অনুমতি নিতে হয়। সেই সঙ্গে তিন ঘণ্টা ধরে চলে ভজন-কীর্তণ। এই পুরো পর্যায়ে যদি কোনও অঘটন না ঘটে তবে ধরে নেওয়া হয় দেবী অনুমতি দিয়েছেন। মালি বর্ণের মানুষজন প্রায় ১০০ বছরের বেশি সময় ধরে এই জঙ্গল পাহারা দিচ্ছেন, তাঁরাই নিয়ম মেনে গাঠ কাটেন জগন্নাথের রথের জন্য। প্রতি বছর সঠিক গাছ বাছাই করে সেগুলির সামনে মাথা নত করে প্রার্থনা করেই গাছ কাটা শুরু হয়। এরপর কাঠগুলি পাঁচফুট লম্বা টুকরো করে কেটে নিয়ে পাঠানো হয় পুরীতে।

এ বছর একটা ব্যাতিক্রমী ঘটনার সাক্ষী থাকবেন ভক্তরা। কারণ এবার বাড়তি কাঠ ব্যবহার করা হচ্ছে না। তুলনামূলক কম কাঠ সংগ্রহ করা হচ্ছে জগন্নাথের রথের জন্য। আসলে প্রতি বছর জগন্নাথ, বলরাম ও সুভদ্রার তিনটি আলাদা রথ তৈরি করা হয়। রথযাত্রার শেষে সেই রথগুলি কেটে জগন্নাথের মহাপ্রসাদ রান্না করার কাজে ব্যবহার করা হয় সারা বছর ধরে। কিন্তু এবার কিছু কাঠ সংরক্ষন করা হয়েছে। জানা যাচ্ছে, রথগুলি তৈরি করতে মোট ৮৬৫টি কাঠের টুকরো ব্যবহার করা হয়। এবার ব্যবহার করা হবে ৮১২টি টুকরো। কারণ গত বছরের ৫৩টি টুকরো বেঁচে গিয়েছে। তাই আলাদা করে আর গাছ কাটা হবে না বলেই স্থির হয়েছে। অক্ষয় তৃতীয়ায় বিশেষ পুজোর পর শুরু হয়ে যাবে পুরীর তিনটি তৈরির কাজ।

Author

  • administrator
    administrator

    View all posts

ADVERTISEMENT
Previous Post

কাঁথিতে জমি ছাড়তে নারাজ বাম-কংগ্রেস

Next Post

তৃণমূলের সভামঞ্চে অপরূপাকে উঠতে বাধা !

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

by administrator
October 22, 2025
0
70
যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

বাঙালির বারো মাসে তেরো পার্বন। এর মধ্যে অনেক পার্বনই আছে যা গোটা দেশেই পালন করা হয়, তবে অন্য নামে। যেমন...

Read more

অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

by administrator
September 9, 2025
0
23
অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

৯ সেপ্টেম্বর ২০২৫, নিউমোরোলজি বা সংখ্যাতত্ত্বের দিক থেকে বিচার করলে আজকের দিনটি অসাধারণ তাৎপর্যমণ্ডিত। ভারতীয় প্রাচীন জ্যোতিষ শাস্ত্র বরাবরই সংখ্যা...

Read more

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

by administrator
August 22, 2025
0
46
আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ সহ বিভিন্ন কালী মন্দিরে মায়ের পূজার্চনার জন্য নেমেছে পূর্ণার্থীদের ঢল।কৌশিকী অমাবস্যা মানে হলো ভাদ্র মাসের অমাবস্যা...

Read more

“নতুন বাংলাদেশ” গর্বের নাকি লজ্জার?

by administrator
June 27, 2025
0
126
“নতুন বাংলাদেশ”  গর্বের নাকি লজ্জার?

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য দিন হিসেবে লেখা থাকবে। তবে ইতিহাসই ঠিক করবে সেটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে...

Read more

অবিশ্বাস্য হলেও সত্য, বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু, অক্ষত অবস্থায় জ্বলজ্বল করছে ভগবত ‘গীতা’

by administrator
June 14, 2025
0
61
অবিশ্বাস্য হলেও সত্য, বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু, অক্ষত অবস্থায় জ্বলজ্বল করছে ভগবত ‘গীতা’

আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় গোটা দেশ শোকস্তব্ধ, এই দুর্ঘটনার ভয়াবহতা দেখে শিউরে উঠেছে বিশ্ব। ঠিক এই পরিস্থিতিতেই এই দুর্ঘটনা কে...

Read more

রাখে হরি মারে কে’ ভয়ানক বিমান দুর্ঘটনায় জীবিত একমাত্র যাত্রী রমেশ

by administrator
June 13, 2025
0
49
রাখে হরি মারে কে’ ভয়ানক বিমান দুর্ঘটনায় জীবিত একমাত্র যাত্রী রমেশ

'রাখে হরি মারে কে' এই প্রবাদটি এই মুহূর্তে সবচেয়ে প্রাসঙ্গিক। অভিশপ্ত বিমানতিতে দুর্ঘটনায় ২৪২ জন যাত্রীর মধ্যে বরাত জোরে প্রাণে...

Read more

লন্ডন যাওয়ার আগে সপরিবারে শেষ সেলফি। এক লহমায় শেষ গোটা পরিবার

by Sumana Sarkar
June 13, 2025
0
52
লন্ডন যাওয়ার আগে সপরিবারে শেষ সেলফি। এক লহমায় শেষ গোটা পরিবার

জীবন কতটা অনিশ্চিত, সেটা আরও একবার বুঝিয়ে দিল এই ঘটনা। কে জানত, তাদের তোলা এই সেলফি জীবনের শেষ ছবি হবে।...

Read more

ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর! একটামাত্র নম্বরেই যে কেউ পৌঁছে যাবে আপনার ঠিকানায়

by administrator
June 7, 2025
0
50
ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর! একটামাত্র নম্বরেই যে কেউ পৌঁছে যাবে আপনার ঠিকানায়

এতদিন পিন কোডই ছিল একমাত্র সহায়। এবার আশ্চর্য এক পরিষেবা নিয়ে আসছে ভারতীয় ডাক। ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর!...

Read more

চাকরিহারাদের চোখের জল কি ২০২৬-এ ভাসিয়ে দেবে মাননীয়াকে?

by administrator
April 5, 2025
0
41
চাকরিহারাদের চোখের জল কি ২০২৬-এ ভাসিয়ে দেবে মাননীয়াকে?

আর জি কর আন্দোলনের আগুন যখন প্রায় নিবে গিয়েছে, তখন চাকরি বাতিল নিয়ে পশ্চিমবঙ্গ সরকার তথা তৃণমূলের বিরুদ্ধে নতুন আন্দোলনের...

Read more

পবিত্র ঈদে রেড রোডে দেখা যায় মমতাকে, রামনবমীতে কী স্বমহিমায় পাওয়া যাবে?

by administrator
April 3, 2025
0
87
পবিত্র ঈদে রেড রোডে দেখা যায় মমতাকে,  রামনবমীতে কী স্বমহিমায় পাওয়া যাবে?

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার এক সাংবাদিক সম্মেলন করে প্রত্যেকে তাঁর তাঁর ধর্মপালন করার পরামর্শ দেন। একই সঙ্গে মানুষকে সতর্ক...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি