• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
কেবল জল দিয়েই ছুটবে ট্রেন! কি এর বিশেষত্ব? জানলে চমকে উঠবেন…

কেবল জল দিয়েই ছুটবে ট্রেন! কি এর বিশেষত্ব? জানলে চমকে উঠবেন…

Raja Majumder by Raja Majumder
1 year ago
in অর্থনীতি, স্পেশাল স্টোরি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
20
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

আত্মনির্ভর ভারতে এখন যত চর্চা বন্দে ভারত ট্রেন নিয়ে। চেয়ার কার বন্দে ভারত এখন অতীত, বরং রেল ট্র্যাকে নামার জন্য তৈরি বন্দে ভারত স্লিপার ট্রেন। ইতিমধ্যেই ট্রায়াল রান শুরু হয়েছে বহু প্রতিক্ষিত বন্দে ভারত স্লিপার ভার্সানের। কিন্তু এর মধ্যেই নীরবে ভারতীয় রেল এক বৈপ্লবিক পদক্ষেপ নেওয়া শুরু করেছে। সেটা হল হাইড্রোজেন ট্রেন। এবার জল দিয়েই চলবে আস্ত ট্রেন, লাগবে না ডিজেল বা ইলেকট্রিক। কি ভাবছেন, এটা কীভাবে সম্ভব? তাহলে দেখতে থাকুন এই প্রতিবেদন।

খুব শীঘ্রই ভারতে আত্মপ্রকাশ করতে চলেছে আধুনিক প্রযু্ক্তির হাইড্রোজেন চালিত ট্রেন। আগামী ডিসেম্বর মাসেই এই ট্রেনের ট্রায়াল রান শুরু হতে চলেছে বলে রেল মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে। ইতিমধ্যেই হাইড্রোজেন চালিত ইঞ্জিন তৈরি হয়ে গিয়েছে। যা চালানোর জন্য প্রতি ঘন্টায় ৪০ হাজার লিটার জলের প্রয়োজন পড়বে। তাই সেই রুটে জলের সরবরাহ যাতে ঠিকঠাক থাকে এর জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা হচ্ছে। সবদিক ঠিকঠাক থাকলে শুরু হয়ে যাবে ট্রায়াল রান। হাইড্রোজেন ট্রেন চালানোর জন্য আলাদা করে জলধারণ ইউনিট তৈরি করা হচ্ছে বেশ কয়েকটি রুটে।

কীভাবে চলবে হাইড্রোজেন চালিত ট্রেন?

অত্যাধুনিক হাইড্রোজেন ফুয়েল প্রযুক্তির দ্বারা চালিত এই ট্রেনের ইঞ্জিনে হাইড্রোজেন ফুয়েল ট্যাঙ্ক বসানো হয়েছে। যেটি ফুয়েল সেল দ্বারা শুধুমাত্র জল থেকেই হাইড্রোজেন এবং অক্সিজেন তৈরি করবে। সেই হাইড্রোজেনের সাহায্যে বিদ্যুৎ তৈরি হবে, আর তা দিয়ে চলবে ট্রেন। এই প্রক্রিয়ায় বাইপ্রোডাক্ট হিসেবে বের হবে বাষ্প এবং জল। এই প্রযুক্তিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই হাইড্রোজেন ফুয়েল ট্যাঙ্ক। যে হেতু শুধুমাত্র জল দিয়ে বিদ্যুৎ উৎপন্ন হবে তাই ডিজেল বা ইলেকট্রিক চালিত ইঞ্জিনের তুলনায় এর খরচ অনেকটাই কম হবে।

কত খরচ পড়বে একেকটি ইঞ্জিনে?

রেলওয়ে আধিকারিকদের দাবি, একটি হাইড্রোজেন ট্রেন তৈরি করতে কমপক্ষে ৮০ কোটি টাকা খরচ পড়বে। ফলে অন্যান্য ইঞ্জিনের তুলনায় খরচ একটু বেশি। তবে একবার চালু হলে এই ইঞ্জিনের পিছনে খরচ নামমাত্র। ফলে সার্বিকভাবে রেলের খরচ কমবে। এই ভাবনা থেকেই এই ধরনের আরও ৩৫টি ট্রেন তৈরি করার চিন্তাভাবনা রয়েছে রেলের। এতএব আগামী দিনে হাইড্রোজেন ট্রেনের জন্য রেলের বাজেট বাড়ানো হতে পারে মনে করা হচ্ছে।

হাইড্রোজেন ট্রেনের গতি কত হতে পারে?

শুধুমাত্র জল দিয়ে চলা ট্রেনের গতি একেবারে কম হবে যদি মনে করেন, তাহলে ভুল করবেন। অত্যাধুনিক এই হাইড্রোজেন ট্রেনের গতি কিন্তু বন্দে ভারতকেও টেক্কা দেবে। রেল জানিয়েছে, একভাবে ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে ১ হাজার কিলোমিটার পর্যন্ত যেতে পারবে এই হাইড্রোজেন ট্রেন।

ADVERTISEMENT

কোন রুটে চালানো হবে এই হাইড্রোজেন ট্রেন?

RelatedPosts

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

আপাতত ঠিক হয়েছে দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু হবে হরিয়ানায়। পরীক্ষামূলকভাবে হরিয়ানার জিন্দ-সোনিপত রুটে এই পরিবেশবান্ধব ট্রেনের যাত্রা শুরু হবে। প্রাথমিকভাবে ৯০ কিলোমিটার দীর্ঘ রুটে তা চালু হলেও, পরবর্তীকালে দেশের বিভিন্ন প্রান্তে হাইড্রোজেন ট্রেন পরিষেবা শুরুর পরিকল্পনা রয়েছে রেলের। আগামীদিনে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, নীলগিরি মাউন্টেন রেলওয়ে, কালকা-শিমলা রেলওয়ের মতো দেশের অন্যান্য পাহাড়ি এবং দুর্গম রেলপথে এই ধরনের ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছে রেল মন্ত্রক।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: HYDROGEN TRAINHYDROGEN TRIAN INDIAINDIAN RAILWAYS
Previous Post

ভারতে হাসিনার ১০০ দিন! কেমন আছেন, তাঁকে নিয়ে কী ভাবনা ভারতের?

Next Post

গুণগত মানে ডাহা ফেল নেসলে, পেপসিকো বা ইউনিলিভারের খাবার!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

by Raja Majumder
October 22, 2025
0
23
যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

বাঙালির বারো মাসে তেরো পার্বন। এর মধ্যে অনেক পার্বনই আছে যা গোটা দেশেই পালন করা হয়, তবে অন্য নামে। যেমন...

Read more

অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

by Priyanka Bharati
September 9, 2025
0
9
অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

৯ সেপ্টেম্বর ২০২৫, নিউমোরোলজি বা সংখ্যাতত্ত্বের দিক থেকে বিচার করলে আজকের দিনটি অসাধারণ তাৎপর্যমণ্ডিত। ভারতীয় প্রাচীন জ্যোতিষ শাস্ত্র বরাবরই সংখ্যা...

Read more

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

by Priyanka Bharati
August 22, 2025
0
29
আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ সহ বিভিন্ন কালী মন্দিরে মায়ের পূজার্চনার জন্য নেমেছে পূর্ণার্থীদের ঢল।কৌশিকী অমাবস্যা মানে হলো ভাদ্র মাসের অমাবস্যা...

Read more

“নতুন বাংলাদেশ” গর্বের নাকি লজ্জার?

by Raja Majumder
June 27, 2025
0
112
“নতুন বাংলাদেশ”  গর্বের নাকি লজ্জার?

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য দিন হিসেবে লেখা থাকবে। তবে ইতিহাসই ঠিক করবে সেটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে...

Read more

বাংলাদেশে শুরু হতে চলেছে Google pay! ক্ষতির মুখে পড়তে চলেছে কারা?

by Sumana Sarkar
June 19, 2025
0
13
বাংলাদেশে শুরু হতে চলেছে Google pay! ক্ষতির মুখে পড়তে চলেছে কারা?

বাংলাদেশে নাকি আসতে চলেছে google pay। যা ঘিরে দেশে এখন হইচই ব্যাপার। কি এই গুগল পে? বিকাশ, নগদ, রকেটের মতোই...

Read more

আন্দামানে ভারতের রত্ন ভাণ্ডার! অর্থনীতিতে এবার চিনকে টেক্কা দেবে ভারত

by Raja Majumder
June 18, 2025
0
89
আন্দামানে ভারতের রত্ন ভাণ্ডার! অর্থনীতিতে এবার চিনকে টেক্কা দেবে ভারত

আন্দামানে বঙ্গোপসাগরের অতলে যখের ধন পেল ভারত! যা ভারতীয় অর্থনীতিকে এক ধাক্কায় অনেকটাই উপরের দিকে ঠেলে দিতে পারে বলে মনে...

Read more

অবিশ্বাস্য হলেও সত্য, বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু, অক্ষত অবস্থায় জ্বলজ্বল করছে ভগবত ‘গীতা’

by Ritu Saha
June 14, 2025
0
46
অবিশ্বাস্য হলেও সত্য, বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু, অক্ষত অবস্থায় জ্বলজ্বল করছে ভগবত ‘গীতা’

আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় গোটা দেশ শোকস্তব্ধ, এই দুর্ঘটনার ভয়াবহতা দেখে শিউরে উঠেছে বিশ্ব। ঠিক এই পরিস্থিতিতেই এই দুর্ঘটনা কে...

Read more

রাখে হরি মারে কে’ ভয়ানক বিমান দুর্ঘটনায় জীবিত একমাত্র যাত্রী রমেশ

by Ritu Saha
June 13, 2025
0
26
রাখে হরি মারে কে’ ভয়ানক বিমান দুর্ঘটনায় জীবিত একমাত্র যাত্রী রমেশ

'রাখে হরি মারে কে' এই প্রবাদটি এই মুহূর্তে সবচেয়ে প্রাসঙ্গিক। অভিশপ্ত বিমানতিতে দুর্ঘটনায় ২৪২ জন যাত্রীর মধ্যে বরাত জোরে প্রাণে...

Read more

লন্ডন যাওয়ার আগে সপরিবারে শেষ সেলফি। এক লহমায় শেষ গোটা পরিবার

by Sumana Sarkar
June 13, 2025
0
43
লন্ডন যাওয়ার আগে সপরিবারে শেষ সেলফি। এক লহমায় শেষ গোটা পরিবার

জীবন কতটা অনিশ্চিত, সেটা আরও একবার বুঝিয়ে দিল এই ঘটনা। কে জানত, তাদের তোলা এই সেলফি জীবনের শেষ ছবি হবে।...

Read more

ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর! একটামাত্র নম্বরেই যে কেউ পৌঁছে যাবে আপনার ঠিকানায়

by Raja Majumder
June 7, 2025
0
31
ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর! একটামাত্র নম্বরেই যে কেউ পৌঁছে যাবে আপনার ঠিকানায়

এতদিন পিন কোডই ছিল একমাত্র সহায়। এবার আশ্চর্য এক পরিষেবা নিয়ে আসছে ভারতীয় ডাক। ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর!...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি