পরের বছর পাকিস্তানে হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি। তা আয়োজনের জন্য বড় অর্থের কথা ঘোষণা করল আই সি সি। যদিও সেই প্রতিযোগিতায় খেলতে ভারত পাকিস্তানের যাবে কিনা তা নিয়ে এখনো জানা যায়নি। যে পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে তাতে পাকিস্তানের ক্রিকেটের অনেকটাই উন্নতি হবে এক সূত্রের দাবি ১২৮০ কোটি টাকা বোর্ডকে দিয়েছে আইসিসি বোর্ডের অর্থবাধিকারী অংকুর ঠান্ডা মিলিতভাবে এই অর্থের পরিমাণ ঠিক করেছে রাচি লাহোর এবং রয়েল পিন্ডি যে তিনটে মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে তার পরিকাঠামো উন্নতির জন্য এই অর্থ খরচ করা হবেশোনা যাচ্ছে গত বছরের মতোএশিয়া কাপ’ হাইব্রিড মডেল’ হতে পারে। অর্থাৎ ভারতের ম্যাচগুলি হতে পারে অন্য কোন দেশে। যদিও সেই সিদ্ধান্তেরর পক্ষে নয় পাক বোর্ড ।
তারা চায় ভারত সেই দেশে গিয়ে খেলুক। সমস্যার সমাধানের সূত্র হতে পারে দু’দেশের ক্রিকেট কর্তাদের মুখোমুখি আলোচনায়। সম্প্রতি সেই সুযোগ তৈরি হয়েছিল শ্রীলংকার রাজধানীতে। আইসিসির বার্ষিক সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন দু দেশের কর্তারা । আইসিসির এক কর্তা বলেছেন, “চ্যাম্পিয়ন্স ট্রফি কিভাবে হবে তা আলোচনা সূচিতে ছিল না। তাই এ ব্যাপারে কোন আলোচনা হয়নি “।সম্মেলনের বাইরে ভারত পাকিস্তানের কর্তারাও কি নিজেদের মধ্যে কথা বলেন নি ? বিসিসিআইয়ের প্রতিনিধি হিসেবে চারদিনের কলম্বো থাকা কর্তা বলেছেন, কোন দিপাক্ষিক বৈঠকে যোগ দিতে যায়নি আমরা ।তাই দুবোর্ডের কর্তাদের আলাদাভাবে কথা বলার সূচি ছিল না । পিসিবি কর্তাদের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কোন আলোচনা হয়নি ।সম্মেলনের বাইরে কথা বলার সুযোগও ছিল না। এখনো অনেক সময় আছে প্রতিযোগিতার আগে ।তাছাড়া এটা আইসিসির প্রতিযোগিতা। আইসিসির কর্তারা সামলাবেন ।সরাসরি পিসিবি কর্তাদের সঙ্গে আমাদের কথা বলার কিছু নেই।












Discussion about this post