চিপক স্টেডিয়ামের আশপাশটা ঘুরলে মনে হবে না যে শুক্রবার এখানে আইপিএলের কোয়ালিফায়ার মত একটা মহাযুদ্ধ অনুষ্ঠিত হতে চলেছে ।যেখানে রাজস্থান রয়্যালস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ দুই মহা শক্তিধর টিম নামতে চলেছে । অথচ দিন কয়েক আগেও আইপিএলের এই জায়গা গম গম করত। আসলে প্লে অফে সুপার কিংসের উঠতে না পারার ফলে চেন্নাই যাবতীয় আগ্রহ হারিয়ে ফেলেছে । শহরটায় ঘুরে ফিরে কোথাও মনেই হবে না যে আইপিএল নিয়ে আর ওখানে যাবতীয় উত্তাপটুকু রয়েছে। ভাবটা এরকম ,আইপিএল হচ্ছে ঠিক আছে । কিন্তু তাতে আমাদের কী ? আসলে সবার মধ্যে একটা বিশ্বাস জন্মেছিল যে ,ঘরের মাঠে চেন্নাই ফাইনাল খেলবে । আর চ্যাম্পিয়ন হবে কিন্তু সেটা আর হল কোথায় ! তাই মহেন্দ্র সিং ধোনি টিমের বিদায়ের পর এখানে আইপিএল প্লে অফ সংক্রান্ত তেমন কোনো চর্চা নেই বরং এর বেশি আলোচনা চলছে ধোনির ভবিষ্যৎ নিয়ে। এম এস কি পরেরবার আইপিএল খেলবেন? না অবসর নিয়ে নেবেন? ধোনি অবশ্য এখনো নিজে কিছু জানান নি ।তবে চেন্নাইবাসী মনে করেন , ধোনি হয়ত আর একটা বছর খেলবেন ।
তবে যদি কোনভাবে অবসরের সিদ্ধান্ত নিয়েও নেন তাহলে যেন তাকে হেড কোচ করা হয়। এমন একটা দাবি এখন থেকে উঠতে শুরু করে দিয়েছে । চিপকের ঠিক উল্টোদিকে যেমন ধোনি স্পোর্টস । সেখানে কর্মরত হোসেন বলছিলেন , আমাদের কাছে হারটা প্রচন্ড হতাশার। আমরা সবাই চেয়েছিলাম ঘরের মাঠে চেন্নাই প্লে অফের খেলুক । কিন্তু তা না হওয়ায় আমরা সবাই হতাশ । আর ধোনি? হোসেন বলেছে ,মনে রাখবেন ধোনি কিন্তু এখন অবসর নেননি। তাই আরও একটা বছর অন্তত খেলতেই পারেন। আর যদি সত্যিই অবসর নিয়ে নেন তাহলে হেড কোচ করে যেন নিয়ে আসা হয় ।কোন মেন্টর হিসেবে আমরা ওকে দেখতে চাই না। মেন্টর মানে তো কোচ স্টিফেন ফ্লেমিং এর অধীনে থাকতে হবে। সেটা কোনওভাবেই এখানকার মানুষ মেনে নেবে না । হোসেনের পাল্টা প্রশ্ন ,কেন ধোনি কারো অধীনে থাকতে যাবে বলুন তো? যদি ওকে সিএসকের মেন্টর করা হয় তাহলে দেখবেন গোটা চেন্নাই জুড়ে কিরকম প্রতিবাদ শুরু হয়ে যায় । ধোনি নিয়ে আমাদের আবেগটা একেবারে অন্যরকম।।












Discussion about this post