: অস্ট্রেলিয়ার ক্রিকেটে বর্ণবিদ্বেষের কথা কারোরই অজানা নয় ।বিভিন্ন সময়ে বিভিন্ন ক্রিকেটাররা এর শিকার হয়েছেন ।এবার সেই বর্ণবিদ্বেষীর অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন সে দেশের ক্রিকেটার উসমান খোয়াজা । জানিয়েছেন বর্ণবিদ্বেষী আক্রমণ এতটাই বেশি ছিল তিনি মনে প্রাণে চাইতেন শ্বেতাঙ্গ হতে। খোয়াজার জন্ম পাকিস্তানে। পাঁচ বছর বয়সে পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ায় চলে যান ….ছোটবেলা থেকেই ক্রিকেট ভালো লাগতো ।পেশাদার ক্রিকেটার হতে বরাবরই চেয়েছিলেন। তবে অস্ট্রেলিয়ার ক্রিকেটে শ্বেতাঙ্গদের দাপট দেখে তিনি অবাক হয়েছিলেন। তাদের সংস্কৃতির সঙ্গে সহজে মানিয়ে নিতে পারেননি ।তাই সকলের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য অস্ট্রেলিয়াদের মতো আচরণ করতেন। খোয়াজার কথায় ,”আমি যতটা সম্ভব অস্ট্রেলীয় হয়ে উঠতে চেয়েছিলাম। জোর করে শ্বেতাঙ্গদের মত হতে চেয়েছিলাম ।মনে হয়েছিল অস্ট্রেলিয়ার হয়ে খেলতে গেলে সেটাই করতে হবে”। খোয়াজার মতে পরিস্থিতি আরো খারাপ হয় ২০০১ সালের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ধ্বংস এবং সেই ঘটনায় ওসামা বিন লাদেন যুক্ত থাকায় ।তিনি বলেছেন ,”সেই এগারো সেপ্টেম্বরের পর গোটা বিশ্বে পরিস্থিতি বদলে গিয়েছিল। বড় হওয়ার সময় চোখের সামনে অনেক কিছু দেখেছি অনেক অভিজ্ঞতা হয়েছে।” তবে খোয়াজার মতে,” গত পাঁচ বছরে পরিস্থিতি অনেক বদলেছে। তাঁর কথায়, “গত পাঁচ বছরের বার বার ভেবেছি কী ছাপ রেখে যেতে পারবো ।দীর্ঘদিন ক্রিকেট খেলেছি ।লোকে ক্রিকেটার হিসেবে আমাকে মনে রাখবে। তবে অস্ট্রেলিয়ায় এমন অনেক কিছু রয়েছে যা দেখার মতো। সবার সেই অভিজ্ঞতা সঞ্চয় করা উচিত।”
বৃহস্পতিবার ধর্মশালায় অনুষ্ঠিত হয় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস এর ম্যাচ। কিন্তু হামলার আশঙ্কায় ম্যাচ শেষ করা সম্ভব হয়নি। প্রথম...
Read more












Discussion about this post