আইপিএল ১৭ এর অন্যতম সেরা আকর্ষণ মাহিন্দ্রা সিং ধোনি বনাম বিরাট কোহলির ডুয়েল কি তাহলে বৃষ্টিতে ধুয়ে যাবে? ব্যাঙ্গালোর আকাশে কিন্তু তেমনই ইঙ্গিত।আজ চিন্নাস্বামী স্টেডিয়ামে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংস ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট,রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১৩ ম্যাচে ১২ পয়েন্টে দাঁড়িয়ে । তবে ব্যাঙ্গালোরে আজ শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। ম্যাচ ভেস্তে গেলে চার নম্বর টিম হিসেবে চেন্নাই পৌঁছে যাবে প্ল-অফে । ম্যাচ হলে বিরাটের শুধু জিতলেই হবে না মাথায় রাখতে হবে অন্য অংক। তা হলো আগে ব্যাট করে আরসিবি ২০০ রান তুললে তাদের জিততে হবে অন্তত ১৮ রানে । আবার রান তাড়া করলে অন্তত ১১ বল আগে ম্যাচ জিততে হবে ফাক দুপ্লেসির টিমকে । শেষ পাঁচ ম্যাচ ধরে টগবগিয়ে ছুটছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অশ্বমেধের ঘোড়া। সব বিশেষজ্ঞকে ভুল প্রমাণিত করে আরসিবি ঢুকে পড়েছে প্লে অফের লড়াইয়ে । আজ চিন্নাস্বামীতে মরণ বাঁচন ম্যাচে চেন্নাই সুপার কিংস ও ব্যাঙ্গালুরুর জমজমাট লড়াই দেখা যাবে।
হায়দ্রাবাদ শেষ ম্যাচে পাঞ্জাব ও রাজস্থান তাদের শেষ ম্যাচে যদি কেকেআরের কাছে হেরে যায় তাহলে বড় ব্যবধানে জিতলে রান রেটের বিচারে প্রথম দুইয়ে শেষ করার সুযোগ থাকবে চেন্নাইয়ের । পরিসংখ্যান বলছে চিন্নাস্বামীতে মুখোমুখি আটবারের সাক্ষাতে মাত্র একবারই জয় পেয়েছে বিরাটরা । মাঠে শুধু ওই পরিসংখ্যানের বিচারই নয় মাঠের বাইরেও বিরাটদের লড়তে হবে প্রকৃতির সঙ্গে। ম্যাচ চলাকালীন রয়েছে বৃষ্টির পূর্বাভাস । যদি ম্যাচ ভেস্তে যায় আরসিবি শেষ করবে ১৩ পয়েন্ট । ভেঙ্গে যাবে প্লে অফের স্বপ্ন। এই স্বপ্নকে বাস্তবায়িত রাখতে ‘সাব এয়ার’ সিস্টেম নামক প্রযুক্তির সাহায্য নিতে চলেছে কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থা। এই প্রযুক্তির সাহায্যে ২০০ অশ্ব ক্ষমতা বিশিষ্ট একটি যন্ত্র চালানো হয় যা প্রতি মিনিটে ১০ হাজার লিটার জল বের করে দিতে পারে । যদি মুষলধারে বৃষ্টি হয় তবে মাত্র ৩০-৪০ মিনিটেই মাঠ খেলার উপযুক্ত করে ফেলা যাবে । প্রাক্তন ভারতীয় অধিনায়ক সুনীল গাভাস্কার কিছুটা হলেও সিএসকে কে এগিয়ে রাখছে ।
সম্প্রচারকারী চ্যানেলে গাভাস্কার বলেছেন, CSK শুধুমাত্র পাঁচবার চ্যাম্পিয়ন হওয়াই নয় কতবার যে ধোনিরা প্লে অফে উঠেছে সেই পরিসংখ্যানের দিকেও চোখ রাখতে হবে। চেন্নাই তিনবার রানার্স হয়েছে। ফলে তারা জানে বড় ম্যাচে কি ভাবে পারফর্ম করতে হয়।।
বৃহস্পতিবার ধর্মশালায় অনুষ্ঠিত হয় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস এর ম্যাচ। কিন্তু হামলার আশঙ্কায় ম্যাচ শেষ করা সম্ভব হয়নি। প্রথম...
Read more












Discussion about this post