দীর্ঘ ১৭ বছর আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে কাটানোর পরে এমন উপলব্ধি স্বয়ং রোহিত শর্মার এই যে ব্যর্থতার মধ্যেই লুকিয়ে আছে সাফল্যের সিঁড়ি । দুবাই আই রেডিওতে এক দীর্ঘ সাক্ষাৎকারে জীবনের নানা অজানা কথা সামনে এনেছেন । এখানে সেরা বোলার ও টিমের নাম যেমন বলেছেন তেমনি কবে তুলে রাখবেন ব্যাট -প্যাড তারও ইঙ্গিত দিয়েছেন। তার কথায়, দেশের হয়ে ১৭ বছর খেলে যাওয়া আমার কাছে অসাধারণ একটা জার্নি। এর সঙ্গে অন্য কিছুর তুলনাই হবেনা ।এটা মোটেই সহজ কাজ ছিল না। তারপরে ভারতের মতো সেরা ক্রিকেট খেলিয়ে দেশের হয়ে টানা খেলা। এখানেই থামছেন না। আরও কয়েক বছর দেশের হয়ে খেলে যেতে চান।
এছাড়াও তিনি বলেছেন, দেশকে নেতৃত্ব দেওয়ার চেয়ে বড় আর কিছু হতে পারে না। আমি কোনদিনও ভাবিনি। সবাই বলে থাকেন ভালো মানুষের সঙ্গে সব সময় ভালো ঘটনা ঘটে। আমার সঙ্গে হয়তো সেটাই হয়ে চলেছে। ক্রিকেটার হিসেবেই হোক মানুষ হিসেবে আমি বলব উত্থানের চেয়ে পতনই দেখেছি বেশি ।আজ আমি যে জায়গায় দাঁড়িয়ে তার পিছনে সেই খারাপ দিন গুলোর অবদান আছে। যখন ক্যারিয়ার শুরু করেছিলাম, অনেক কিছু ইতিবাচক ছিল না
তখন নিজেকেই জিজ্ঞাসা করেছিলাম আমি কি এই পর্যায়ে লড়াই চালিয়ে যেতে পারবো? তিনি আরো বলেছেন ,দেশের নেতৃত্ব আমার জীবনের সর্বোচ্চ প্রাপ্তি। এর চেয়ে বড় সম্মান আর কিছু হতে পারে না। আমি ভাগ্যবান যে এই সুযোগ পেয়েছি। অতীতে কত ভালো ভালো ক্যাপ্টেন পেয়েছি আমরা । তাঁরা সবাই দারুন কাজ করে গিয়েছেন ।নেতৃত্ব আসার পর একটা জিনিসই করতে চেয়েছিলাম সেটা হল সবাইকে এক পথে নিয়ে আসা । যেখানে কোন ব্যক্তির চেয়ে টিম অনেক বড় । কারো ব্যক্তিগত মাইলস্টোন বা লক্ষ্য পূরণ নয় চ্যাম্পিয়ন হতে হবে ১১ জনের টিম হয়ে। কোন বোলারকে সবচেয়ে বেশি সমীহ করেছেন এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ব্যাট করতে যাওয়ার আগে আমি একজন বোলারের ভিডিও ১০০ বার দেখেছি ,তার নাম ডেল স্টেইন। ও সত্যি লেজেন্ড। যখন তখন যা খুশি করতে পারে, ।স্টেনের বিরুদ্ধে ব্যাট করা মারাত্মক চ্যালেঞ্জিং। শুধু পেস নয় , লাইন লেন্হেও অসাধারণ। তার সঙ্গে লড়াইটা উপভোগ করি। টিম হিসেবে অস্ট্রেলিয়ার চেয়েও এগিয়ে দেখছেন দক্ষিণ আফ্রিকাকে। বিশেষ করে তাদের মাটিতে। রোহিতের ব্যাখ্যা, দক্ষিণ আফ্রিকায় এক একটা ভেনুতে এক এক রকমের উইকেটে খেলতে হয় যেখানে দ্রুত মানিয়ে নেওয়ার দক্ষতা থাকা দরকার।
বৃহস্পতিবার ধর্মশালায় অনুষ্ঠিত হয় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস এর ম্যাচ। কিন্তু হামলার আশঙ্কায় ম্যাচ শেষ করা সম্ভব হয়নি। প্রথম...
Read more












Discussion about this post