আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাও নিষিদ্ধ করল বোলার শাকিব আল হাসানকে ।বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার এখন থেকে আর বল করতে পারবেন না। শুধু ব্যাটার হিসেবে খেলতে হবে শাকিবকে ।এর আগে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তাকে নিষিদ্ধ করেছিল সেই পথেই আই সি সি ।ফলে আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে শাকিবের খেলা কঠিন হয়ে গেল । বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে আইসিসি শাকিবের বোলিং নিষিদ্ধ করেছে। ফলে আন্তর্জাতিকের সঙ্গে ঘরোয়া ক্রিকেটেও আর বল করতে পারবেন না তিনি ।তবে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন শাকিব ।যদি তিনি পরীক্ষায় পাশ করতে পারেন তাহলে আবার বল করতে দেখা যাবে তাঁকে। কিছুদিন আগে ইসিবি নিষিদ্ধ করেছিল বোলার শাকিবকে। সেই সময় এসিবি আয়োজিত প্রতিযোগিতায় বল করতে পারবেন না বলে জানা গিয়েছিল।এবার তাঁর শাস্তি আরো বাড়ল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে বলা হয়েছে ,”আইসিসি তরফে জানানো হয়েছে যে শাকিব আল হাসানকে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড আয়োজিত সমস্ত প্রতিযোগিতায় বল করতে নিষেধ করা হয়েছে। আইসিসির নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটেও বল করতে পারবেন না তিনি ।”চ্যাম্পিয়ন্স ট্রফিতে শাকিবকে খেলালে ব্যাটার হিসেবে খেলাতে পারে বাংলাদেশ। তবে এর মধ্যে যদি তিনি পরীক্ষা দিয়ে পাস করতে পারেন তাহলে অলরাউন্ডার হিসেবে খেলতে পারবেন। । নিয়ম অনুযায়ী বল করার সময় কনুই ১৫ ডিগ্রীর বেশি ভাঙবে না। কিন্তু শাকিবের কনুই তার চেয়ে বেশি ভাঙছে ।সেই কারণেই নিষিদ্ধ করা হলো তাঁকে। কাউন্টিতে একটি ম্যাচেই খেলেছিলেন শাকিব ।সারের হয়ে সামারসেটের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন তিনি। সেই ম্যাচে ব্যাট হাতে একটি নিনচে ১২ এবং অন্য ইনিংসে শূন্য করেছিলেন শাকিব। শাকিবকে নিষিদ্ধ করে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের তরফে এক কর্তা বলেছিলেন, “ইসিবি একটি পরীক্ষা চালায়। তাতে শাকিবের বোলিং পদ্ধতি ঠিক নয় বলে দেখা গিয়েছে। তাই ইসিবি আয়োজিত কোনো প্রতিযোগিতায় বল করতে পারবেন না শাকিব ।কাউন্টি চ্যাম্পিয়নশিপের একটি খেলায় বাংলাদেশি ক্রিকেটারের বোলিং অ্যাকশান নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়ার । তাঁর দেওয়া রিপোর্টের ভিত্তিতে পরীক্ষা করা হয় ।গত সেপ্টেম্বরে ছিল ম্যাচটি। বল করতে না পারলেও ব্যাটার হিসেবে খেলতে কোনও বাধা নেই শাকিবের। তবে আন্তর্জাতিক ক্রিকেটের টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসর
বৃহস্পতিবার ধর্মশালায় অনুষ্ঠিত হয় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস এর ম্যাচ। কিন্তু হামলার আশঙ্কায় ম্যাচ শেষ করা সম্ভব হয়নি। প্রথম...
Read more












Discussion about this post