ভারতীয় দলের জার্সিতে মাত্র কুড়িটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তাতেই আইসিসি র্যাঙ্কিং এর চমকপ্রদ উত্থান তিলক বর্মার। সদ্য প্রকাশিত ক্রম তালিকা দেখা যাচ্ছে টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় সেরা তিনে উঠে এসেছেন তরুণ ব্যাটার। টপকে গিয়েছেন ভারত অধিনায়ক সূর্য কুমার যাদব কেও। সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকা সিরিজের দুরন্ত ফর্মে ছিলেন তিলক। হায়দ্রাবাদের তরুন ব্যাটার সিরিজের প্রথম দুই ম্যাচে যথাক্রমে ২০ এবং ৩৩ রান করেন। তৃতীয় ম্যাচে এসে প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি হাঁকান তিনি ।সেই ম্যাচে ১০৭ রান আসে তিলকের ব্যাট থেকে ।পরের ম্যাচে নিজে রেকর্ডকেই ছাপিয়ে যান তিনি। ১২০ রানে অপরাজিত ইনিংস খেলেন তিলক। জোড়া সেঞ্চুরি হাঁকানোর পর সিরিজের সেরা ও হন তিনি। স্বপ্নের ফর্মে থাকা তিলক বড়সড় উন্নতি করেছেন র্যাঙ্কিংয়েও। ৬৯ ধাপ উঠে টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় উঠে এসেছেন তিন নম্বরে ।এটাই তিলকের ক্যারিয়ারের সেরা র্যাঙ্কিং ।এর আগে ক্রমতালিকায় তৃতীয় স্থানে ছিলেন সূর্য ।তিনি এক ধাপ নিচে নেমে গিয়েছেন। ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড । দ্বিতীয় স্থানে ইংল্যান্ডের ফিল সল্ট । পঞ্চম স্থানে রয়েছেন পাক বেটার বাবর আজম ।প্রথম দশে রয়েছেন মাত্র দুজন ভারতীয় ব্যাটার । টি-টোয়েন্টি বোলিং র্যাংকিং এ প্রথম দশে রয়েছেন ভারতের দুজন অষ্টম এবং নবম স্থানে রয়েছে যথাক্রমে রবি বিষ্নোই এবং আর্শদীপ সিং ।তবে অলরাউন্ডার তালিকার শীর্ষে উঠে এসেছেন হার্দিক পান্ডিয়া। প্রথম দশে নেই ভারতের আর কোন অলরাউন্ডার। তবে চমক দিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা। ভারতের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি হা৺কিয়েছেন। তারপরেই অলরাউন্ডারদের তালিকায় ৬৫ ধাপ উঠে ১৪ তম স্থানে রয়েছেন তিনি।
বৃহস্পতিবার ধর্মশালায় অনুষ্ঠিত হয় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস এর ম্যাচ। কিন্তু হামলার আশঙ্কায় ম্যাচ শেষ করা সম্ভব হয়নি। প্রথম...
Read more












Discussion about this post