• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ভিলেন হতে পারে ২২ গজ

ভিলেন হতে পারে ২২ গজ

administrator by administrator
2 years ago
in খেলাধুলা
A A
0
ADVERTISEMENT
0
SHARES
4
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

ব্র্যান্ড অ্যাম্বাসেডর যুবরাজ সিং কে দিয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ফান পার্কের উদ্বোধন । দ্বিগুণ প্রাইস মানি। জমজমাট ব্র্যান্ডিং ।সবই ঠিকঠাক চলছিল । কিন্তু দুধে চোনা পড়ে যাওয়ার মত ঝামেলা পাকাচ্ছে নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকে স্টেডিয়ামের ২২ গজ। বিশ্বকাপের দুটো ম্যাচ হয়েছে । কেউ আগে ব্যাট করে ১০০ পেরোতে পারেনি। বল বেয়াড়া আচরণ করছে। কখনো নিচু হচ্ছে কখনো বিদঘুটে লাফাচ্ছে। ব্যাটার রা চোটও পাচ্ছেন। খুব সংক্ষেপে টি-টোয়েন্টি ফরম্যাটে এই উইকেট অচল বললে কিছুই বলা হয় না। সঠিক শব্দ হতে পারে ‘আন্ডার প্রিপেয়ার্ড ‘। এরপরেও যদি ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজ রবিবারের ম্যাচের আগে নাকে তেল দিয়ে ঘুমায়, তাহলে আইসিসির কপালে দুঃখ আছে । রবিবার টিভিতে চোখ রাখবেন প্রায় বিশ্বের 200 কোটি মানুষ। কিন্তু ম্যাচটাই যদি আন্ডার পিপেয়ার্ড ক্রিকেটের জন্য ঘেঁটে যায় বিশ্বকাপের সেনসেক্সটাই ধুপ করে পড়ে যাবে।
স্ট্রোক করে খেলবে কি প্রতি মুহূর্তে বেটার সিম মুভমেন্ট কে ফেস করছে। ফেস করছে অদ্ভুতুড়ে বাউন্স। আয়ারল্যান্ড ম্যাচে রোহিত শর্মার কাঁধে লেগেছে, বেয়াড়া ভাবে লাফিয়ে কব্জিতে লেগেছে ঋষভেরও। অ্যান্ডি ফ্লাওয়ার এর মত ব্যক্তি বলে ফেলেছেন, এই পিচ টাকে ডেঞ্জারাস বলা যেতে পারে’। অস্ট্রেলিয়া থেকে উঠিয়ে আনা ড্রপ ইন পিচ এখানে সেভাবে থিতু হওয়ার সুযোগ পায়নি। মার্চ পর্যন্ত নিউইয়র্ক ছিল বরফাবৃত । ফলে আমদানিকৃত পিচ নিয়ে যাওয়া হয় ফ্লোরিডায়। অনেক পরে নিউইয়র্কে পিচ ও আউট ফিল্ড বসানোর কাজ শুরু হয়। আন্তর্জাতিক ক্রিকেটের আগে জুনিয়র পর্যায়ের ক্রিকেটে যেভাবে খেলার সুযোগ ছিল না। টসে যে জিতবে তার অ্যাডভান্টেজ থাকবেই ।দুটো টিমই যে এক ঝাঁক পেসারের দিকে ঝুঁকবে, তাও জানা কথা ।

ADVERTISEMENT

ভারতের বাজি যদি বুমরা ,সিরাজ আর্শদীপ,হার্দিক হয় পাক টিমে থাকবেন শাহিন আফ্রীদি, মহম্দদ আমীর,হ্যারিস রউফ,নাদিম শাহ । যাদের বলের গতি ১৪০ প্লাস তো বটেই ডেলিভারির পয়েন্ট ও বেশি উচ্চতা থেকে। কিন্তু এই ফরম্যাটে লো স্কোরিং ম্যাচ মানে স্পন্সরদের লক্ষ লক্ষ ডলার জলে চলে যাওয়া। পাক্কা ৪০ ওভারের ম্যাচ হবে । লাস্ট ওভারের ডিসিশন হবে । তবে না বিনিয়োগ করা ডলার তিনগুণ হয়ে ফিরবে। কিন্তু তেমন ম্যাচ হওয়ার সম্ভাবনা কতটা ? স্ট্যাচু অফ লিবার্টিও বলতে পারবে না।

RelatedPosts

আই পি এলের ইতিহাসে এমন সিদ্ধান্ত এই প্রথম, যুদ্ধের মুখেই কি এমন সিদ্ধান্ত বোর্ডের ?

জার্সিতে পাকিস্তানের নামে না বিসিসিআইএর? হুঁশিয়ারি আইসিসি-র!

সৌরভের মত মাঠে ফেরার অদম্য জেদই শামির শক্তি

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

কোন ইঙ্গিতের লক্ষণ দিচ্ছে মাঝরাতে ডেকে ওঠা কাক ?

Next Post

সুনীলের বিদায়ের দিনে ভারতের বিদায় আসন্ন

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

আই পি এলের ইতিহাসে এমন সিদ্ধান্ত এই প্রথম, যুদ্ধের মুখেই কি এমন সিদ্ধান্ত বোর্ডের ?

by Sumana Sarkar
May 9, 2025
0
57
আই পি এলের ইতিহাসে এমন সিদ্ধান্ত এই প্রথম, যুদ্ধের মুখেই কি এমন সিদ্ধান্ত বোর্ডের ?

বৃহস্পতিবার ধর্মশালায় অনুষ্ঠিত হয় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস এর ম্যাচ। কিন্তু হামলার আশঙ্কায় ম্যাচ শেষ করা সম্ভব হয়নি। প্রথম...

Read more

জার্সিতে পাকিস্তানের নামে না বিসিসিআইএর? হুঁশিয়ারি আইসিসি-র!

by Susanta Khan
January 22, 2025
0
81
জার্সিতে পাকিস্তানের নামে না বিসিসিআইএর? হুঁশিয়ারি আইসিসি-র!

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...

Read more

সৌরভের মত মাঠে ফেরার অদম্য জেদই শামির শক্তি

by Susanta Khan
January 22, 2025
0
61
সৌরভের মত মাঠে ফেরার অদম্য জেদই শামির শক্তি

সৌরভ গাঙ্গুলি বার বার দলের বাইরে থেকেছেন বিভিন্ন রকম রাজনীতির জাঁতাকলে পড়ে। আর মহম্মদ শামি বার বার মাঠের বাইরে থেকেছেন...

Read more

কেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই সঞ্জু, কী বললেন সঞ্জুর বাবা?

by Susanta Khan
January 21, 2025
0
101
কেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই সঞ্জু, কী বললেন সঞ্জুর বাবা?

ধারাবাহিক ভাবে রান পাওয়ার পরও দলে জায়গা পাননি সঞ্জু, তাই নিয়ে অবাক অনেকেই। অনেকেই অনেক রকম মত তুলে ধরেছেন, কিন্তু...

Read more

সৌরভের বিশ্বাস চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট রোহিত চমক দেখাবে

by Susanta Khan
January 21, 2025
0
35
সৌরভের বিশ্বাস চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট রোহিত চমক দেখাবে

গতকাল সিএবি-তে মহিলাদের অনূর্ধ্ব-১৫ দলের সংবর্ধনা অনুষ্ঠানে এসেছিলেন সৌরভ।ঝুলন, মিতালিদের সঙ্গে একটি টক শোয়ে অংশ নেন তিনি। প্রসঙ্গ ওঠে বিরাট...

Read more

কেন গম্ভীরের শুরুতেই ‘গম্ভীর’ ভারতীয় ক্রিকেট?

by Susanta Khan
January 6, 2025
0
32
কেন গম্ভীরের শুরুতেই ‘গম্ভীর’ ভারতীয় ক্রিকেট?

ভারতের এই অবস্থার জন্য কাকে দায়ী করা উচিৎ হবে তা বলা মুশকিল। যদি বলা হয় ঘরোয়া ক্রিকেটে ভারতীয় সিনিয়র ক্রিকেটাররা...

Read more

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়কের ভূমিকায় হার্দিক?

by Susanta Khan
January 4, 2025
0
70
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়কের ভূমিকায় হার্দিক?

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১৯শে ফেব্রুয়ারি থেকে।আর ভারতের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে। প্রতিযোগিতার মূল আয়োজক পাকিস্তান হলেও, ভারতীয়...

Read more

সন্তোষ জয়ী দলের বাংলার তরুণদের নিয়ে দড়ি টানাটানি, রবি হাঁসদা কোন ক্লাবে?

by Raja Majumder
January 3, 2025
0
26
সন্তোষ জয়ী দলের বাংলার তরুণদের নিয়ে দড়ি টানাটানি, রবি হাঁসদা কোন ক্লাবে?

দীর্ঘ সময় পর ফুটবলে ভারত সেরা হয়েছে বাংলা। দিন কয়েক আগেই বাংলার ফুটবলররা কেরলকে হারিয়ে সন্তোষ ট্রফি জিতে কলকাতায় ফিরেছে।...

Read more

গম্ভীরের জমানায় – বিদায়ী টেস্ট খেলার সুযোগ পাবেন রোহিত?

by Susanta Khan
January 3, 2025
0
27
গম্ভীরের জমানায় – বিদায়ী টেস্ট খেলার সুযোগ পাবেন রোহিত?

শেষ টেস্ট ম্যাচ কি খেলে ফেলেছেন রোহিত। অনেকেই বলছেন টেস্টে আর হয়তো রোহিতকে ভারতীয় জার্সিতে দেখা যাবে না।তার কারণ টস...

Read more

জোড়া ধাক্কায় বেসামাল শুভমন গিলের ক্রিকেট জীবন

by Susanta Khan
January 2, 2025
0
45
জোড়া ধাক্কায় বেসামাল শুভমন গিলের ক্রিকেট জীবন

আবার কী কলঙ্কিত হতে চলেছে ভারতীয় ক্রিকেট।কারণ বিভিন্ন ভাবে এই মহুর্তে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট। সেটা অস্ট্রেলিয়াতে...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি