আইপিএলের নিলামের পর অস্ট্রেলিয়া থেকে বিরাট কোহলির বার্তা পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তিনি কি অধিনায়ক? দলের ডিরেক্টর অফ ক্রিকেট মো বাবাটা জানালেন এখনও নেতৃত্ব নিয়ে কোন ভাবনাচিন্তা করেনি তাঁরা। রবি ও সোমবার ছিল আইপিএলের নিলাম ।সেখানে গতবারের অধিনায়ক ফ্যাফ দুপ্লেসিকে নেওয়ার চেষ্টা করেনি আরসিবি। আর টি এম করার সুযোগ থাকলেও তা ব্যবহার করা হয়নি। ২ কোটি টাকা দিয়ে দিল্লি ক্যাপিটালস নিয়েছে ডুপ্লেক্সি কে।বাবাট বলেন,” প্রথম দিনের নিলামের পর বিরাট মেসেজ করেছিল। বিভিন্ন ক্রিকেটার নিয়ে ওর বক্তব্য ছিল। দল গোছানোর পরিকল্পনার ক্ষেত্রে বিরাট বড় ভূমিকা নেয়। ওকে অধিনায়ক করা হবে কিনা, তা নিয়ে পরে ভাবব ।তবে আমরা এখন জানি দলে কারা আছে ।সেই অনুযায়ী পরিকল্পনা করতে পারব।” বেঙ্গালুরু সবচেয়ে দামি ক্রিকেটার বিরাট ২১ কোটি টাকা দিয়ে তাকে রেখে দিয়েছিল আরসিবি ১১ কোটি টাকা দিয়ে রেখে দিয়েছিল রজত পাতিদার কে। ব্যাঙ্গালোর দলের ১০ কোটির উপরে দাম পেয়েছেন যস হেজেলউড ১২ কোটি ৫০ লক্ষ টাকা, ফিল সল্ট ১১ কোটি ৫০ লক্ষ, জিতেন্দ্র শর্মা ১১ কোটি টাকা, ভুবনেশ্বর কুমার ১০ কোটি ৫০ লক্ষ টাকা। কোন ক্রিকেটারকে অধিনায়ক হিসেবে বেছে নেবে তা এখনো বলেনি আরসিবি।
বৃহস্পতিবার ধর্মশালায় অনুষ্ঠিত হয় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস এর ম্যাচ। কিন্তু হামলার আশঙ্কায় ম্যাচ শেষ করা সম্ভব হয়নি। প্রথম...
Read more












Discussion about this post