ব্রাজিলের ফুটবলের গৌরব বহুদিনের। তবে সময়ের সঙ্গে সঙ্গে অনেক প্রতিভাই হারিয়ে যায় আর কেউ কেউ নিজের বিচ্ছুরণে পরিণত হয় মহা তারকায় । এনড্রিকের গোলের পরেই তাকে নিয়ে তুমুল চর্চা সারা বিশ্বে । কেউ কেউ বলছেন রোনাল্ডোর প্রতিচ্ছায় পাওয়া যাচ্ছে এনড্রিকের মধ্যে। ১৭ বছর বয়সে এই এনড্রিককে কেউ বলছেন নতুন পেলে হিসাবে । কারো কারো কাছে ফুটবলে নতুন বিষ্ময় বালক । পুরো নাম এনড্রিক ফিলিপে সেটা ।
পালমুরাসের এই স্ট্রাইকারকে নিয়ে এত মাতামাতির কারণ এই সপ্তাহে ওয়েম্বলিতে তার গোলেই ইংল্যান্ডকে ১৫ বছর হারাতে পেয়েছে ব্রাজিল । কোচ দেরিভালের অভিষেক স্মরণীয় হয় এতে। ৭০ মিনিটে রর্ডরিগোকে তুলে নিয়ে এনড্রিক মাঠে নামান দারিভাল। দশ মিনিটের মধ্যেই গোল করেন তিনি। ব্রেনবাউতে প্রায় পৌনে এক লাখ দশকের সামনে আগামী দিনের তারকা এনড্রিক নিজের অবস্থানটা পরিষ্কার করেন গোল করে। ব্রাজিলের ক্লাব পালমোরাসের ফুটবলার আগামী মরশুমে যোগ দিতে যাচ্ছেন স্পানিস জায়েন্টস রিয়াল মাদ্রিদে ।
২০২২ সালে রিয়াল মাদ্রিদ তার সাথে চুক্তি করে কিন্তু বিদেশি লিগে খেলতে গেলে একজন খেলোয়াড়ের ১৮ বছর হতেই হবে। চলতি বছরের একুশে জুলাই ১৮ বছর পূর্ণ করবে এনড্রিক। মাত্র চার বছর বয়সে খেলা শুরু করেন এনড্রিক। তখনই তার গোল তার বাবা ইউটিউবে ছাড়েন যাতে বড় ক্লাবগুলির নজরে আসে । দুঃখ দারিদ্রে বেড়ে ওঠা এনড্রিক ছোটবেলা থেকেই চেয়েছিলেন ফুটবলার হতে। আট বছর বয়সে রিয়াল মাদ্রিদের ক্যাম্পে ছিলেন। ১১ বছর বয়সথেকেই ফুটবলই তার ধ্যানজ্ঞান । ফ্রান্সে একটি প্রতিযোগিতায় ব্রাজিলের হয়ে খেলার সময় সকলের নজর আসেন এনড্রিক । ওই ম্যাচে পাঁচ গোল করে ওই আসরের সর্বোচ্চ গোলদাতা হন। এরপরই পালমোরাস যুব দল থেকে মূল দলের জায়গা করে নেন এনড্রিক। ২০২৩ সালের নভেম্বরে ব্রাজিলের জার্সিতে অভিষেক হয় তৃতীয় ম্যাচে গোল করে ব্রাজিলের সর্বকনিষ্ঠ গোলদাতা রেকর্ড নিজের নামের পাশে জড়ান এনড্রিক।
২০২৩ সালটা একেবারেই ভালো যায়নি ব্রাজিলের। এবার কোপা আমেরিকায় ব্রাজিল দলে স্থান পেয়েছেন এনড্রিক। তাঁর একটি গোল সোনার হরিণের মতন অর্থাৎ পাঁচ লক্ষ ইউরো। পালমোরাসের সাথে রিয়াল মাদ্রিদের চুক্তি হয়েছে এনড্রিকে গোল করলে রিয়াল মাদ্রিদ পালমোরাসকে দেবে ৫লক্ষ ইউরো অর্থাৎ দুটি গোলের জন্য এক মিলিয়ন। রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি হওয়ার পর পালমোরাসের হয়ে ইতিমধ্যে কুড়িটি গোল করে ফেলেছেন। আগামী জুলাইয়ে রিয়াল মাদ্রিদের যোগ দেওয়ার সময় শুধুমাত্র এনড্রিকের জন্য রিয়াল মাদ্রিদের কাছ থেকে পাবেন বেশ কয়েক কোটি টাকা। সাধে কি আর তাকে বিস্ময় বালক বলা হয়।












Discussion about this post