বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের পুলিসকে হুমকির অডিওতে তোলপাড় রাজ্য রাজনীতি। বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে তীব্র গালাগালি দিয়ে অশ্লীল ভাষায় হুমকি দেন অনুব্রত। এমনকি পার পাননি আইসির মা ও স্ত্রীও। যা ঘিরে যেমন নিন্দার ঝড় উঠেছে, তেমনই সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এদিকে পুলিশ অনুব্রত মণ্ডলকে থানায় ডেকে পাঠালে, অসুস্থতার কারণ দেখিয়ে তিনি থানায় হাজিরা দেননি। অথচ যে পুলিস অফিসারকে অনুব্রত মণ্ডল গালাগালি করলেন, সেই পুলিসের বিরুদ্ধেই তদন্ত শুরু হয়েছে বলে খবর। তার ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। আসলে বিরোধীরা প্রশ্ন তুলছেন, ভাই অনুব্রত কে খুশি করছেন দিদি মমতা? আসলে আর কত দাসত্ব করবে পুলিস? কটাক্ষ বিরোধীদের।
দিন কয়েক আগেই একটি অডিও ক্লিপ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানে শোনা যায়, বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোন করেছেন অনুব্রত মণ্ডল। তারপরই তীব্র গালাগালি দিয়ে ওই পুলিশ অফিসার কে হুমকি হুঁশিয়ারি দেন তৃণমূল নেতা। শুধু তাই নয়, ওই আইসির মা ও স্ত্রীর নামেও তীব্র গালাগালি দিতে থাকেন। আর এই অডিও সমাজ মাধ্যমের ভাইরাল হতেই বেকায়দায় পড়েন অনুব্রত। দলের তরফে তাকে শোকজ করা হয়। তারপরেই অনুব্রত মণ্ডল একটি ভিডিওর মাধ্যমে ক্ষমা চান। অন্যদিকে পুলিশও তার বিরুদ্ধে মামলা রুজু করে। তাকে থানায় ডেকে পাঠানো হলে তিনি অসুস্থতার কথা বলে হাজিরা এড়িয়ে যান। শুধু তাই নয়, একটি মেডিকেল সার্টিফিকেট দেখিয়ে বেড রেস্ট এর কথা বলে তিনি হাজিরা দেননি। অথচ দেখা যায় তিনি পার্টি অফিস যেতে পারছেন, অথচ থানায় না যাওয়ার জন্য অসুস্থতার কারণ দেখাচ্ছেন। এদিকে পুলিশ অনুব্রত মণ্ডল কে গ্রেপ্তার তো দূরে থাক, এই ঘটনার জন্য জিজ্ঞাসাবাদ পর্যন্ত করতে পারেনি। এমনকি অনুব্রত মণ্ডলের কোনও ফোনই বাজেয়াপ্ত করতে পারেনি পুলিশ। এদিকে উল্টোটা দেখা গেল। ওই আইসির ফোনই বাজেয়াপ্ত করা হল। এমনকি তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বলে খবর। কি করে ফোন রেকর্ড অন্যের কাছে গেল, সেটাই খতিয়ে দেখা হচ্ছে। এদিকে এই ঘটনা ঘটার আগে বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, কোর্টে গিয়ে অনুব্রত মণ্ডলের বেল হয়ে যাবে। এবং বোলপুর থানার আইসি সাসপেন্ড হবেন।
আসলে বিরোধী দলনেতা যেটা বলেছিলেন, সেটাই হল। যাকে হুমকি, গালাগালি করা হল, সেই পুলিসের বিরুদ্ধেই তদন্ত শুরু হল। এখন দেখার, আদেও পুলিস অনুব্রতর বিরুদ্ধে কোনওরকম একশন নিতে পারে কিনা।












Discussion about this post