লোকালয়ের অদূরে মুরুগীর লেয়ার খামার প্রকল্পের অনুমোদন, দূষণের আশঙ্কায় লাগাতার পথ অবরোধ করে রেখে প্রবল বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। বাঁকুড়ার ইন্দপুর থানার ধবাগোড়া মোড় সংলগ্ন এলাকায়। অবরোধের জেরে বাঁকুড়া থেকে পুরুলিয়ার মানবাজার যাওয়ার রাস্তায় যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে যায়।
বাঁকুড়ার ইন্দপুর ব্লকের ধবাগোড়া গ্রামের আশাপাশে বেলেপাথর, রাজুডি, উত্তর কমলপুর, বেলারুমা সহ বেশ কয়েকটি গ্রাম রয়েছে। সম্প্রতি ধবাগোড়া গ্রাম থেকে ৩০০ মিটার দূরে একটি ফাঁকা জায়গায় মুরুগীর লেয়ার খামার তৈরীর পরিকল্পনা করে একটি বেসরকারি সংস্থা। সম্প্রতি সেই খামার তৈরীর জন্য প্রশাসন ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ছাড়পত্রও পেয়ে যায় ওই সংস্থা। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। স্থানীয়দের দাবি ধবাগোড়া গ্রাম থেকে মাত্র ৩০০ মিটার দূরে ওই খামার তৈরীর পরিকল্পনা করা হলেও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও প্রশাসনকে ভুল তথ্য দিয়ে প্রকল্পের ছাড়পত্র আদায় করে নিয়েছে বেসরকারি সংস্থাটি। প্রকল্প বাস্তবের মুখ দেখলে দূষণের জেরে গ্রাম গুলি বসবাসের অযোগ্য হয়ে উঠবে এই আশঙ্কায় প্রকল্পের অনুমতি বাতিলের দাবিতে সকাল থেকে পথ অবরোধ করে প্রবল বিক্ষোভে ফেটে পড়লেন আশপাশের গ্রামগুলির বাসিন্দারা। ঘটনা বাঁকুড়ার ইন্দপুর থানার ধবাগোড়া মোড় সংলগ্ন এলাকায়। অবরোধের জেরে বাঁকুড়া থেকে পুরুলিয়ার মানবাজার যাওয়ার রাস্তায় যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে যায়।
স্থানীয়দের দাবি নির্দিষ্ট ওই জায়গায় মুরুগীর লেয়ার খামার তৈরী হলে শুধু ধবাগোড়া গ্রামই নয় দূষণের জেরে আশপাশের বেশ কয়েকটি গ্রাম মানুষ বসবাসের অযোগ্য হয়ে উঠবে। গ্রামের কয়েক হাজার পরিবারের জীবন ও জীবিকার স্বার্থে অবিলম্বে ওই প্রকল্পের অনুমোদন বাতিলের দাবি তাদের। প্রকল্প বাতিলের ঘোষণা না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী গ্রামবাসীরা।
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...
Read more












Discussion about this post