সিমলাপালের মাচাতোড়া গ্রাম পঞ্চায়েতের তালডিহা আদিবাসী মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে প্রায় তিন মাস বন্ধ মিড ডে মিল। এমনকি শিক্ষকদের অনিয়মিত উপস্থিতির অভিযোগ তুলে বিক্ষোভে সামিল গ্রামবাসী ও অভিভাবকদের একাংশ।
প্রায় তিন মাস বন্ধ মিড ডে মিল, ছাত্রছাত্রীদের কেক কিম্বা বিস্কুট দিয়েই দায় সারছে স্কুল। এমনকি স্কুলে শিক্ষকদের অনিয়মিত উপস্থিতির অভিযোগে গ্রামবাসী ও অভিভাবকদের একাংশের বিক্ষোভ স্কুল চত্তরে। মঙ্গলবার সিমলাপালের মাচাতোড়া গ্রাম পঞ্চায়েতের তালডিহা আদিবাসী মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে ঘটল এমনই ঘটনা।
বিক্ষোভকারীদের দাবি, গত তিন মাস এই মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে বন্ধ মিড-ডে-মিল। ফলে পড়ুয়ারাও স্কুলে আসার প্রতি আগ্রহ হারাচ্ছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্কুলে খেয়াল খুশি মতো আসেন। এমনকি তিনি স্কুলে এলেও ‘মদ্যপ’ অবস্থায় আসেন অভিযোগ বিক্ষোভকারীদের। গ্রামবাসী ও অভিভাবকেরা বিষয়টি ইতিমধ্যে প্রশাসনকে জানিয়েছেন বলেও দাবী।
স্কুলের শিক্ষিকা বন্দনা সিনহাবাবু বলেন, মোট ছ’জন শিক্ষক-শিক্ষিকার মধ্যে তিন জন ইতিমধ্যে অবসর নিয়েছেন, নতুন করে আর নিয়োগ হয়নি। এর মধ্যে অনিয়মিত স্কুলে আসেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকও। স্কুলে এলেও তিনি বেশীরভাগ সময় মদ্যপ অবস্থাতেই আসেন। বিষয়টি প্রশাসন থেকে সংশ্লিষ্ট দপ্তর সবারই জানা আছে। তবে গত জানুয়ারী থেকে মিড-ডে-মিল বন্ধ রয়েছে বলে জানান স্কুলের শিক্ষিকা বন্দনা সিনহাবাবু।
প্রায় তিন মাস বন্ধ মিড ডে মিল, কেক কিম্বা বিস্কুট দিয়েই দায় সারা হচ্ছে, এমনকি শিক্ষকদের উপস্থিতিও অনিয়মিত অভিযোগ তুলে বিক্ষোভে সামিল গ্রামবাসী ও অভিভাবকদের একাংশ। মঙ্গলবার সিমলাপালের মাচাতোড়া গ্রাম পঞ্চায়েতের তালডিহা আদিবাসী মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের ঘটনা।
বিক্ষোভকারীদের দাবি, গত তিন মাস এই মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে মিড ডে মিল বন্ধ, ফলে পড়ুয়ারাও স্কুলে আসার প্রতি আগ্রহ হারাচ্ছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্কুলে খেয়াল খুশি মতো আসেন। এমনকি তিনি স্কুলে এলেও ‘মদ্যপ’ অবস্থায় আসেন বলে বিক্ষোভকারীদের অভিযোগ। বিষয়টি তারা ইতিমধ্যে প্রশাসনকে জানিয়েছেন বলেও জানান।
শিক্ষিকা বন্দনা সিনহাবাবু বলেন, মোট ছ’জন শিক্ষক-শিক্ষিকার তিন জন ইতিমধ্যে অবসর নিয়েছেন। নতুন নিয়োগ হয়নি। এর মধ্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিয়মিত স্কুলে আসেন, আর স্কুলে এলেও তিনি মদ্যপ অবস্থাতেই আসেন। বিষয়টি প্রশাসন থেকে সংশ্লিষ্ট দপ্তর সবারই জানা আছে। তবে গত জানুয়ারী থেকে মিড ডে মিল বন্ধ রয়েছে বলে তিনিও জানান।












Discussion about this post