• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশ সীমান্তে বাড়ছে উত্তেজনা,  বিএসএফ ক্যাম্পে হামলা, বাদানুবাদ

বাংলাদেশ সীমান্তে বাড়ছে উত্তেজনা, বিএসএফ ক্যাম্পে হামলা, বাদানুবাদ

Raja Majumder by Raja Majumder
1 year ago
in Top Story, রাজ্যে
A A
0
ADVERTISEMENT
0
SHARES
23
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

শিলিগুড়ি করিডোরের কাছে বাংলাদেশ সীমান্তে বিএসএফ ক্যাম্পে হামলার ঘটনা। গুলির লড়াইয়ে প্রাণ গেল এক অনুপ্রবেশকারীর। এই ঘটনা নিয়ে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বা বিএসএফ এবং বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি-র মধ্যে চলে দিনভর চাপানউতোর। এমনিতেই শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক নিয়ে বাংলাদেশের কট্টরপন্থীরা লাগাতার হুমকি দিয়ে চলেছে। এই পরিস্থিতিতে ভারত সরকার বাড়তি সতর্কতা অবলম্বন করে এই এলাকার নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারতীয় সেনা, বিএসএফ ও আইএনএ-কে নিয়ে এক বিশেষ দল তৈরি করেছে। বাড়ানো হয়েছে নজরদারি। কারণ ভারত-বাংলাদেশ সীমান্তের বহু জায়গায় কাঁটাতার নেই।

ADVERTISEMENT

 

RelatedPosts

পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

তার ওপর এই শীতকালের সময় উত্তরবঙ্গের বহু এলাকা ঘণ কুয়াশায় ঢাকা পড়ে যায়। অভিযোগ সেই সুযোগকে কাজে লাগিয়ে ফের অনুপ্রবেশের চেষ্টা চলছিল। বিএসএফ টের পেয়ে তা বাঁধা দিতে গেলে সীমান্ত পেরিয়ে একদল সশস্ত্র দুষ্কৃতী ভারতের এলাকায় ঢুকে বিএসএফ শিবিরে হামলা চালায়। ওয়াকিবহাল মহলের মতে, ভারত-বাংলাদেশের এই উত্তেজনাপূর্ণ সময়ের আবহে এই ঘটনা যথেষ্টই তাৎপর্যপূর্ণ। জানা যাচ্ছে, শুক্রবার প্রায় ভোর রাতে শিলিগুড়ি করিডর লাগোয়া জলপাইগুড়ি জেলার বেরুবাড়ির কাছে একটি গ্রামে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় আনোয়ার হক নামে এক দুষ্কৃতীর মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন সাধন সাউরি নামে এক বিএসএফ জওয়ান। আনোয়ার বাংলাদেশের পঞ্চগড় এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। যা নিয়ে শুক্রবার দিনভর বিএসএফ এবং বিজিবি-র মধ্যে চাপানউতোর চলে।

 

এমনিতেই অস্থির বাংলাদেশ। তার উপর এই ঘটনা। নজরদারি আরও বাড়িয়েছে বিএসএফ। কাঁটাতার বিহীন ‘জিরো পয়েন্ট’ ও ‘নো ম্যানস ল্যান্ডে’ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় জন সংযোগ এবং মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে বিএসএফের পক্ষ থেকে। যে কোনও অনুপ্রবেশ, গরু পাচারের চেষ্টা ও কোনও রকম হেরফেরের ঘটনা নজরে এলে গ্রামবাসীরা যাতে বিএসএফকে জানায়, সেটাও বলা হয়েছে। শুক্রবার ভোরের ঘটনা নিয়ে বিএসএফ এক প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে বলা হয়েছে, বাংলাদেশের পাচারকারীদের ২০-২৫ জনের একটি দল সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল। ভারতের সীমান্তের ১০০-১৫০ মিটার ভিতরে জলপাইগুড়ির সিংপাড়া গ্রামে চলে এসেছিল তারা। এই গ্রামটি একেবারে সীমান্তে অবস্থিত এবং এখানকার সীমান্ত ওপেন বর্ডার। অনুপ্রবেশকারীদের রুখতে চেষ্টা করা হয় প্রথমে। কিন্তু অভিযোগ, বাধা দেওয়ার পরেও পিছু হঠেনি অপরাধীরা। লাঠি নিয়ে হামলা চালায়, তাদের হামলায় জখম হন সাধন বাউড়ি নামে এক জওয়ান। পরিস্থিতি সামাল দিতে স্টান্ট গ্রেনেড ছোড়ে বিএসএফ জওয়ানরা। তাতেও অনুপ্রবেশকারীরা না দমে গেলে আত্মরক্ষার্থে গুলি চালায় বিএসএফ। পরে দেখা যায় ওপেন বর্ডারের ওই পাশে একটি দেহ পড়ে রয়েছে, যা অনুপ্রবেশ করতে আসা বাংলাদেশের নাগরিকের বলে জানা গিয়েছে।

 

এই ঘটনার পর থেকে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলিতে বাড়তি নজরদারি শুরু করেছে বিএসএফ। সীমান্তের খোলা অংশগুলিতে কাঁটাতার বসানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে। সেই কারণে উত্তর ২৪ পরগণার স্বরুপনগর এলাকায় সোনাই নদীর তীরে কাঁটাতার দিতে গেলে শনিবার সকালে উত্তেজনার সৃষ্টি হয়। জানা যাচ্ছে, এই এলাকায় বিএসএফ-কে বাঁধা দেয় বিজিবি জওয়ানরা। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বাদানুবাদও হয়েছে। বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা শনিবার সকালে নদী বরাবর জিরো পয়েন্টে কাঁটাতার দেওয়ার জন্য কাজ শুরু করেছিলেন। সেই সময় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিজিবি তাতে বাধা দেয় বলে অভিযোগ। তারপর বিএসএফ ও বিজিবির আধিকারিকদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। কাঁটাতার দেওয়ার সময় আন্তর্জাতিক সীমান্ত আইন মানা হয়নি বলে বিজিবি অভিযোগ নিয়ে গোলমাল। সবমিলিয়ে এই মুহূর্তে ভারত ও বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে তুমুল উত্তেজনাকর পরিস্থিতি চলছে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: BANGLADESHBANGLADESH NEWSBGBBSF
Previous Post

হাসিনার চালে ট্রাম্প-মোদী যোগে আক্রমণে বাংলাদেশ, রাতের ঘুম ছুটেছে সেনাপ্রধানের

Next Post

হাসিনার আমলে হওয়া যাবতীয় চুক্তি বাতিল করতে চায় বাংলাদেশ!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

by Rupendu Das
March 12, 2026
0
7
পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

কপাল বা ভাগ্য বলে একটি কথা আছে? অনেকে ধরে নিয়েছিল তারাই সরকার গঠন করবে। এমনকী জামাতও সেটাই বিশ্বাস করেছিল। কিন্তু...

Read more

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

by Rupendu Das
March 9, 2026
0
17
ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...

Read more

হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

by Rupendu Das
March 4, 2026
0
20
হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

প্রধানমন্ত্রী পদে আসীন হতে না হতেই মারাত্মক চাপে পড়ে গিয়েছে তারেক রহমান এবং সরকার। চাপ ঘরে এবং বাইরে। ঘরে যে...

Read more

এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

by Susanta Khan
February 14, 2026
0
25
এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

সারজিস আলম নাসিরউদ্দিনরা বিএনপিকে হুমকি দিচ্ছে এক মাঘে শীত যায় না। তারা আবার আন্দোলোন করে বিএনপিকেও আওয়ামীলীগের মত দেশ ছাড়া...

Read more

যুদ্ধের লক্ষ্যে ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

by Susanta Khan
January 20, 2026
0
18
যুদ্ধের লক্ষ্যে  ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা  সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

বাংলাদেশের  সেনাপ্রধানকে নিয়ে ভারতের সেনাপ্রধান মুখ খুলতেই কি নড়েচড়ে বসল, ইউনূসের জামাতী সরকার। ভারতের সেনাপ্রধানের আশ্বাস এবং বিশ্বাস ছিল দুই...

Read more

দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক প্রতিরক্ষায় গলায় গলায় পাকিস্তান-বাংলাদেশ।

by Partha Hazra
January 10, 2026
0
22
দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক  প্রতিরক্ষায় গলায় গলায়  পাকিস্তান-বাংলাদেশ।

সন্তান বিপদে পড়লে সে তো বাবার কাছে যাবেই এটাই স্বাভাবিক। কিন্তু যে সন্তানের জন্ম আটকাতে বাবার বড় ভূমিকা থাকে পরবর্তীতে...

Read more

এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত। আঃলীগ ফিরলে কি হবে?

by Susanta Khan
January 10, 2026
0
19
এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত।  আঃলীগ ফিরলে কি হবে?

এনসিপি তৈরী  করেছিল জামাত। মানে শিক্ষিত মার্জিত ছাত্রদের সামনে রেখে পিছন থেকে আন্দোলোন চালিয়ে গিয়েছিল জামাত। তার জন্য তারা এই...

Read more

বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

by Susanta Khan
January 9, 2026
0
10
বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

এনসিপির অবস্থা এখন জলে কুমির আর ডাঙায় বাঘ। তাদের এখন বাঁচার মরিয়া চেষ্টা। কিন্তু যার কাছে আশ্রয় নিতে যায়, সেই...

Read more

হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

by Rupendu Das
December 4, 2025
0
19
হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

বঙ্গোপসাগরে ব্রহ্মোসের গর্জন। সোমবার ভারতীয় সেনা সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের পরীক্ষা চালিয়েছে। ভারতীয় সেনার ব্রহ্মস ইউনিটে দক্ষিণ কম্যান্ড এবং তিন...

Read more

হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

by Rupendu Das
November 21, 2025
0
27
হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

দিল্লির কেল্লাকাণ্ডের তদন্ত রিপোর্টে ভারতের গোয়েন্দা সংস্থা স্পষ্ট উল্লেখ করে যে পাক সন্ত্রাসীরা বাংলাদেশের মাটি ব্যবহার করেছিল। সেই রিপোর্টে তদারকি...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি