কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত পর্যটক ও ভারত-পাকিস্তান সংঘর্ষে শহিদ সেনা-জওয়ানদের সম্মানে নীরবতা পালনকে কেন্দ্র করে শাসক ও বিরোধী দলের ধুন্ধুমার। দু’পক্ষের মারামারিতে আহত হয়েছেন ছয় জন, ভাঙচুর করা হয়েছে একটি বাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।
পূর্ব মেদিনীপুরের গোপালহাজরা গ্রামে শীতলা পূজায় কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত পর্যটক, ভারতের প্রত্যাঘাতে শহিদ সেনা-জওয়ানদের সম্মানে নীরবতা পালনকে কেন্দ্র করে শাসক ও বিরোধী দলের ধুন্ধুমার। পুজো শেষ হওয়ার পর বিনয় দোলুই নামের এক যুবক মাইকে ঘোষণা করেন, ভারত-পাকিস্তানের যুদ্ধে নিহত জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হবে। সেই সঙ্গে কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত পর্যটকদের স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। গ্রামবাসীদের অনেকেই তাতে সমর্থন জানান। গ্রামীণ পুজোয় শহিদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন হবে কেন? প্রশ্ন তুলে বেঁকে বসেন এলাকার বেশ কিছু তৃণমূলের সমর্থক ও নেতা। এরপরই বচসা শুরু হয় দু-পক্ষের, বচসা থেকে মারামারি তাতেই আহত হয়েছেন দু’পক্ষের ছয় জন। শহিদ জওয়ানদের সম্মানে নীরবতাকে কেন্দ্র করে ভাঙচুর করা হয়েছে একটি বাড়ি। দু’পক্ষই অভিযোগ দায়ের হয়েছে পাঁশকুড়া থানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী।
ঘটনা প্রসঙ্গে পঞ্চায়েতের উপ-প্রধান তুষার কান্তি দোলুই বলেন, কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত পর্যটক ও শহিদ সেনা-জওয়ানদের সম্মানে নীরবতা পালনকে কেন্দ্র করে বাঁধা এটা নজির বিহীন ঘটনা। এরা এসব করে প্রক্ষান্তরে পাকিস্তানকেই সমর্থন করছে।
সূর্যকান্ত দোলুই বলেন, গ্রামে শীতলা পূজায় জঙ্গি হামলায় নিহত পর্যটক ও ভারত-পাকিস্তান সংঘর্ষে শহিদ সেনা-জওয়ানদের সম্মানে নীরবতা পালন হবে যা মাইকে ঘোষণা হয়। এরপরই কয়েক জন দুস্কৃতি এসে অতর্কিত হামলা চালায়, তাতে মহিলা শিশু সহ আহত হয়েছেন ছয় জন। ঘটনায় আতঙ্কিত গোটা গ্রামের সাধারন মানুষ।












Discussion about this post