“নিরপেক্ষভাবে ডিউটি আমার দায়িত্ব। আমাদেরকে আপনি চাকরি দেননি যে চাকরি কেড়ে নেবার ভয় দেখাবেন! আমাদের এখনো ট্রেনিং সম্পন্ন হয়নি। তবুও আমরা যতটুকু জানতে পেরেছি মৃত মানুষদের নাম বাদ দিতে হবে। সমস্ত ভুয়া ভোটার বাদ দিতে হবে। মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য দুর্গাপুরের বাসিন্দা বুথ লেভেল অফিসার চিরঞ্জিত ধীবরে।
রাজ্যের ভোটার তালিকা সংশোধন নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। ইতিমধ্যে রাজ্য নির্বাচন কমিশন শুরু করেছে নির্বাচনী প্রক্রিয়া। বি এল ও দের নিয়ে কলকাতায় প্রথম দফা বৈঠক করেছেন রাজ্য নির্বাচন কমিশন। এরপরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের প্রশাসনিক সভা থেকে বি এল ওদের উদ্দেশ্যে বলেন আপনারা নির্বাচনের নোটিফিকেশন হলেই নির্বাচন কমিশনের কর্মচারী, তার আগে বা পরে আপনারা কিন্তু রাজ্য সরকারের অধীনস্থ কর্মচারী।
এরপরেই রাজ্যের বিরোধী দলগুলি মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের কড়া সমালোচনা করেন। এরই মধ্যে দুর্গাপুরের বাসিন্দা বুথ লেভেল অফিসার চিরঞ্জিত ধীবর মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেন, ভুয়ো ভোটার পেলে অবশ্যই বাদ দেবো, নিরপেক্ষভাবে ডিউটি আমার দায়িত্ব। আমাদেরকে আপনি চাকরি দেননি যে চাকরি কেড়ে নেবার ভয় দেখাবেন! আমাদের এখনো ট্রেনিং সম্পন্ন হয়নি। তবুও আমরা যতটুকু জানতে পেরেছি মৃত মানুষদের নাম বাদ দিতে হবে। সমস্ত ভুয়া ভোটার বাদ দিতে হবে।
বুথ লেভেল অফিসার চিরঞ্জিত ধীবর বলেন, “আমাদের এখনও ট্রেনিং সম্পন্ন হয়নি। তবুও আমরা যতটুকু জানতে পেরেছি মৃত মানুষদের নাম বাদ দিতে হবে। সমস্ত ভুয়ো ভোটার বাদ দিতে হবে। সংবাদ মাধ্যমে আমরা এমনটাও জানতে পেরেছি বাংলাদেশেও ভোটার কার্ড রয়েছে আবার এদেশেও ভোটার কার্ড রয়েছে। এছাড়াও কোন ব্যক্তির কোন এলাকায় ভোটার কার্ড রয়েছে কিন্তু সেই ব্যক্তি সেই এলাকায় থাকেন না। কিন্তু তার ভোট পড়ে যাচ্ছে সব নির্বাচনে। এরকম নানা সমস্যা রয়েছে। সেই জন্যই সারাদেশ জুড়ে এই প্রক্রিয়া চলছে। আমরা সঠিকভাবে কাজ করতে চাই”।












Discussion about this post