এই মুহূর্তে রাজ্য সরকার একাধিক মামলা লড়ছে। তার জন্য কারি কারি টাকা খরচ করে আইনজীবী নিয়োগ করা হলেও, সরকারের মনের মত রায় এনে দিতে ব্যর্থ হচ্ছেন রাজ্য সরকারের আইনজীবীরা। বিভিন্ন সময় রাজ্য সরকারের মুখ পুড়ছে। কখনো সুপ্রিম কোর্টে, আবার কখনো হাইকোর্টে। নাস্তানাবুদ হতে হচ্ছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে ফেরদৌস শামীম এর মত আইনজীবীদের কাছে। এদিন দেখা গেল, কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে নাস্তানাবুদ করলেন ফেরদৌস শামীম। প্রাথমিক শিক্ষক নিয়োগ বাতিল সংক্রান্ত মামলার ফেরদৌস শামীম রাজ্য সরকারের তিন আইনজীবীর মুখ বন্ধ করিয়ে ছাড়লেন। সেখানে বলা যায়, আইনজীবী ফেরদৌস শামীম কার্যত রাজ্য সরকারের তিন আইনজীবীরর সামনে নিজের বক্তব্য পেশ করে তাক লাগিয়ে দিলেন। কার্যত নিজের বক্তব্য যুক্তি দিয়ে বিচারপতির এজলাসে আলাদা গুরুত্ব রাখলেন। অনেকে আবার বলছেন, আতঙ্কের নাম ফেরদৌস শামীম।
এই প্রসঙ্গে বিরোধীরা আবার কটাক্ষ করে বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে একাই গুটিয়ে দিলেন ফেরদৌস শামীম। প্রসঙ্গত, রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে অনেকগুলি মামলা চলছে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে। সম্প্রতি, হাজার হাজার শিক্ষকের চাকরি বাতিলের ঘটনায় তোলপাড় ফেলে দিয়েছে গোটা রাজ্যজুড়ে। মুখ পুড়েছে রাজ্য সরকারের। আর সেই জায়গায় দাঁড়িয়ে, আদালতের শুনানির ফুটেজ সামনে আসতেই দেখা যাচ্ছে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আইনজীবীদের নাস্তানাবুদ হতে হচ্ছে। বলছে ওয়াকিবহুল মহল।












Discussion about this post