• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
খালেদা জিয়া রাষ্ট্রপতি হলে বদলে যাবে বাংলাদেশের রাজনীতি! জেনারেল ওয়াকারের কি হবে?

খালেদা জিয়া রাষ্ট্রপতি হলে বদলে যাবে বাংলাদেশের রাজনীতি! জেনারেল ওয়াকারের কি হবে?

administrator by administrator
1 year ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
32
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে বেগম খালেদা জিয়ার নাম প্রস্তাব করলেন পিনাকী ভট্টাচার্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি-র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার হাতেই রাষ্ট্র সুরক্ষিত থাকবে বলে দাবি করেছেন প্রবাসী স্বঘোষিত এই সমাজকর্মী। তাঁর ফেসবুক পোস্ট সামনে আসতেই বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। অনেকেই প্রশ্ন তুলছেন, বর্তমান সংবিধান অনুযায়ী কিভাবে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করা যায়? এটা কার্যত অসম্ভব, কারণ গত বছর ৫ আগস্ট রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের সংসদ ভেঙে দিয়েছিলেন। আবার কোনও কোনও মহল দাবি করছেন, মুহাম্মদ ইউনূসের বাংলাদেশে সবই সম্ভব। সেটা যাই হোক, যদি সাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে বেগম খালেদা জিয়াকে বসানো যায়, তাহলে সেই দেশে রাজনৈতিক অঙ্ক পাল্টে যাবে।

ADVERTISEMENT

গত সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে পিনাকী ভট্টাচার্য লেখে, “নতুন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি যার হাতে স্বাধীনতা, সার্বভৌমত্ব আর জাতীয় মর্যাদার পতাকা সব সময় সুরক্ষিত ও সমুন্নত থাকবে”। এই পোস্টটি শেয়ার করার কিছুক্ষণ আগেই পিনাকী আরেকটি পোস্ট শেয়ার করেছিলেন। সেখানে তিনি বলেন, “চুপ্পু যাইতেছে, কে হইতেছে নতুন প্রেসিডেন্ট? উত্তর পাইতে একটু অপেক্ষা করেন”। সবমিলিয়ে একটা টানটান রোমহর্ষক ব্যাপার। বর্ষিয়ান বিএনপি নেত্রী খালেদা জিয়া যদি রাষ্ট্রপতি হন বাংলাদেশের, তাহলে কার কী লাভ, আর কার কার সমস্যা হবে, সেটাই এখন মূল চর্চার বিষয় বাংলাদেশে।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

পদ্মাপাড়ের রাজনৈতিক বিশ্লেষকদের একটা অংশ বলছেন, কোনও ভাবে যদি সাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করা যায়, তাহলে তিনি হবেন বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি। এটা শিক্ষিত ও মধ্যবিত্ত সমাজের কাছে একটা বড় বার্তা দেওয়া যাবে। সেই সঙ্গে বিএনপিকেও হাতে রাখতে পারবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এই মুহূর্তে বাংলাদেশে নির্বাচন করানোর থেকেও তাঁর ক্ষমতায় থাকাটা বেশি জরুরি। এনসিপি-র মতো কয়েকটি রাজনৈতিক দল জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোট করানোর দাবি জানাচ্ছে। আবার জামায়তে ইসলামীর মতো কয়েকটি কট্টরপন্থী দল সংস্কার, সংবিধান পরিবর্তনের মতো দাবিতে গণভোট চাইছেন। খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করা গেলে সেই দাবিগুলি পরপর মেটানো সম্ভব হবে ইউনূসের। ফলে জাতীয় নির্বাচনও যেমন পিছবে, তেমনই তিনি আরও কিছু সময় ক্ষমতায় থাকতে পারবেন। খালেদা জিয়া রাষ্ট্রপতি হলেই বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানকে বরখাস্ত করা খুব সহজ হয়ে যাবে মুহাম্মদ ইউনূসের কাছে। কারণ, আওয়ামী লীগ সরকারের আমলে যে দুজন এখনও বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতায় বসে আছেন, তাঁরা হলেন সাহাবুদ্দিন চুপ্পু এবং জেনারেল ওয়াকার। খালেদা জিয়া রাষ্ট্রপতি হলে এক ঢিলে দুই পাখি মারতে পারবেন মুহাম্মদ ইউনূস। এগুলো যেমন সুবিধার দিক, তেমনই কয়েকটি অসুবিধা রয়েছে।

জামায়তে ইসলামী বাংলাদেশ যেমন নারী ক্ষমতায়নে বিশাসী নয়। ফলে জামাতের পক্ষ থেকে মৃদু প্রতিবাদ আসতে পারে। যদিও কেউ কেউ বলছেন রাষ্ট্রপতি যেহেতু সাম্মানিক ও অলঙ্করিক পদ, তাঁর কোনও নির্বাহী ক্ষমতা নেই। ফলে জামাতকে বুঝিয়ে রাজি করানো সম্ভব। অপরদিকে রাজনৈতিক ওয়াকিবহাল মহল মনে করছেন, এমন একটা জুটি এই মুহূর্তে বাংলাদেশে দরকার, যারা থাকলে নির্বাচন চেয়ে ঘনঘন দরবার কেউ করবে না। অর্থাৎ বিএনপি ও তাঁদের সহযোগী দলগুলি। বর্ষীয়ান বিএনপি নেত্রী, যিনি শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে সবচেয়ে শ্রদ্ধেয় এবং জনপ্রিয় নেত্রী তাঁকেই যদি রাষ্ট্রপতি পদে বসিয়ে দেওয়া যায়, তাহলে স্থানীয় নির্বাচন ও বিভিন্ন সংস্কারমূলক কাজগুলি যেমন সংবিধান পরিবর্তন করা সম্ভব হয়ে যাবে মুহাম্মদ ইউনূস এবং তাঁর বাহিনীর কাছে।
কিন্তু এটা যদি সম্ভব করতে পারেন মুহাম্মদ ইউনূস, তাহলে সবচেয়ে বেশি যিনি বিপদে পড়বেন, তিনি হলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। কারণ, এই সেনাপ্রধান শেখ হাসিনার আত্মীয় এবং গত বছর ৫ আগস্ট তাঁকে বাংলাদেশ থেকে চুপিসাড়ে বের করে দিয়েছেন বলে অভিযোগ। জানা যায়, বিএনপিও চায় না সেনাপ্রধান জেনারেল ওয়াকার থাকুক। কারণ তারেক রহমানের ওপর বাংলাদেশ সেনাবাহিনীর একটা গোপন নিষেধাজ্ঞা রয়েছে। যার ফলে তারেক লন্ডন ছেড়ে ঢাকায় আসতে পারছেন না, বা ভয় পাচ্ছেন। খালেদা জিয়া রাষ্ট্রপতি হলেই তারেকের সেই ভয় কেটে যাবে এবং তিনি বাংলাদেশে ফিরবেন বীরের বেশে। রাজনৈতিক নানান মারপ্যাচের কথা চিন্তা করেই পিনাকী ভট্টাচার্য এই মাস্টারস্ট্রোক দিলেন বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। এখন দেখার, অসুস্থ খালেদা জিয়া কি বলেন।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

“ধর্ষণ একটি ছোট্ট ঘটনা” মুখ্যমন্ত্রীর পদাঙ্ক অনুসরণ মানসের, তবে ২৪ ঘণ্টাতেই খেলেন পাল্টি!

Next Post

আতঙ্কের নাম ফিরদৌস শামিম। মমতা ও তার সরকারকে একাই গুটিয়ে দিলেন

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
83
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
61
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
85
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
83
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
48
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
39
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
48
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
58
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
100
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
37
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
আতঙ্কের নাম ফিরদৌস শামিম। মমতা ও তার সরকারকে একাই গুটিয়ে দিলেন

আতঙ্কের নাম ফিরদৌস শামিম। মমতা ও তার সরকারকে একাই গুটিয়ে দিলেন

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি