• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
হুমায়ুনের হুঙ্কার নতুন দল গড়ছেন, ৫০ আসনে প্রার্থী! তৃণমূলের সংখ্যালঘু ভোটের কি হবে?

হুমায়ুনের হুঙ্কার নতুন দল গড়ছেন, ৫০ আসনে প্রার্থী! তৃণমূলের সংখ্যালঘু ভোটের কি হবে?

administrator by administrator
11 months ago
in রাজনীতি, রাজ্যে
A A
0
ADVERTISEMENT
0
SHARES
72
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

একুশে জুলাইয়ের মঞ্চ থেকে সংখ্যালঘু ইস্যুতে শান দিয়ে তৃণমূল নেত্রী সরব হয়েছিলেন ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের আটক করা এবং বাংলাভাষীদের বাংলাদেশি বলে দেগে দেওয়ার মতো বিষয়ে। ছাব্বিশের ভোটের আগে যখন এটা তৃণমূলের মাস্টারস্ট্রোক বলে ধরে নেওয়া হচ্ছিল, তখনই গলার কাঁটা হয়ে সামনে এলেন তৃণমুলেরই বিধায়ক হুমায়ুন কবীর। তিনি রাজনৈতিক দল গড়বেন, তাহলে কি সংখ্যালঘু ভোট ভাগ হয়ে যাবে?

ADVERTISEMENT

এক বছর আগেই নতুন রাজনৈতিক দল গড়ার কথা জানিয়েছিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এক বছর বাদে ফের একবার তিনি নতুন রাজনৈতিক দল ঘোষণা করার দাবি করলেন। তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রীকে সংবাদমাধ্যমের মাধ্যমে তিনি আগামী ১৫ আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। মুর্শিদাবাদের রেজিনগরের বিধায়কের এহেন হুমকি, শাসকদল তৃণমূল কংগ্রেসকে যথেষ্টই চাপে ফেলেছে, এ কথা বলাই বাহুল্য। কিন্তু কেন নতুন রাজনৈতিক দল গড়তে চাইছেন সংখ্যালঘু এই নেতা?
২০১৫ সালে দল বিরোধী কার্যকলাপের জন্য হুমায়ুন কবীরকে ৬ বছরের জন্য বহিষ্কার করেছিল তৃণমূল কংগ্রেস। ২০১৬ সালের নির্বাচনে তিনি টেবিল চিহ্নে নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়েন মুর্শিদাবাদের রেজিনগর আসন থেকে। কিন্তু হেরে যান। ২০১৮ সালে তিনি বিজেপিতে যোগ দেন, এবং বিজেপির টিকিটে জঙ্গিপুর থেকে লড়াই করেন ২০১৯-এর লোকসভা ভোটে। সেখানেও হেরে যান। এরপরে বহিষ্কারের ছয় বছর পূর্ণ করার পর তিনি আবার তৃণমূলে ফেরেন। তাঁকে মুর্শিদাবাদের ভরতপুর বিধানসভা উপনির্বাচনে দাঁড় করান তৃণমূল নেত্রী, এবং জিতে বিধায়ক হন। অর্থাৎ বিতর্ক চির সঙ্গী হুমায়ুন কবীরের। এক বছর আগেও তিনি মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যে অসন্তুষ্ট হয়েছিলেন। কারণ তৃণমূল তাঁকে শোকজ করেছিল। ক্ষুব্ধ হুমায়ুন সেবারও বলেছিলেন, নতুন দল গড়ে ভোটে লড়বো। সেবার তাঁর বক্তব্য ছিল, ২৬-এর নির্বাচনে নিশ্চই আমাকে তৃণমূল টিকিট দেবে না। আমি সেটা প্রত্যাশাও করি না। আমি নিজেই দল গড়ে টিকিট বিলি করবো।

RelatedPosts

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR বিরাট বার্তা কল্যাণের

SIR NRC আতঙ্ক পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে TMC BJP তরজা তুঙ্গে

 

এক বছর পরও রেজিনগরের বিধায়কের রাগ কমেনি। তিনি ফের ক্ষুব্ধ তৃণমূলের প্রথমসারির নেতাদের বিরুদ্ধে। এবারও তাঁর ঘোষণা, খুব শীঘ্রই নতুন দল গড়ছেন তিনি। আর মুর্শিদাবাদ, মালদা ও নদিয়া জেলার ৫০টি আসনে তিনি প্রার্থী দেবেন। বলা বাহুল্য এই ৫০টি আসন অবশ্যই সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। বিক্ষুব্ধ তৃণমূল বিধায়কের বিস্ফোরক দাবি, ১৫ অগস্ট পর্যন্ত দেখবেন, এরপর ‘অলআউট’ লড়াইয়ে নামবেন। পাশাপাশি তিনি এও জানান, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর কোনও রাগ বা অভিমান নেই। কিন্তু মুর্শিদাবাদ জেলা নেতৃত্ব এবং তৃণমূলের কয়েকজন রাজ্য নেতাদের বিরুদ্ধেই তাঁর মূল ক্ষোভ।

তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তাঁর নতুন দল ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে পথে নামবে। আর এই দলের কর্মকাণ্ড আপাতত তাঁর নিজের জেলা মুর্শিদাবাদ ছাড়াও মালদা, দক্ষিণ দিনাজপুর ও নদিয়াতে ছড়িয়ে থাকবে। হুমায়ুনের দাবি, আপাতত ৫০ থেকে ৫২টি আসনে লড়ার চিন্তাভাবনা হয়েছে।

রাজনৈতিক মহলের বিশ্লেষণ, রেজিনগর, ভরতপুর বিধানসভা কেন্দ্র সংখ্যালঘু অধ্যুষিত। নিজের এলাকায় বেশ শক্ত খুঁটি রয়েছে হুমায়ুনের। তাই তাঁর সম্ভাব্য দলত্যাগ তৃণমূল কংগ্রেসের জন্য যথেষ্ট হুমকি। যদি এই সমস্ত এলাকার সংখ্যালঘু ভোট হুময়ুনের দিকে ঝোঁকে, তাহলে তা গুরুত্বপূর্ণ জেলাগুলিতে তৃণমূল কংগ্রেসের ফলাফলে মারাত্মক প্রভাব ফেলতে পারে। আর বঙ্গ রাজনীতিতে পোড় খাওয়া এই সংখ্যালঘু নেতা যখন জোর গলায় বলছেন, ৫০-৫২ আসনে প্রার্থী দিতে পারবেন, তাহলে বুঝে নিতে হবে তিনি হোমওয়ার্ক করে বসে আছেন। এটাই ভাবাচ্ছে শাসকদলকে। যদিও তৃণমূল নেতা তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তা মানতে নারাজ। তিনি হুমায়ুন কবীরের হুঁশিয়ারিকে পাত্তা দিতেই নারাজ।

রাজ্যে বিধানসভা নির্বাচনের মাত্র এক বছর বাকি রয়েছে। ফলে বিক্ষুব্ধ সংখ্যালঘু বিধায়ক হুমায়ুনের এই পদক্ষেপ নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। চাপে পড়েছে শাসকদলও। কিন্তু ওয়াকিবহাল মহল বলছে, হুমায়ুন কবীর এর আগেও বহুবার নতুন দল গড়ার হুমকি দিয়েছিলেন। এখন দেখার ছাব্বিশের ভোটের আগে তিনি কি করেন।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

বাঁকুড়া জেলার প্রথম ফ্লাই অ্যাশ ব্রিকস্ বন্ধ, অসহায় শ্রমিকরা

Next Post

বাংলাদেশে ঢুকে পড়ল ভারত। ‘মেডিসিন’ ট্রেলার আসল গল্প ‘হাসিনা’! ভয়ে কাঁপুনি মুহাম্মদ ইউনূসের

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

by administrator
March 9, 2026
0
37
ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...

Read more

রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR বিরাট বার্তা কল্যাণের

by administrator
October 30, 2025
0
20
রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR   বিরাট বার্তা কল্যাণের

কলকাতা হাইকোর্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অন্তর্বর্তী রক্ষাকবচ তুলে নিয়েছে। গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন শুভেন্দু...

Read more

SIR NRC আতঙ্ক পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে TMC BJP তরজা তুঙ্গে

by administrator
October 30, 2025
0
20
SIR NRC আতঙ্ক   পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে   TMC BJP তরজা তুঙ্গে

NRC এবং SIR কে ঘিরে তৈরি হওয়া আতঙ্কে SIR ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে উত্তর ২৪ পরগনার পানিহাটির বাসিন্দা প্রদীপ কর...

Read more

অভিষেক গড়ে BLO আসলে তৃণমূল সভাপতি শুভেন্দুর অভিযোগে বিরাট পদক্ষেপে নির্বাচন কমিশনের

by administrator
October 27, 2025
0
12
অভিষেক গড়ে BLO আসলে তৃণমূল সভাপতি   শুভেন্দুর অভিযোগে বিরাট পদক্ষেপে নির্বাচন কমিশনের

ফের একবার বিএলও নিয়োগে গুরুতর অনিয়ম প্রকাশ্যে আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে বুথ লেভেল অফিসার অর্থাৎ...

Read more

কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

by Sumana Sarkar
October 27, 2025
0
18
কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

দুর্গাপুজো করতে না পারার দুঃখ থেকেই জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন রাজা কৃষ্ণচন্দ্র রায়। দুর্গাপুজো, দীপাবলির...

Read more

শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের। ২৬শে নির্বাচনে কি হবে বিরোধী দলনেতার ভাগ্যে?

by Sumana Sarkar
October 25, 2025
0
27
শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের। ২৬শে নির্বাচনে কি হবে বিরোধী দলনেতার ভাগ্যে?

২০২২ সালে শুভেন্দু অধিকারীকে দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট। যার ফলে তাঁর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি...

Read more

ভক্তদের সাথেই নাচেন মা বামা কালী ৫০০ বছর ধরে চলছে এই রীতি

by administrator
October 23, 2025
0
40
ভক্তদের সাথেই নাচেন মা বামা কালী   ৫০০ বছর ধরে চলছে এই রীতি

শান্তিপুর মানেই ঐতিহ্য ও ইতিহাস সাথে বামা কালী। বামা কালী এখন সকলের মুখে মুখে। বছরের পর বছর ধরে মায়ের অলৌকিক...

Read more

পার্থর আসনে শোভন। আসন্ন নির্বাচনে বেহালা পশ্চিমে তৃণমূলের প্রার্থী দিদির প্রিয় কানন!

by Sumana Sarkar
October 22, 2025
0
34
পার্থর আসনে শোভন। আসন্ন নির্বাচনে বেহালা পশ্চিমে তৃণমূলের প্রার্থী দিদির প্রিয় কানন!

ফের নতুন করে তৃণমূলের অন্দরে কি বদলে যাচ্ছে সমীকরণ? পার্থ চট্টোপাধ্যায়ের দীর্ঘদিনের জেল যাত্রার জন্যই কি পার্থর কেন্দ্রে এগিয়ে দেওয়া...

Read more

জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

by administrator
October 22, 2025
0
44
জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা  বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

জ্যোতি বসু এই মানুষটার নাম সকলেরই জানা। ১৯৭৭ থেকে ২০০০ টানা ২৩ বছর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০০ সালে...

Read more

মমতাকে অসুর দমনের ক্ষমতা দিন কালী মায়ের কাছে কল্যাণের আরতি

by administrator
October 22, 2025
0
29
মমতাকে অসুর দমনের ক্ষমতা দিন   কালী মায়ের কাছে কল্যাণের আরতি

রীতি - নীতি মেনে বাঁকুড়ায় দোলতলার মোলডুবকার বাড়িতে কালী পুজো করেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ১৯২৬ সালে পুজোটি শুরু...

Read more
Next Post
বাংলাদেশে ঢুকে পড়ল ভারত। ‘মেডিসিন’ ট্রেলার আসল গল্প ‘হাসিনা’! ভয়ে কাঁপুনি মুহাম্মদ ইউনূসের

বাংলাদেশে ঢুকে পড়ল ভারত। 'মেডিসিন' ট্রেলার আসল গল্প 'হাসিনা'! ভয়ে কাঁপুনি মুহাম্মদ ইউনূসের

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি