• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
‘আপনারা স্টেট গভর্নমেন্টের চাকরি করেন’ বিএলও-দের কি হুমকি দিলেন মুখ্যমন্ত্রী?

‘আপনারা স্টেট গভর্নমেন্টের চাকরি করেন’ বিএলও-দের কি হুমকি দিলেন মুখ্যমন্ত্রী?

administrator by administrator
11 months ago
in রাজনীতি, রাজ্যে
A A
0
ADVERTISEMENT
0
SHARES
79
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন নিয়ে ক্রমেই সুর চড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি বোলপুরে এক প্রশাসনিক বৈঠক করেন। সেখানে তিনি নির্বাচন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অংশ বিএলও-দের বার্তা দিলেন, ‘আপনারা স্টেট গভর্নমেন্টের চাকরি করেন, অযথা কাউকে হেনস্থা করবেন না’! প্রশ্ন উঠছে, এটা বার্তা না হুমকি?

ADVERTISEMENT

বিহারে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন করছে নির্বাচন কমিশন। এই গোটা প্রক্রিয়া নিয়েই বিতর্ক তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টেও চলছে মামলা। তবে এখনও পর্যন্ত এই প্রক্রিয়ায় হস্তক্ষেপ বা স্থগিতাদেশ দেয়নি সর্বোচ্চ আদালত। জানা যাচ্ছে পশ্চিমবঙ্গেও একই প্রক্রিয়া শুরু করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। যা নিয়ে প্রবল আতঙ্কিত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সোমবার বীরভূমের বোলপুরে এক প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি এক বিস্ফোরক দাবি করেন। তাঁর দাবি, পশ্চিমবঙ্গ থেকে প্রায় এক হাজার কর্মীকে দিল্লিতে নিয়ে গিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমি জানতামই না। এরপরেই কার্যত হুমকির সুরে তিনি রাজ্যের বুথ স্তরের আধিকারিক বা বিএলও-দের উদ্দেশ্যে বলেন, “ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর দায়িত্ব নেয় নির্বাচন কমিশন। তার আগে এবং পরে রাজ্য সরকারের হাতেই প্রশাসনিক দায়িত্ব থাকে। আপনারা রাজ্য সরকারের চাকরি করেন। কোনও মানুষকে অযথা হেনস্থা করবেন না।”

RelatedPosts

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR বিরাট বার্তা কল্যাণের

SIR NRC আতঙ্ক পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে TMC BJP তরজা তুঙ্গে

এই ব্যাপারে জেলাশাসকদের ‘চোখ-কান খুলে রাখার’ পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আসলে বিহারের মতো এই রাজ্যেও ভোটার তালিকায় নিবিড় সংশোধনী করতে চলেছে নির্বাচন কমিশন। যদিও তাঁরা এখনও কোনও বিজ্ঞপ্তি জারি করেনি। তবুও এই রাজ্যে এসআইআর শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী। তাই তিনি আগাম প্রস্তুতি নিতে চাইছেন। কিন্তু প্রশ্ন উঠছে, রাজ্য সরকারি কর্মচারীদের কি হুমকি দিলেন? প্রসঙ্গত, নির্বাচন কমিশনের তালিকা অনুযায়ী, শিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মী, পঞ্চায়েত সচিব, পোস্টম্যান, স্বাস্থ্যকর্মী, চুক্তিভিত্তিক শিক্ষক, বিএলও তালিকায় পড়েন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর ইতিমধ্যেই কলকাতার নজরুল মঞ্চে বিএলও-দের বিশেষ প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে। জেলা ধরে ধরে তাঁদের প্রশিক্ষণ চলছে। বিএলও-দের দাবি, এসআইআর নিয়েও তাঁদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তার মধ্যে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ বলছেন, যে হাজার জনের দিল্লি যাওয়ার কথা বলছেন, তা রাজ্য সরকার জানবে না তা কখনওই হতে পারে না। অযথা জলঘোলা করতেই মুখ্যমন্ত্রী এই কথা বলেছেন। এদিন বোলপুরে মুখ্যমন্ত্রী বলেন, ‘ইলেকশন কমিশন যখন ভোটের নির্ঘণ্টের নোটিফিকেশন জারি করে, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আওতায় চলে যায়। তার আগে রাজ্য সরকার। আবার ভোটের পরেও রাজ্য সরকার।’

মুখ্যন্ত্রী আসলে সরকারি আধিকারিকদের প্রশিক্ষণের বিষয়েই এই দাবি করছেন। কিন্তু বিশ্লেষকদের প্রশ্ন, জাতীয় নির্বাচন কমিশন তো দেশের অন্যতম সাংবিধানিক প্রতিষ্ঠান। তাঁরা যদি কোনও স্পেশাল ড্রাইভ করতে চান তখন সেটা করতেই পারেন। ২০০২ সালেও গোটা ভারতে এসআইআর হয়েছিল। তখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী আসনে ছিলেন, তাই তিনি স্বাগত জানিয়েছিলেন। আজ তিনি সরকারে বসে কেন এর বিরোধিতা করছেন? বিশ্লেষকদের দাবি, পশ্চিমবঙ্গ তো আর ভারতের বাইরে নয়, তাই কেন্দ্রীয় আইন, কেন্দ্রীয় সংস্থাকে মানবো না একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে তিনি এই কথাগুলি বলতে পারেন না। রাজ্য সরাকরি কর্মী হলেও নির্বাচন কমিশনের হয়ে এই বিএলওরাই ভোটার তালিকার প্রাথমিক সার্ভে করেন। প্রয়োজনীয় সংশোধন করেন। এসআইআর আবহে তাদের ভূমিকা অনেকটাই গুরুত্বপূর্ণ। সেখানে দাঁড়িয়ে তাঁদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর এই বার্তা যথেষ্টই তাৎপর্যপূর্ণ। বিজেপির মুখপাত্র অমিত মালব্য মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে নিয়ে বিতর্ক সৃষ্টি করতে দেরি করেননি। তিনি এক্স হ্যান্ডলে সেই বক্তব্যের ভিডিও ফুটেজ তুলে ধরে লেথেন, মমতা এখন সরাসরি থ্রেট করা শুরু করেছেন। তিনি জানেন, ভুয়ো ভোট ছাড়া জেতা সম্ভব নয়।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

সীমান্তে অ্যাকশন ভারতীয় সেনার। অনুপ্রবেশকারীদের ঝেটিয়ে বিদায়। BSF ভয়ে পিছু হাঁটলো সেনাপ্রধান ওয়াকার!

Next Post

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বাড়ছে ইউনূসের। বিস্ফোরক রিপোর্ট ট্রাম্পের। বড় অ্যাকশনের পথে আমেরিকা!

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

by administrator
March 9, 2026
0
36
ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...

Read more

রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR বিরাট বার্তা কল্যাণের

by administrator
October 30, 2025
0
20
রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR   বিরাট বার্তা কল্যাণের

কলকাতা হাইকোর্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অন্তর্বর্তী রক্ষাকবচ তুলে নিয়েছে। গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন শুভেন্দু...

Read more

SIR NRC আতঙ্ক পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে TMC BJP তরজা তুঙ্গে

by administrator
October 30, 2025
0
20
SIR NRC আতঙ্ক   পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে   TMC BJP তরজা তুঙ্গে

NRC এবং SIR কে ঘিরে তৈরি হওয়া আতঙ্কে SIR ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে উত্তর ২৪ পরগনার পানিহাটির বাসিন্দা প্রদীপ কর...

Read more

অভিষেক গড়ে BLO আসলে তৃণমূল সভাপতি শুভেন্দুর অভিযোগে বিরাট পদক্ষেপে নির্বাচন কমিশনের

by administrator
October 27, 2025
0
12
অভিষেক গড়ে BLO আসলে তৃণমূল সভাপতি   শুভেন্দুর অভিযোগে বিরাট পদক্ষেপে নির্বাচন কমিশনের

ফের একবার বিএলও নিয়োগে গুরুতর অনিয়ম প্রকাশ্যে আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে বুথ লেভেল অফিসার অর্থাৎ...

Read more

কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

by Sumana Sarkar
October 27, 2025
0
18
কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

দুর্গাপুজো করতে না পারার দুঃখ থেকেই জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন রাজা কৃষ্ণচন্দ্র রায়। দুর্গাপুজো, দীপাবলির...

Read more

শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের। ২৬শে নির্বাচনে কি হবে বিরোধী দলনেতার ভাগ্যে?

by Sumana Sarkar
October 25, 2025
0
27
শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের। ২৬শে নির্বাচনে কি হবে বিরোধী দলনেতার ভাগ্যে?

২০২২ সালে শুভেন্দু অধিকারীকে দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট। যার ফলে তাঁর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি...

Read more

ভক্তদের সাথেই নাচেন মা বামা কালী ৫০০ বছর ধরে চলছে এই রীতি

by administrator
October 23, 2025
0
40
ভক্তদের সাথেই নাচেন মা বামা কালী   ৫০০ বছর ধরে চলছে এই রীতি

শান্তিপুর মানেই ঐতিহ্য ও ইতিহাস সাথে বামা কালী। বামা কালী এখন সকলের মুখে মুখে। বছরের পর বছর ধরে মায়ের অলৌকিক...

Read more

পার্থর আসনে শোভন। আসন্ন নির্বাচনে বেহালা পশ্চিমে তৃণমূলের প্রার্থী দিদির প্রিয় কানন!

by Sumana Sarkar
October 22, 2025
0
34
পার্থর আসনে শোভন। আসন্ন নির্বাচনে বেহালা পশ্চিমে তৃণমূলের প্রার্থী দিদির প্রিয় কানন!

ফের নতুন করে তৃণমূলের অন্দরে কি বদলে যাচ্ছে সমীকরণ? পার্থ চট্টোপাধ্যায়ের দীর্ঘদিনের জেল যাত্রার জন্যই কি পার্থর কেন্দ্রে এগিয়ে দেওয়া...

Read more

জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

by administrator
October 22, 2025
0
42
জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা  বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

জ্যোতি বসু এই মানুষটার নাম সকলেরই জানা। ১৯৭৭ থেকে ২০০০ টানা ২৩ বছর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০০ সালে...

Read more

মমতাকে অসুর দমনের ক্ষমতা দিন কালী মায়ের কাছে কল্যাণের আরতি

by administrator
October 22, 2025
0
29
মমতাকে অসুর দমনের ক্ষমতা দিন   কালী মায়ের কাছে কল্যাণের আরতি

রীতি - নীতি মেনে বাঁকুড়ায় দোলতলার মোলডুবকার বাড়িতে কালী পুজো করেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ১৯২৬ সালে পুজোটি শুরু...

Read more
Next Post
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বাড়ছে ইউনূসের। বিস্ফোরক রিপোর্ট ট্রাম্পের। বড় অ্যাকশনের পথে আমেরিকা!

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বাড়ছে ইউনূসের। বিস্ফোরক রিপোর্ট ট্রাম্পের। বড় অ্যাকশনের পথে আমেরিকা!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি