নবান্ন অভিযানে আহত তিলোত্তমার মায়ের বেসরকারি হাসপাতালের চিকিৎসার রিপোর্ট নিয়ে ক্ষুব্ধ তিলোত্তমার বাবা। বেসরকারি হাসপাতালের ভূমিকা নিয়ে প্রশ্ন এবং উপহাস তিলোত্তমার বাবার। ঘটে যাওয়া গোটা ঘটনা এবং পুলিশের লাঠিচার্জের বিরুদ্ধে মেইল করে এফআইআর দায়ের
নবান্ন অভিযানে আহত তিলোত্তমার মায়ের বেসরকারি হাসপাতালের চিকিৎসার রিপোর্ট নিয়ে ক্ষুব্ধ তিলোত্তমার বাবা। বেসরকারি হাসপাতালের ভূমিকা নিয়ে প্রশ্ন এবং উপহাস তিলোত্তমার বাবার। বেসরকারি হাসপাতালে রিপোর্টে সন্তুষ্ট নয় তিলোত্তমার বাবা, পুলিশের কাছে মেইলে অভিযোগ দায়ের করছেন। বেসরকারি হাসপাতালের দেওয়া গতকালের রিপোর্ট ও আজকে রিপোর্টের মধ্যে যথেষ্ট ফারাক রয়েছে। রিপোর্টে বলা হয়েছে একটা র্যালি থেকেই দুর্ঘটনা ঘটেছে। কিন্তু পুলিশ যে মেরে এই ঘটনা ঘটিয়েছে সেটার কোন উল্লেখ নেই,অভিযোগ তিলোত্তমার বাবার। হাসপাতালে দেওয়া রিপোর্ট ফিরিয়ে দিয়েছেন তিলোত্তমার বাবা। ঘটে যাওয়া গোটা ঘটনা এবং পুলিশের লাঠিচার্জের বিরুদ্ধে মেইল করে এফআইআর দায়ের করবেন তিলোত্তমার বাবা, সাংবাদিকদের এমনটাই জানালেন তিনি।












Discussion about this post