সোমবার থেকেই সর্বসাধারণ যাত্রী নিয়ে রানাঘাট থেকে শিয়ালদা উদ্দেশে রওনা এসি লোকাল ট্রেনের । সকাল থেকেই আগ্রহের সঙ্গে ট্রেনে চড়তে ভিড় যাত্রী সাধারণের। নির্ধারিত সময় সকাল ৮:২৯ মিনিটে ট্রেন রানাঘাট স্টেশন থেকে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিল এসি লোকাল ট্রেন। পূর্ব রেলের অভাবনীয় পরিকল্পনা জানালেন যাত্রীরা। ট্রেন সময়সুচি ও ভাড়া জানিয়ে দিল পূর্ব রেল। দেখে নিন এক নজরে ভাড়ার তালিকা

রবিবারই আনুষ্ঠানিক ভাবে শিয়ালদা স্টেশন থেকে উদ্বোধন করা হয়েছে শিয়ালদা ডিভিশনের প্রথম এসি লোকাল ট্রেনের। কেন্দ্রের দুই প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার সহ বিজেপি সাংসদ এবং রাজ্যসভার সাংসদরা উপস্থিত ছিলেন গতদিনের অনুষ্ঠানে। তারপর শিয়ালদা থেকে রানাঘাটে আসে এসি লোকাল আজ জনসাধারণের জন্য ট্র্যাকে দৌড়াচ্ছে বাংলার প্রথম এসি লোকাল ট্রেন। সোমবার সকাল থেকেই সাধারণ মানুষের মধ্যে উদ্দীপনা শেষ ছিল না এসি লোকাল ট্রেনে চড়ে শিয়ালদা উদ্দেশ্যে রওনা হওয়ার। নির্ধারিত সময় সকাল ৮:২৯ মিনিটে ট্রেন রানাঘাট থেকে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিল এসি লোকাল ট্রেন।
পূর্ব রেলের অভাবনীয় পরিকল্পনা জানালেন যাত্রীরা। তারা কোনদিন ভাবতেও পারেনি সাধারণ মানুষ এসি লোকাল ট্রেনে চড়ে শিয়ালদা যাবেন। তবে তাদের একটাই চিন্তা সাধারণ যাত্রীরা কতটা ঠিকঠাক ভাবে রাখতে পারবে এই এসি লোকাল ট্রেন।
রানাঘাট থেকে শিয়ালদহ যেতে আর কোন কষ্ট করতে হবে না বলেও আশাবাদী তারা। একজোড়া লোকাল ট্রেন পেয়ে অত্যন্ত খুশি রানাঘাট থেকে শিয়ালদহ গামী রেল যাত্রীরা।
চালকের কথায় এই ট্রেনে রয়েছে স্বয়ংক্রিয় দরজার সুবিধা, যেখানে ট্রেন জোরে চললেও পড়ে যাওয়ার সম্ভাবনা একদমই নেই। সাথে খুব কম সময়ে গাড়ির গতিসীমা ১১০কিমি/প্রতি ঘন্টা তোলা যাবে।
এদিন ট্রেনটির প্রথম যাত্রা ছিল তাই অনেক যাত্রী ভুল করে উঠে পড়লেও ফাইন দিতে অনেককেই। চলন্ত গাড়ির ভিতর টিকিট পরীক্ষক সহ আরপিএফ ছিল পর্যাপ্ত।












Discussion about this post