আর্থিক দুর্নীতির অভিযোগে সিবিআই হাতে গ্রেফতার মালদা মেডিকেল কলেজের ফেসিলিটি ম্যানেজার। বিভিন্ন সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে মোটা টাকার আর্থিক দুর্নীতিতে বিগত দিনে গ্রেফতার হয়েছিলেন অভিজিৎ দাস।
গত চার মাস আগে আলিপুরদুয়ার সরকারি হাসপাতাল থেকে স্থানান্তরিত হয়ে মালদা মেডিকেল কলেজের ফেসিলিটি ম্যানেজার হিসেবে যোগদান করেন অভিজিৎ দাস। আলিপুরদুয়ারের আগে তিনি বরাহনগর বিধানসভা কেন্দ্রের বরাহনগর স্টেট জেনারেল হাসপাতালে ওয়ার্ড মাস্টার পদে কর্মরত ছিলেন। বিভিন্ন সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে মোটা টাকার আর্থিক দুর্নীতিতে বিগত দিনে গ্রেফতার হয়েছিলেন অভিজিৎ দাস। মূলত কলকাতার আলিপুর হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছিল অভিজিৎ দাস। এস.আই পদমর্যাদার একজন সিবিআই আধিকারিক সহ মোট তিনজন এদিন মালদা মেডিকেল কলেজের ফেসিলিটি ম্যানেজার অভিজিৎ দাসকে গ্রেফতারের পর ইংরেজবাজার থানায় নিয়ে যায়। পরে সিবিআই কর্তারা সেখান থেকেই পুলিশি সহযোগিতা নিয়ে মালদা আদালতের ট্রানজিট রিমান্ডের মাধ্যমে কলকাতায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। এদিন মালদা মেডিকেল কলেজের ফেসিলিটি ম্যানেজার অভিজিৎ দাস গ্রেফতার হওয়াতেই নতুন করে শোড়গোল পড়ে গিয়েছে মালদা মেডিকেল কলেজ চত্তরে।
মালদা মেডিকেল কলেজের ফেসিলিটি ম্যানেজার অভিজিৎ দাস গ্রেফতারের ঘটনায় ভাইস প্রিন্সিপাল ডাঃ প্রসেনজিৎ কুমার বর জানিয়েছেন, তিনি চার মাস আগে মেডিকেল কলেজে যোগদান করেছিলেন। এর আগে তিনি আলিপুরদুয়ার এলাকায় ছিলেন। পুরনো একটি মামলায় মেডিকেল কলেজের ফেসিলিটি ম্যানেজারকে গ্রেফতার করেছে সিবিআই কর্তারা।












Discussion about this post