সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন হলদিয়ার বিধায়িক তথা বিজেপির প্রাক্তন জেলা সভাপতি তাপসী মণ্ডল। দলত্যাগী তাপসী মণ্ডলকে পরবর্তী নির্বাচনে ৫০০০০ ভোটে হারানোর হুশিয়ারি শুভেন্দু অধিকারীর
২০২০ সালের ১৯ শে ডিসেম্বর শুভেন্দু অধিকারীর হাত ধরে সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগ দেন তাপসী। ১ বছর না যেতে জেলা সভাপতির পদও পেয়ে যান তাপসী মণ্ডল। সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন হলদিয়ার বিধায়িকা তথা বিজেপির প্রাক্তন জেলা সভাপতি তাপসী মণ্ডল। পদত্যাগের পর শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিভিন্ন বিজেপি নেতা তাকে ক্ষমতা লোভী বলে অভিহিত করেছেন। তবে তাপসীর দাবি তিনি বহুবার বিজেপির উচ্চ নেতৃত্বের কাছে পদত্যাগ করার ইচ্ছেপ্রকাশ করেছিলেন। তাপসী মণ্ডল দলত্যাগের মূল কারণ হিসেবে শুভেন্দু অধিকারীকেই দায়ী করে বলেন শুভেন্দু অধিকারীর জন্যেই তিনি কাজ করতে পারেন নি। মূলত তার যে ক্ষোভ সেটা কিন্তু বিজেপি দলের বিরুদ্ধে নয়, তার ক্ষোভ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই তা তিনি স্পষ্ট করেছেন।
তাপসী মন্ডল বলেন বিজেপি সংগঠনিক দল হলেও পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর আঙ্গুলে হেলনেই চলছে। যা তিনি মানতে পারেননি। অপরদিকে হলদিয়াতে উদ্বাস্তু যারা তাদের কর্মসংস্থানের জন্য তিনি বারবার লড়াই করতে চেয়েছেন, কিন্তু শুভেন্দু অধিকারীর বাধায় পারেননি। শুভেন্দু অধিকারীর পরবর্তী নির্বাচনে ৫০০০০ ভোটে হারানোর চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তাপসী।
সদ্য তৃণমূলে যোগদান করা তাপসী মণ্ডলের সমস্ত অভিযোগ অস্বিকার করে বলেন তাপসী ক্ষমতা লোভী, ক্ষমতার লোভের জন্য তিনি বারবার দল পরিবর্তন করেন।পরবর্তী নির্বাচনে ৫০০০০ ভোটে হারানোর হুশিয়ারি বিরোধী দলনেতার।
বিজেপির জেলা কার্যালয়ে তাপসী মন্ডলের ছবি ব্যানার স্ট্যাম্প পুড়িয়ে মিষ্টি খাইয়ে আনন্দে মেতে ওঠেন বেশ কিছু বিজেপি কর্মকর্তা।তবে শাসকদলের তরফে স্বাগত জানানো হয়েছে তাপসী মণ্ডলকে।












Discussion about this post