নেই কোন ড্রেন, বারোমাস রাস্তায় জমে থাকে পচা নোংরা জল। যার মধ্যে দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে ইংরেজবাজার পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের পৌর নাগরিকদের। ভোটের আগে প্রতিশ্রুতি মিলেও, হচ্ছে সমস্যার সমাধান হয় না।
নেই কোন ড্রেন, বারোমাস রাস্তায় জমে থাকে পচা নোংরা জল। যার মধ্যে দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে ইংরেজবাজার পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের পৌর নাগরিকদের। এলাকায় মশা এবং সাপের উপদ্রব বাড়ছে। জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে পৌর নাগরিকদের। সুখা মরশুম থাক বা বর্ষার মরশুম সব সময়ই জলে পরিপূর্ণ থাকে এলাকা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইংলিশবাজার পৌরসভার অন্যান্য ওয়ার্ডের নাগরিকরা ঢালাই রাস্তা, পানীয় জল থেকে শুরু করে সমস্ত পরিষেবা পাচ্ছেন, শুধু বঞ্চিত রয়েছেন তারা। ভোট আসলে প্রতিশ্রুতি মিলে, কিন্তু ভোট চলে গেলে তাদের সমস্যার কোন সমাধান হয় না।
ইংরেজবাজার পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুজিত সাহা জানান, এই ওয়ার্ড তৈরি হয়েছিল ১৯৯০ সালে তখন দায়িত্ব ছিল সিপিএম পরবর্তীতে কংগ্রেস সেই সময় এলাকায় কোন উন্নয়ন হয়নি। পরবর্তীতে তৃণমূল ওয়ার্ডের দায়িত্ব পায়, তারপর থেকেই এই এলাকায় ইংরেজবাজার পৌরসভা উন্নয়নের কাজ করেছে। এলাকায় ড্রেনের সিস্টেম নেই অবগত রয়েছে পৌরসভা ড্রেন সিস্টেমের কাজ করা হবে। বিষয়টি পৌরসভার চেয়ারম্যান জেলা প্রশাসনকে এমনকি রাজ্যের পৌরমন্ত্রীকেও বিষয়টি জানিয়েছি।
তৃণমূল পরিচালিত ইংলিশ বাজার পৌরসভার বোর্ডের ওপর সাধারণ মানুষের বিশ্বাস উঠে গেছে। পাল্টা তৃণমূলকে কটাক্ষ করে সরব ইংরেজবাজার পৌরসভার বিরোধী দলনেতা তথা বিজেপি কাউন্সিলার অম্লান ভাদুরী।
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...
Read more












Discussion about this post