রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকার বিরোধী আন্দোলনে পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে কু কথা ও আমরা হামলার প্রতিবাদে পথে নেমে আন্দোলনে পুলিশ পরিবারের মহিলারা। পুলিশ পরিবারের এই আন্দোলন শাসক দলের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই মত বিরোধীদের।
আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর কখনো টার্গেট হয়েছেন তৎকালীন পুলিশ কমিশনার আবার কখনো নিশানায় নিচু তলার পুলিশ কর্মীরা। সেই ধারাবাহিকতার আজও বর্তমান। তৎকালীন পুলিশ কমিশনার বিনীত কোয়েলকে সরিয়ে নতুন পুলিশ কমিশনার হয়েছেন মনোজ ভার্মা তাকেও টার্গেট করছেন বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্ব। লাগাতার পুলিশের বিরুদ্ধে বিরূপ আচরণের প্রতিবাদে এবার সরব হলেন পুলিশ কর্মীদের স্ত্রীরা। প্রসঙ্গত গত ৯ আগস্ট নবান্ন অভিযানে কলকাতা পুলিশ কমিশনার কে উদ্দেশ্য করে একটু কথার বন্যা ছুটেছে বলে অভিযোগ। এমনকি আর জি করের প্রসঙ্গে কলকাতা পুলিশ সামাজিক মাধ্যমে কোন পোস্ট করলেও সেখানেও ধেয়ে আসছে বিভিন্ন ধরনের কু কথার কটাক্ষ। এই পরিস্থিতিতে রাজনীতির ভাষা সন্ত্রাস নিয়ে সরব হয়েছেন পুলিশ পরিবারের মহিলারা। পুলিশকে উদ্দেশ্য করে অশালীন আক্রমণাত্মক ও অবমাননা কর মন্তব্যের প্রতিবাদে মঙ্গলবার কলকাতা প্রেসক্লাব থেকে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত প্রতিবাদ মিছিল করলেন পুলিশ পরিবারের মহিলারা। এরপর সাংবাদিক সম্মেলন করে তাদের বক্তব্য, সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়া পুলিশেরই আজ মান-সম্মান নেই। বিভিন্ন সময় রাজনৈতিক কর্মসূচির নামে পরিকল্পিতভাবে পুলিশকে টার্গেট করা হচ্ছে অসভ্য ভাষা, ব্যক্তিগত আক্রমণ এমনকি হামলার মতন ঘটনা ঘটছে।
পুলিশের বিরুদ্ধে এ ধরনের আচরণের তীব্র নিন্দা জানান পুলিশ পরিবারের মহিলারা। পাশাপাশি পুলিশ কর্মীদের উপর আক্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সাংবাদিক সম্মেলন থেকে।
কলকাতা পুলিশ কর্মীদের পরিবারের বিরুদ্ধে উদ্দেশ্যে পাল্টা প্রশ্ন তুললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন অনুব্রত মণ্ডল যে ভাষায় পুলিশ অফিসারকে আক্রমণ করেছে সে ভাষা শুভেন্দু অধিকারী ব্যবহার করেনি। ফলে রাজ্য সরকার অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে তার নিদর্শন আগে দিন।
সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বক্তব্য পুলিশ মন্ত্রী নিজে ব্যর্থ সে জায়গায় দাঁড়িয়ে পুলিশ কর্মীদের স্ত্রীদের এভাবে রাস্তায় নামিয়ে আন্দোলন করাচ্ছেন এটা সমীচীন হয়েছে বলে মনে হয় না।
পাল্টা তৃণমূল নেতা কুনাল ঘোষের বক্তব্য অনুব্রত মণ্ডল পুলিশ কর্মীকে কু-কথা বলেছেন তার জন্য তিনি ক্ষমা চেয়েছেন। বিরোধীরা কথায় কথায় যেভাবে পুলিশের উপরে হামলা করছে কু-কথা বলছে তারই বিরোধিতায় রাস্তায় নেমেছে পুলিশ পরিবার।
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...
Read more












Discussion about this post