তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজি, জমি দখল সহ অন্যের জায়গা দখল করে প্রাসাদ প্রমোদ বাড়ি তৈরির অভিযোগ দীর্ঘদিনের। এই অভিযোগ তুলে একের পর এক পোস্টার পড়ল লেদার কম্পলেক্স এলাকায়। যা নিয়ে ভাঙড়ের তাড়দহ অঞ্চল জুড়ে শুরু হয়েছে গুঞ্জন।
ভাঙড়ের তাড়দহ অঞ্চলের তৃণমূল নেতা রাকেশ রায় চৌধুরীর বিরুদ্ধে কৃষকদের জমি দখল করে নেওয়ার পর এবার তোলাবাজি, জমি দখল এমনকি জায়গা দখল করে প্রাসাদ প্রমোদ বাড়ি তৈরির অভিযোগ নিয়ে একের পর এক পোস্টার পড়ল লেদার কম্পলেক্স এলাকায়। যা নিয়ে ভাঙড়ের তাড়দহ অঞ্চল জুড়ে শুরু হয়েছে গুঞ্জন। শুক্রবার সাত সকালে কলকাতা লেদার কম্পলেক্স এলাকায় একাধিক পোস্টার দেখতে পাওয়া যায়।
ভাঙড়ের তাড়দহ অঞ্চলের তৃণমূল নেতা রাকেশ রায় চৌধুরীর বিরুদ্ধে জমি দখল, তোলাবাজির অভিযোগ নতুন নয়। আদিবাসীদের জমি দখল থেকে কৃষকদের পাট্টার জমি জোরপূর্বক দখল করে নেওয়ার বিরুদ্ধে কখনো তার বিরুদ্ধে পুলিশের কাছে আবার কখনো বিডিও অফিসে অভিযোগ দায়ের হয়েছে। এমনকি লেদার কম্পলেক্স এর ব্যবসায়ীরা তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকে নালিশ জানান। সেই তৃণমূল নেতার বিরুদ্ধে এবার ওয়েটল্যান্ড তথা জলাভূমির এর উপরে প্রাসাদপ্রমোদ বাড়ি তৈরির অভিযোগ। অভিযোগ, কাঁটাতলা এলাকায় তৃণমূল নেতা রাকেশ রায় চৌধুরী সরকারি খাস জায়গা দখল করে বাড়ি তৈরি করেছেন। যদিও এই বিষয়ে অভিযুক্ত তৃণমূল নেতা রাকেশ রায় চৌধুরীর কোন বক্তব্য পাওয়া যায়নি।












Discussion about this post