আর জি কর কাণ্ডের প্রতিবাদ সভাকে কেন্দ্র করে কলেজ চত্বরে এসএফআই ও তৃণমূল ছাত্র পরিষদের ধুন্ধুমার। একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ। এসএফআইএর প্রতিবাদ সভা থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের স্লোগান উঠতেই মেজাজ হারায় তৃণমূল ছাত্র পরিষদের কর্মী-সমর্থকরা। হরিশ্চন্দ্রপুরের পিপলা কলেজের ঘটনা। মালদহের এক কলেজ চত্বরে ধুন্ধুমার পরিস্থিতি। হাতাহাতি, মারপিটে জড়াল দুই ছাত্র সংগঠন। নেপথ্যে আর জি কর কাণ্ড। রাজ্য ছাড়িয়ে দেশ, এখন একটাই দাবি বিচার চাই। মালদহের হরিশ্চন্দ্রপুরের পিপলা কলেজে এদিন একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল।
এসএফআই এর প্রতিবাদ সভা থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের স্লোগান উঠতেই মেজাজ হারায় তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা। তৃণমূল ছাত্র পরিষদের দাবি ছিল কলেজের মধ্যে অরাজনৈতিক ভাবে প্রতিবাদ হবে। এই ধরনের স্লোগান বা কটুক্তি করা যাবে না। তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলে এসএফআই। আইসি সহ পুলিশের ভূমিকা ছিল নীরব দর্শকের মতোই। আইসিকে তৃণমূলের ব্লক সভাপতি এবং জেলা পুলিশ সুপারকে জেলা সভাপতি বলে কটাক্ষ করা হয়। পাল্টা তৃণমূল ছাত্র পরিষদের দাবি এসএফআই এর বহিরাগতরা জোর করে ছাত্র-ছাত্রীদের আনছিল। এসএফআই কর্মী-সমর্থকরাই তাদের মারধর করেছে।
বলছে তৃণমূল ছাত্র পরিষদ। এমনকি প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের জোর করে প্রতিবাদ সভায় সামিল করা হচ্ছিল বলে অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের । দিনভর আর জি কর কাণ্ড নিয়ে রণক্ষেত্রের রূপ নিল হরিশ্চন্দ্রপুরের পিপলা কলেজ। উদ্বেগ, উত্তেজনার মধ্যে দিয়ে কাটল গোটা পরিস্থিতি।












Discussion about this post